বুকওয়ার্মস!(বই নিয়ে কথকতা!)
আমার ছেলেবেলা আর বড় হয়ে ঊঠার সময় টা কেটেছে নানাবাসায়,সাহিত্যিক নানার ছায়ায় নানান রকম বইয়ের সাথে।
বাসা ভরা ছিল গল্পের বই। ছোটদের আর বড়দের সব বই, আলাদা করা ছিল তিনটা ইয়া বড় বই এর আলমারীতে। বেড়ে উঠার একেকটা ধাপে হাতে আসা একেকটা জগতের চাবি,অনুভূতিটা বলে বোঝানোর নয়।
বাসার সবাই-ই বেশ পড়ুয়া, এই ভাইরাসে আক্রান্ত হতে আমারও তাই খুব বেশি সময় লাগেনি। আম্মু তো এখনো বই পড়তে বসলে রান্নার কথা ভুলে যায়,এরকম অবস্থা! আমার আর কী দোষ!
নানার ছোটগল্পের হাত ছিল অসাধারন। মেঝোমামা কবিতা লিখতেন বেশ। আমার বড় ভাইয়াটাও ছোটগল্প আর ছড়া লিখে বাসায় লেখালেখির ধারাটা ধরে রেখেছে বেশ ভালই। আরও কিছু কাজিন ভালই লিখত একসময়। আমারো যে লিখতে ইচ্ছে হত না, সে কথা বলব না।ভাইয়া আর এক বড় আপু'র উৎসাহে লেখালেখির পথে হাটা শুরু। বেশি ভাল লাগে ঢাঊস সাইজের সব উপন্যাস আর ছোটগল্প, কিন্তু লিখতে বসলেই মাথায় উড়ে এসে জুড়ে বসে যত কবিতার মত লাইন। আজব দুনিয়া!
বাংলা একাডেমী বোধহয় একবার বইমেলা উপলক্ষ্যে একটা স্টিকার ছেড়েছিল 'বই হোক নিত্য সঙ্গী'।
কথাটা মনে হয় মাথায় ঢুকে গেছে। ছোটবেলা থেকেই একসাথে জমলেই বই, জন্মদিনেও উপহার নিতাম বই। ফলাফল, কলেজ পেরুতে পেরুতেই আমার আর ভাইয়ার যৌথ সংগ্রহ, ছোটখাটো সাইজের দুই বই আলমারী। এসব দেখেই হয়তো; বছর কয়েক আগে নানার কাছে একটা দুর্দান্ত নাম পাই, 'বুকওয়ার্ম'!
অনেক হাবিজাবি বকলাম, এখন কাজের কথায় আসি।
আজকে লীনা'পু-র একটা লেখা পড়ে হঠাৎ মনে হ্ল আমাদের এই এবি তে খুঁজলে আমার মত বুকওয়ার্ম এর নিশ্চয়ই অভাব হবেনা। তা,এই সকল বুকওয়ার্ম দের বই নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা পোষ্ট থাকলে মন্দ কী?! কিছুক্ষন ভেবে এই ভাবনা থেকেই এই লেখা।
তা আর অপেক্ষা কিসের?!আসেন সকল বুকওয়ার্মেরা।
কোন বইগুলি আপনার সবচাইতে প্রিয়? কার লেখা গুলো মন ছুঁয়ে যায়? হাসায়, কাঁদায়?
গল্প, ঊপন্যাস, কবিতা..কোনটা পড়তে বেশি ভালো লাগে?
ইদানিং কী পড়েছেন, পড়ছেন? ভালো লাগা, মন্দ লাগা।
জানিয়ে দিন সবাইকে। জমে উঠুক কথকতা। বেঁচে থাকুক যত বুকওয়ার্ম।
ভাল থাকুন সবাই। অনেক ভাল, সবসময়..। 





দারুণ পোষ্ট।
কোন বইগুলো সবচাইতে প্রিয় সেই লিস্টি টা দিতে পারবো, একটু ভেবে।
ইদানিং ম্যাগাজিনগুলো পড়ছি আর সেই সাথে যেটি আমি করি অনেকগুলো বই একটু একটু করে পড়া হয়- সেটি করছি। পড়ছি মানিকের উপন্যাস সমগ্র। সন্দিপনের গদ্য সমগ্র। আর কবিতা তো সবসময়ের সঙ্গী।
..লন আপু।
আপনের লিস্টির অপেক্ষায় থাকপ।
মাসুম ভাই... নজরুল ভাই... রায়হান ভাই... মীর... আরো অনেকেই আছেন..
আপনে নাই?!
কোন মেয়ে নাই, আললাহ আপনাকে নাজের হাত থেকে বাচাইছে
হি: হি:
হ্যারি পটার পড়ছেন সবগুলা?
আবার জিগায়!!
এখনো পর্যন্ত ৪/৫ বার পইরা ফেলসি পুরা সিরিজ!
যখনি পড়ি,খাওয়া ছাড়া আর সব কাজ বন্!
শেষটা বাদে আর কোনটা পড়তেই একদিনের বেশি লাগেনাই।
৬ নাম্বার বইয়ে ডাম্বোলডোরের মারা যাওয়ার ঘটনা পইড়া এক সপ্তা মন খারাপ ছিল!!
একটা মজার কথা হইল,
রাউলিং আফা'র ছোটখাট জিনিসের বিস্তারিত বর্ণনা পড়লেই কেন জানি
বিভূতিরভূষনের কথা মনে পইরা যায়!!
অনেক অনেক কিছু পড়তে ভালো লাগে। বলে শেষ করা সময় লাগবে...
শুরু না করলে শেষ হইব ক্যামনে?
লেট করলেই খালি দেরি!!
হু আ ছাড়া অনেকেই আছেন পছন্দের তালিকায়
আগে কিন্তু উনি ভালই লিখতেন..
'এইসব দিনরাত্রি',
'কোথাও কেউ নেই',
আর হালে'র
'জোছনা ও জননীর গল্প',
'কে কথা কয়'..
এগুলান পইড়া দেইখেন..
আমাকে বুকওয়ার্ম বলা যায় নাকি আমি শিওর না, তবে আড্ডা যদি হয় তবে ধরে নেন আসতেছি
বেগম রোকেয়া, মেরী ওলস্টোনক্রাফট, ভার্জিনিয়া উলফ, বেটি ফ্রেডেন, কেট মিলেট এদের সমগ্র পড়সি। তবে এইগুলা শুইনা আমারে খুব ইন্টেলেকচুয়াল কেউ মনে কইরেন্না। কারন এগুলা সবই আমার অনার্সের পাঠ্যপুস্তকে ছিল
তাই আমাকে বাধ্য হয়েই পড়তে হইসে
। তবে পড়ে খুব মজা পাইসি বেগম রোকেয়া আর বেটি ফ্রেডেন।
সিলেবাসের বাইরে সমগ্র পড়সি শুধু মানিক বন্দোপাধ্যায়ের। এইটা সবারই দ্রুত শেষ করা উচিত। কারন লেট করলেই মিস হবে।
কয়েকদিন আগে পড়লাম সুনীলের "মেয়েরা যেমন হয়"। আর কালকে থেকে শুরু করসি "শিবরামের কিশোর সমগ্র"
।
তবে টিনটিন ইজ মাই অলটাইম ফেভরিট। টিনটিনের উপ্রে কোন কথা নাই।

শিবরাম রক্স!
যখনি পড়ি হাসতে হাসতে পেটে খিল ধরে যায়!!
এই বইটাতে
'বাড়ি থেকে পালিয়ে' আর 'পালিয়ের পর'
বই দুইটা সবার পরে পইড়েন,এগুলা সবচে মজা।
এসটেরিক্স কমিক্স পরছেন?
টিনটিন হালকা পানসা লাগে এই জিনিস মাথায় ঢুকলে!!
'মেয়েরা যেমন হয়' তো মনে হয় সমরেশ এর লেখা
অনার্সে ছিল....তার মানে কি আপনি ইংলিশে ছিলেন?
হ্যাঁ ভাইয়া, 'মেয়েরা যেমন হয়' সমরেশ এর লেখা। আমি লিখতে গিয়ে ভুল করসি। এখন আপনি বলার পরে আমার কমেন্ট দেখলাম আর ভুলটা চোখে পড়ল।
কমেন্ট এডিট করার স্কোপ থাকলে ঠিক করে দিতাম। থ্যাঙ্ক ইউ ভুলটা ধরায় দেয়ার জন্য।
আমার প্রিয় সব লেখক আর বই এর তালিকা,,যা যা মনে আসে এখন!ইংরেজিতে লেখায় দু:খিত।
'lotakombol' ,'eti tomar maa' by shonjib
'durbin' n 'parthibo' by shirshendu mukhopadhay
'ami','ashami hajir','ei norodeho' by Bimol mitro
Asterix Comics,tintin too!
short stories n most of the teen age novels by zafar iqbal..
some 'old 'n gold' books by humayun ahmed..
teen novels by moti nondi'
opu trilgy' by bivutivushon n son
'kalbela','kalpurush' n 'uttoradhikar' by shomoresh,
'satkahon' o valoi lagsilo..
'ordhek jibon' n'chhobir deshe kobitar deshe','purbo-poshchim','eka ebong koyekjon' ,'prothom alo','shei shomoy' by shunil..
short stories by prof.minnat ali
short stories by 'bonoful' n 'romanat roy..
short stories by rabindranath thakur
'jao pakhi' n 'manobjomin' by shirshendu..
'begom meri biswas', 'shaheb bibi golam'
'kori die kinlam' ,','ekok doshok shotok''o 'cholo kolkata'..all by bimol mitro..
pach ti oshadharon uponnashe varotborsher itihash..
funny short stories,'Oshomoy' and 'Dewal' by Bimol kor..
novels and short stories by Romapod Chowdhury,
Space Odyssey series by Arther c Clark
The Foundation Series by Sir Isaac Asimov
Teen age novels by Shirshendu mukhopadhay
The Harry Potter Series by Jk Rowlingeach
and every single work of Satyajit Roy
আপনি শাহরিয়ার কবির পড়েন্না? আমার শাহরিয়ার কবির পড়তে ভালো লাগে। "রাজপ্রাসাদে ষড়যন্ত্র" আনকাউন্টেবল পড়সি।
আর হুমায়ুন আহমেদ এর রিসেন্টলি লেখা "বাদশাহ নামদার" বইটা পড়সেন? পড়া না থাকলে পইড়া ফালাইয়েন। জটিল লিখসে। আপনার লেখা পড়ে "পার্থিব" পড়া শুরু করবো ভাবতেসি। বইটা বাসায় আছে কিন্তু এতোদিনেও পড়া হয়নাই। এসটেরিক্স কখনো পড়িনাই। এটা কি খুব মজার? ছোটবেলায় খুব প্রানের কমিক্স পড়তাম। বিশেষ করে চাচা চৌধুরী আর সাবুর।
সমরেশ এর নামকরা উপন্যাসগুলা সব টিনএইজেই শেষ। তখন ওগুলা পড়ে খুব মাধবীলতা হতে ইচ্ছা করতো।
আপনার লিস্ট পড়ে নতুন অনেকগুলা বইয়ের নাম পেলাম। যেগুলা পড়ে ফেলতে হবে। এজন্য মেনি মেনি থ্যাঙ্কস। আর কালেকশানে থাকলে আরো নতুন কিছু বইয়ের নাম দিয়েন। কিন্তু আফসুস 'বাড়ি থেকে পালিয়ে' দিয়ে আমি শিবরাম পড়া স্টার্ট করসি। মিয়া আপ্নে আগে কইতে পারলেন না এইটা পরে পড়ার কথা! আরেকদিন অফিসের এক কলিগ একটা লম্বা লিস্ট দিসে যার হেডলাইনে লিখা, দ্যা মুভিজ হুইচ আই শুড ওয়াচ ইমেডিয়েটলি। এই ছবিগুলাও আমি আজ পর্যন্ত দেখা স্টার্ট করতে পারিনাই। আমার একা একা ছবি দেখার চে বরং গল্পের বই পড়তেই বেশী ভালো লাগে।
'বাদশাহ নামদার' ভালো লাগছে, শুধু খারাপ লাগছে এটা ভেবে যে এক একজন এক একজন থেকে কত নিষ্ঠুর ছিল
তবে আমার সবচেয়ে পছন্দ হইছে বৈরাম খান কে। আমার ক্ষমতা থাকলে ওকে নিয়ে কিছু লিখতাম
এখনো পড়া হ্য়নাই।
বৈরাম খান রে স্যালুট। মন থেকে রেসপেক্ট পাওয়ার মত একটা লোক। অথচ এইসব মানুষ সম্পর্কে আমরা তেমন কিছুই জানিনা। সম্রাট হুমায়ুনরে যতোটা দুর্বল লাগছে তার পাশে বৈরাম খান যেন ঠিক ততোটা উজ্জ্বল। তার মৃত্যুটা খুব অনাকাঙ্খীত। একটু স্টাডি করে লিখে ফেলান ওরে নিয়া কিছু।

ছোটবেলায় কিছু পরছি শাহরিয়ার কবির,
জাফর ইকবাল আর শীর্ষেন্দুর ছোটদের উপন্যাসের খোজ পাওয়ার পর আর এসব পড়ার মুড পাইনাই।
বাদশাহ নামদার কিনে রাখছি, এখনো পড়া হয়নাই।ঈদের পর পড়ব।
আমার পড়া বেষ্ট ৩টা বই মনেহয়..
১। সন্জীবে'র 'লোটাকম্বল' আর শীর্ষেন্দু'র 'দুরবিন',
২। বিমল মিত্রে'র 'কড়ি দিয়ে কিনলাম' আর 'সাহেব বিবি গোলাম',
৩। জাফর ইকবালের 'আমার বন্ধু রাশেদ' আর 'বাচ্চা ভয়ংকর কাচ্চ ভয়ংকর'।
'পার্থিব' পইড়া ফালান, অসাধারন জিনিস!
প্রানের কমিকস কে পড়েনাই।আমার বেশি ভাল্লাগতো বিল্লু!
আরো পরতাম 'নন্টে ফন্টে' আর 'বাটুল দ্যা গ্রেট'।
এ্যাসটেরিক্সের মত মজার জিনিস দুনিয়াতে কম-ই আছে!!
সুনিল আর শীর্ষেন্দুর তুলনায় সমরেস আমার কাছে রীতিমত বিরক্তিকর লাগছে।
সামনে আমার ভালোলাগা গান আর মুভি নিয়েও একটা কিছু লেখার ইচ্ছা আছে,
কিন্তু অনেক কঠিন হবে বলে সাহস পাচ্ছিনা।
আজ এখানেই ইতি টানি,পরে আবার কথা হবে। ভাল থাকুন..
সমকালের ঈদ সংখ্যায় জাফর ইকবালের একটা উপন্যাস পড়তেছি ..... জটিলুন
হুম।পরছি কালকে।
রাতুলের দিন,রাতুলের রাত্রি।
বেশ ভাল লাগছে।
তবে,কেন জানি মনে হইল
এইটা 'দস্যি ক'জন' বইটাই বড়দের জন্য আবার লেখা।
ওহ, ওইটা আমি আগে পড়ি নাই, তাই মনে হয় ভালো লাগতেছে
আমি শুধু বলগ পড়ি তাই
হি: হি:
আরও কয়েকটা বই এর কথা না বললেই নয়।
জাহানার ইমামের 'একাত্তরের দিনগুলি' আর ' ক্যানসারের সাথে বসবাস',
জহির রায়হানের গল্প আর উপন্যাস সমগ্র,
সন্জীবের 'ইতি তোমার মা' আর 'ইতি পলাশ'।
'দুরবিন', 'কড়ি দিয়ে কিনলাম', 'একাত্তরের দিনগুলি' পড়া। আর বাকিগুলা নতুন। জাফর ইকবালের কিশোর ক্ল্যাসিক আর সায়েন্স ফিকশন অলমোস্ট সবই পড়া। সো দুইটাই কমন পরছে।

বাকি গুলা পড়া শুরু কইরা দেন,
লেইট করলেই কহালি দেরি..!
বলে শেষ করা কঠিন, তাই সে পথে আর গেলাম না!
যেগুলা বেশি বেশি ভাল লাগে
সেগুলার কথা অন্তত বলেন।
হয়ত আমরাও তাহলে না পড়া কিছু ভাল বই এর সন্ধান পাবো..
মন্তব্য করুন