জোনাকিদের সমাধি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের ছোট এক শহরের গল্প। মার্কিন বোমারু বিমান তখন নিত্য সেই ছোট শহরের আকাশ অন্ধকার করে ইচ্ছে মত বোমা ফেলে যায়। সেই ছোট শহরের ছোট দুই ভাই-বোনের গল্প। ভাইটির নাম সিয়েতা বয়স ১৫/১৬, বোনটির নাম সেতসুকো বয়স তিন/সাড়ে তিন। তাদের বাবা জাপানি নৌবাহিনীর কর্মকর্তা, যুদ্ধের ময়দান থেকে অনেকদিন ধরেই তার কোন খবর নেই।
একদিন বোমাবর্ষনের পর দুই ভাইবোন শেল্টার থেকে বেরিয়ে তাদের মাকে খুঁজে পায় না। অনেক খোঁজার পর এক প্রতিবেশির কাছে খবর পায় মা বোমাহামলায় আহত হয়ে হাসপাতালে আছে। বোনকে প্রতিবেশির কাছে রেখে সিয়েতা ছুটে যায় মা’র কাছে। সারাশরীর ব্যান্ডেজে ঢাকা মাকে যেদিন খুঁজে পায় সে তার পরদিনই মা মারা যায়। মার মারা যাবার খবর বোনকে দিতে পারে না সিয়েতা। বোমার আঘাতে তাদের বাড়িও ধ্বংস। সিয়েতা বাড়ির ধ্বংসস্তুপ থেকে মাটির নিচে লুকিয়ে রাখা কিছু খাবার-কাপড় এবং এক কৌটা লজেন্স তুলে ছোটবোনকে নিয়ে ফুপুর বাসায় হাজির হয় । যুদ্ধাবস্থায় খাবারের প্রচন্ড অভাব এই নিয়ে ফুপুর সাথে মনমালিন্য হওয়ায় দুই ভাইবোন রাস্তায় নেমে পড়ে ..... লোকালয় থেকে দুরে এক পরিত্যক্ত শেল্টারে সিয়েতা-সেতসুকো আস্তানা গাড়ে। মশার কামড়, পানির অভাব, খাবারের অভাব এর মাঝে তাদের একমাত্র বিনোদন ছিলো রাত নামার পর হাজার হাজার জোনাকির আলো।
বাকিটা আর বলতে চাচ্ছি না ... এটা একটা জাপানি এনিমেশন মুভির গল্প। নাম "Grave of the Fireflies". এনিমেশন মুভি যারা পছন্দ করে না আমি তাদের দলে। তারপরও কিভাবে কিভাবে যেন এই সিনেমাটা দেখলাম কোন রকম আগ্রহ ছাড়াই কিন্তু মুভিটার শেষে বেশ শক পেলাম। প্রচন্ড মন খারাপ করা একটা সিনেমা।







ডাউনলোড লিংক
লিংকের জন্য ধন্যবাদ।
মিয়াযাকি আর ঘিবলি স্টুডিও মিলে যা দিছে, পিক্সার আর ডিজনি'র অনেক অনেক বছর লাগবে সেই পর্যন্ত যাইতে।
এই এ্যনিমেশনের একটা রিয়েল ভার্শনও আছে, একই নামে, যদিও এইটার মত টাচি হয়নাই। তবুও ভালো।
এ্যনিমেশন দেখতে না চাইলে ঐটা দেখা যায়। লিংকটা এখন পাইনা
ভালো ম্যুভির রিভিউ দিছেন।
রিয়েল ভার্সন এটা
এনিমেশন কতটা টাচি হতে পারে এই মুভিটা একটা বড় উদাহারন।
আমিও অ্যানিমেশন খুব একটা পছন্দ করার দলে না। তবে এইটার প্রতি আগ্রহ হচ্ছে।
পেনড্রাইভে কইরা দিমু ?
দিও।
আমারেও পেন ড্রাইভে দিয়েন, এনিমেশ্নের ভক্ত আমি ।
ঠিকাছে .... পরবর্তি আড্ডায় ল্যাপটপ নিয়া আইসেন , দিয়া দিমুনি
জাপানিজ এ্যনিমেশন গুলো সাধারণতঃ ভালো। কিছু কিছু তো একেবারে দূর্দান্ত। চেষ্টা করবো দ্রুত দেখে ফেলার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিকাছে
হ
হু !
দেখতে হবে।
ঠিকাছে দেইখা ফালান
বিমা ছেলেটে আসলে ভালো, গিয়ানী। ব্লগিং করে সময় নষ্ট করে না। ভালো বই পড়ে, সিনেমা দেখে এরপর এসে জানিয়ে যায় দেখো আমি ভালো ভালো কতো কি করলাম

শুধু তাই না। আমগো বিমা এডও করে। ঢাকা শহরের বড় বড় বিলবোর্ডে এখন বিমার হাসিমাখা চেহারা... হিংসিত হৈ
হ ... মুই কি হনু রে !!
আপনারে উৎসর্গ কইরা পোস্ট আসতাছে ,,,, রেডি থাইকেন
পেনড্রাইভের বুকিং দিলাম... সিরিয়াসলি...
তাতা'পু'র সাথে একমত হইলাম... :)
লীনা'পুরে মিস করতেছি... এইখানে উনি আরো দারুন করে বলতে পারতেন বিমা আর কি কি কইরা বেড়ায়...
ঠিকাছে ......
তোমার নামে উৎসর্গ কইরা একটা পুষ্ট ঝারুম নাকি চিন্তা কর্তাছি
লীনাআফারে দেখি না ম্যালা দিন হইছে ।
সাব্বাশ! এদ্দিনে একটা লাইনের পোস্ট দিস!
অ্যানিমেশন যারা দেখেনা তারা যে কত বড় একটা জগৎ থেকে বঞ্চিত তাদের কোনো ধারনাই নেই...
জাপানী অ্যানিমেশনের মাস্টার হইল হায়াও মিয়াজাকি। মিয়াজাকি এবং অ্যানিমেশন মুভি নিয়ে একটা ইন ডেপ্থ রিভিউ লেখার ইচ্ছা আছে। সময়ের (এবং সদিচ্ছার) অভাবে লেখা হয় না।
তোমার যদি এইটা ভালো লেগে থাকে তাহলে আমি একটা মুভি রিকমেন্ড করতে পারি...waltz with basir. মুভিটা আরি ফোলম্যান নামে এক ইসরাইলি ডিরেক্টরের, কিন্তু পুরাটাই আত্মসমালোচনামূলক। দেখলে ধাক্কা খাবা মাস্ট (নাইলে পয়সা ফেরত)। এইটা যুদ্ধভিত্তিক অ্যানিমেশন মুভি, অ্যাডাল্ট দের জন্য। ভুলেও পোলাপাইন নিয়া দেইখ না!
আগ্রহীদের জন্য একটা টিজারের লিঙ্ক দিলামঃ
http://www.youtube.com/watch?v=4BuVyMa_-ms
waltz with basir মাস তিনেক ধইরা পইড়া আছে ... এনিমেশন বইলাই আসলে দেখা হয় নাই । এইবার দেইখা ফালামু
এইটা তো মনে হয় অস্কারে নমিনেশন পাইছিলো ।
আমি দেখছি কিন্তু ভাল লাগে নাই আমার। যারেই বলি সেই অবাক হয়। হয়তো জাপানীজ মাঙ্গা টাইপ অ্যানিম ভাল লাগে না দেখেই বিরক্ত লাগছে।
এই এনিমেশন তো জাপানিজ স্টেরিওটাইপ চোখ বড়বড় ওয়ালা চুল খাড়াখাড়া এনিমেশন না । একেবারে চিরাচরিত টুডি কার্টুন।
টুডি টুন আরো ফাস্ট হয় আম্রিকার গুলো। স্লো এনিম ভালাল্গে না।
এমিনেশন মুভি ভালো লাগে না; আপনি যখন কষ্ট করে লিখেছেন লেখাটা পড়লাম। কেমন আছেন বিমা?
থ্যাংকু

আমি বেশ ভালো আছি। পুরোদস্তর কর্পোরেট স্লেভ হয়ে গেছি দেশে এসে । আপনি দেশে আসবেন কবে !! দেশে আসলে দেখা হবে (বাইরের চকলেট আমার খুব পছন্দের)
গুড জব বিমা
থ্যাংকু নুশেরাপা ,,,,,,
চকলেটের কথা কিন্তু এখনো ভুলি নাই
পোস্টের হেডিং দেইখা ভাবছিলাম রায়হান ভাই মাস্ট কমেন্টস করপে
সমাধি কথাটা মনে হয় রায়হান ভাইয়ের পছন্দ হয় নাই।
টুটুল্ভাই@ হাহাহাহ... আমি টিউবলাইট হইয়া গেলাম মনে হয়!...নইলে হেডিং - রায়হানভাই শুনেও চিন্তা করতে হইল!!!...
মিয়াজাকির মুভি নিয়া হাতে গোণা যেই কয়জনের খারাপ কমেন্ট শুনছি, সেইটা হইলো ওর মুভি নাকি স্লো... আমি নিজে ওইটা কখনো টের পাই নাই... আমার অবশ্য সবচে পছন্দের হইলো... স্পিরিটেড অ্যাওয়ে, বড়োপর্দায় দেখছিলাম... আহা! চোখ বন্ধ করলেও মনে হয় দেখতে পাই এখনো। এই টাও পছন্দ হইসিলো।
স্পিরিটেড অ্যাওয়ে ভালো মুভি।
দারুণ একখান পুষ্ট দিসেন ভাইডি! কিন্তু শকড্ হইছেন কইলেন কিলা
( গল্পের শেষটা এতেই আঁচ করা যাচ্ছে ..অবশ্য নামটাও বলে দেয় ঘটনা কিতা..তবে সবাই তো আর বাতিঘরের মতু বুঝু পাবলিক না
অনেককক ভালো লাগছে কাহিনীটা। ছায়ার আলো কেও ব্যাপক ধইন্যা। এরাম মুভির তথ্য পাইলে খুব ভালো লাগে
'মেরী এন্ড ম্যাক্স' দেখছেননি? না দেখা থাকলে দেইখেন। আমিও এধরনের মুভি তেমন একটা দেখিনাই। এটা দেখবো। অনেককককককক ধন্যবাদ। ভালো থাকা হোক।
অফটপিক: শোনেন ভাই, ইলিশ পোলাও খাওয়া ভালুনা, গলায় কাঁটা ফুঁটতারে। তারচাইতে জয়িতা সুস্হ(তার জ্বর কী ভালো হইছে, জানেননি?)হলে বইনটারে খিঁচুড়ির আমন্ত্রণ দিপেন বুঝছেন
মেরী এন্ড ম্যক্স দেখছি, ভাল্লাগছে।
অসাধারণ রিভিউ।সাথে এইটাও বলবো মুভিটাও অসাধারণ।যারা মুভি ভালোবাসে তাদের জন্য মাস্ট সি।
থ্যাংকু
এটা দেখে চোখে পানি চলে আসছিল। কিছু কিছু জাপানী এনিমেশন আসলেই অসাধারণ, তবে বেশিরভাগ জাপানী এনিমেশন দেখলাম জাদু, এলিয়েন আর রোবটের বাইরে নতুন কোন কিছু উত্থাপন করতে পারে না, এরকম বাস্তবধর্মী মুভি বা সিরিজ খুবই কম। আমার ভুলও হতে পারে।
এই মুভিটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম।
দেখে ফেললাম।
অন্যরকম টাচি মুভী।
সেতসুকোকে বাঁচাতে সিয়েতার আপ্রান চেষ্টা ভুলতে পারছি না।
আর এত দুঃখের মাঝেও সমুদ্রতীরে দুই ভাইবোনের দৌড়ঝাঁপ চোখে ভাসছে এখনো।
ধন্যবাদ, মূভীটার লিংক দেয়ার জন্য।
থ্যাংকু
বিমাদাআআআআআআআআআআআআআআআ আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো রে ভাইটি!!! গতকাল রাতে আমি আপনার বলা মুভী(এনিমেশন)টা দেখছি। মাষ্টারপীস রে ভাই। ব্যাপক চিন্তা মাথাত আসছে.. ভাবতেছি এর সূত্রধরে একখান পুষ্ট লিখবো নাকি! কিন্তু আমি মন্তব্য ছাড়া সেভাবে লেখতেই পারিনা
এই মুভীটার কারণে(অবশ্য আমারব্লগে মুক্তিযুদ্ধের কিছু পোষ্টের কারণেও আপনারে আমি খুউবই ভালা পাই) মনে রাখবো কৃতজ্ঞতা সহকারে....'লাইভ ইজ বিউটিফুল' রে পিছনে ফেলে দিলো রে ভাই সিনেমাটা। অসম্ভব, অসহ্য, অসাধারণ' একটা মুভী দেখার সুযোগ করে দেবার(আপনি না বললে সত্যিই জানতামই না হয়ত এটার কথা) জন্য আবারও অনেককককককক শুভেচ্ছা আর ভালোবাসা

বিমা'রে দেখি পুরা কিরিচ/ রামদা বানায়ে ছাড়ছেন... (যেই বড়ো দা টান দিছেন!!)
তোমার খবর কি ?
আমি কৃতজ্ঞ।
মুভিটা দেখে মনটা এত খারাপ হয়েছিলো ! পিচ্চি সেতসুকোর ভয়েসও সম্ভবত এর জন্য দায়ী।
সেতসুকোর বচন-ভঙ্গি , আবেগ, আনন্দের যে প্রকাশ এনিমেশনের পাশাপাশি ভয়েসে এসেছে ...... এক কথায় অসাধারন।
আমি আরেকটা মুভি রেকমেন্ড করি আপনারে , গত মাসে দেখছিলাম - চেক রিপাব্লিকের একটা সীনেমা, নাম Kolya ।
এই মুভিটা নিয়েও একটা রিভিউ দিবো ভাবছিলাম আলসেমিতে আর দেয়া হয় নাই ।
দেখি নাই। দেখতে চাই। মুরাদ ভাই কেমন আছেন?
ভালো আছি
মন্তব্য করুন