ইউজার লগইন

কুর্কুমা বাটো মেন্দি বাটো ----- ২

ক্লাস শেষে হল রুমের বাইরে এসে নিজের ব্যাগ থেকে একটা ছোট সাইজের কার্ড বের করলো লীনা। সেটাতে এক রোমান্টিক কবিতার চার লাইন লিখা । আমাকে অর্থ বুঝিয়ে দিলো সেই চার লাইনের , তারপর আমার নাম কার্ডে লিখতে লিখতে আমি বিড়ি ফুঁকি কিনা জানতে চেয়ে তার সাথে একটা বিড়ি খাওয়ার সঙ্গী হতে আমন্ত্রন জানালো ।

কার্ড হাতে নিয়ে জানতে চাইলাম,
- তোমার বিয়ে কোথায় হচ্ছে?
- আমার গ্রামে।
- কদ্দুর এখান থেকে ?
- প্রায় সাড়ে চারশ কিলোমিটার
দুরত্ব শুনে মনে মনে একটু দমে গেলাম, এমনিতেই প্রচন্ড ব্যাস্ততায় আছি এইখানে কোনভাবেই যাওয়া সম্ভব না আমার জন্য এখন। সিগারেটে হালকা একটা টান দিয়ে বল্লাম,
- আমার প্রচন্ড আগ্রহ হচ্ছে তোমার গ্রামে যেতে, কিন্তু কিছুদিন আগে নিজের ফাইনাল পেপার জমা দিয়ে দিয়েছি আমি , কবে যে প্রফেসরের ডাক আসে বলতে পারছি না । আমার মনে হয় তোমার বিয়েতে যাওয়া সম্ভব হবে না ।
আমার ধারনাই ছিলো , বিষয়টা লীনা স্বাভাবিক ভাবে নেবে । সে সেটাই করলো। শ্রাগ করে বললো - তুমি আসলে খুব খুশি হতাম।
এরমধ্যে তার মোবাইল বেজে উঠলো , আমাকে লাজুক ভঙ্গিতে বললো,
- আমার হবু বর আসছে একটা বই নিয়ে । আমি ভুলে বাসায় ফেলে আসছিলাম । একটু অপেক্ষা করো আমি আসছি ..
বলেই সে ইউনিভার্সিটির গেটের দিকে ছুটে গেল ।

একটু পরেই একাই ফিরে এসে কপট রাগ দেখিয়ে বললো ,
- তুমি কি বিশ্বাস করবা ! আমার গাধা প্রেমিকটাকে আমি ফোন করে বলেছি আমার বইটা নিয়ে আসার জন্য। এই কারনে তার অফিসেও দেরি হয়ে গেলো । শহরের আরেক প্রান্ত থেকে সে এখানে এসেছে শুধু মাত্র বইটা দেবার জন্য। এখন গিয়ে দেখি সে তার সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও বইটা পাচ্ছে না । আবার ঢং করে 'সরি' বলে । শুনেই আমার মেজাজ আরো গরম হয়ে গেলো।

আমি হালকা গলায় বল্লাম ,
- বেচারা বিয়ের চিন্তায় এখনি সব ভুলে যাওয়া শুরু করেছে। তার উপর ব্লাক বেল্ট ধারী হবু বউ ... ভয়ে সারাক্ষন সব তালগোল পাকাবারই কথা।
- তুমি বিষয়টা হালকা ভাবে বললেও আমি কিন্তু আমার বাগদত্তার কাছে একেবারেই সুইট একটা মেয়ে। আমাকে ছোটবেলায় আমার বন্ধুরা কি ডাকতো জানো ? 'দ্যা কিলার' , সেটাই ছিলো আমার নাম । আমি খুব জংলি টাইপ মেয়ে ছিলাম ছোটবেলায়। আমার ক্লাস ফোর ফাইভ পর্যন্ত কোন মেয়ে বন্ধু ছিলো না । সব সময় ছেলেদের সাথেই দৌড়-ঝাপ করতাম। একটা ঘটনা বলি , একবার খেলতে খেলতে এক চারতলা বাড়ির কার্নিশে চড়েছিলাম সবার আগে ছিলাম আমি বাকি বন্ধুরা সব আমার পেছনে আমি খেলনা দুরবিন চোখে লাগিয়ে আমার সাথিদের বলে যাচ্ছি - 'দুরে কোথাও আমাদের শত্রুপক্ষকে দেখা যাচ্ছে না'
কিন্তু পেছনে কারো কোন সারাশব্দ নেই , ঘাড় ঘুরিয়ে ফিরে দেখি মা আমার ঠিক দু'হাত পেছনে কোমড়ে হাত দিয়ে দাড়িয়ে আছে । মা'র হাতে আমি অনেক পিট্টি খেয়েছি ছোট বেলায় জানো !
তোমাদের ছোটবেলা কেমন হয় ? তোমরা কি পিট্টি খাও ? তুমি কি কখনো পিট্টি খেয়েছ ?
আমি সমস্ত দাঁত বের করে জবাব দিলাম - আবার জিগায়!

এরপর লীনার সাথে আর যোগাযোগ হয় নাই । নিজের কাজ আর ক্লাস নিয়ে ত্রাহি অবস্থায় ছিলাম গত মাস পুরোটা। কিন্তু এক সপ্তাহের মধ্যেই লীনার একটা মেইল পেলাম ..

-------------------------------------------------

প্রিয় বন্ধু

আমি জানি তুমি অনেক ব্যস্ত, আমি এখন আমার বাসায় চলে আসছি। সবকিছুর প্রস্ততি চলছে। তুমি কি দুই দিনের সময় বের করতে পারবা না ? আমার ডজন খানেক বন্ধু সেই সাড়ে চারশ কিলোমিটার থেকে আমার বিয়েতে আসছে .. তুমি কোথাকার কোন ব্যস্ত বান্দা ! আজব !
যাই হোক , আমি তোমাকে আমার গ্রামে আসার পথ বাতলে দিচ্ছি বাকিটা তোমার ইচ্ছা।

# প্রথম রাস্তা, গাড়ি
আমি জানি না তোমার গাড়ি আছে কিনা , থাকলে খুবই ভালো। তেল ভরে সোজা বেড়িয়ে পড়ো ম্যাপ হাতে। সাতাত্তর নাম্বার হাইওয়ে ধরে প্রথমে যাবে বিদগস্জ নামক শহরের দিকে, সেখান থেকে কশোলিন। কশোলিন এসেই আমাকে একটা ফোন দিবে , বাকি ব্যাবস্থা আমি করবো ।

# দ্বিতীয় রাস্তা, ট্রেন
উজ কালিস্কা স্টেশন থেকে সকাল ৮:৩৩ ট্রেন ছাড়বে, সেখানে থেকে পোজনান পৌছবে ১৩:২১ , পোজনান এসে তোমাকে ট্রেন বদলাতে হবে সেই ট্রেন ছাড়বে ১৬:৪৫ এবং ২০:৫৩ তে তুমি আমার শহরে হাজির হবে । আমি এসে তোমাকে বাসায় নিয়ে যাবো।

# তৃতীয় রাস্তা, বাস (এইটা সবচেয়ে ভালো রাস্তা)
উজ ফেব্রিচ্না থেকে ৭:৩০ এ বাস ছাড়বে এবং ১৬:০৮ এ কোশালিন এসে পৌছবে। এখানে এসে আমাকে শুধু একটা কল দিলেই হবে । আমি এসে নিয়ে যাবো ।

ঠিকানা -
এইটা আমার বাসার ঠিকানা (যেখানে তুমি থাকবা)
জিগ্রাস্কা ৬৩
কোশালিন

এইটা বিয়ের অনুষ্ঠানের ঠিকানা (৬ তারিখ বেলা দুইটা)
দেওভরোভকি ১
কোশালিন

এইটা পার্টি সেন্টারের ঠিকানা (বিকাল তিনটার পর থেকে সারারাত)
পাব পার্কোভি
ভিসেওস্কা ১০৬
কোশালিন

আর যদি আর কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে মেইলে জানাও।

---------------- চলবে

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


চলুক :)
ঘটনা জমতাছে ....
আচ্ছা বিষয়টা যদি এরম হয় যে বিয়ের আসর যৌতুকের কারণে বিয়া ভাইঙ্গা গেল .... উপস্থিত নায়কের এক্টা দায়িত্ব আছ বৈলা আম্রা জানি ...

ঘটনা সেই দিক গড়াইলে খুশি হৈতাম ;)

নজরুল ইসলাম's picture


চলুক

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ কাহীনি মজারু হচ্ছে, ভিন্দেশী আমেজে ব্লাকব্যাল্টধারীর বিয়ার পর্ব দেখার অপেক্ষায় হইলাম
চলুক্কক্ক ..................

নুশেরা's picture


ওদের বিয়ের কার্ডের ভাষাবক্তব্য ঠিক কীরকমের থাকে? পাত্রপাত্রী নিজেদের বয়ানে দাওয়াত করে নাকি অভিভাবক? ওই চারলাইন কবিতার একটা অনুবাদ দিলেন না যে!

বিষাক্ত মানুষ's picture


পুরাটাই পাত্র-পাত্রি নিজেদের বয়ান :)

যতদুর মনে পড়ে কবিতাটার একটা লাইন এমন ছিলো -

'সেই কবে থেকে একজন আসবে বলে প্রতিক্ষা....

নীড় সন্ধানী's picture


জমে উঠেছে........সিরিজ চলুক।

লোকেন বোস's picture


চলুক, আগ্রহ নিয়ে পড়ছি

শওকত মাসুম's picture


চলুক, আগ্রহ নিয়ে পড়ছি

অতিথি পাখি's picture


চলুক !! জম্বে মনৈতাছে ।

১০

তানবীরা's picture


আমিও অপেক্ষায় থাকলাম।

১১

মুকুল's picture


পোস্ট ট্রান্সফার চলতেছে! ;)

১২

নুশেরা's picture


আচমকা মাঝখান থেকে ক্যাম্নে শুরু করে, তাই পয়লা পর্ব থেকে দিছে। আপনে তো মিয়া সেইটাও করলেন না!

১৩

আহমেদ রাকিব's picture


ইশ ৪ নম্বরটা আগে পইড়াতো এখন আফসোস হচ্ছে। Smile সেরাম জমছে।

১৪

সাঁঝবাতির রুপকথা's picture


দ্যা কিলাম নামডাও পছন্দ হইসে ...

১৫

বিষাক্ত মানুষ's picture


The Killer Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.