মেজবাহ ভাইয়ের রাজপুত্র
আজকে সন্ধ্যায় ল্যাবএইড গেছিলাম । আমি , রায়হান ভাই, টুটুল চাচা, বাফড়া আর জয়িতা। সবাই মিলে একযোগে লিফটে ওঠার সময় একটু ছোট সমস্যা হলো, আমার হাতে কতগুলো ফুল ছিলো সেটা দেখে সিকিউরিটি বললো ফুল উপরে নেয়া যাবে না, এখানে রেখে যান। আমি তখন ফ্রন্ট ডেস্কের সামনে এগিয়ে গেলাম, ডেস্কে এক টাই পড়া ভদ্রলোক বসে আছেন কিন্তু আমি কৌশলে উনাকে এড়িয়ে গেলাম কারন ভদ্রলোকের পাশেই এক ব্যাপক সুন্দরী কন্যা গলায় ল্যাব এইডের আইডি কার্ড ঝুলিয়ে দাড়িয়ে আছে, আমি হাসি হাসি মুখে উনার কাছে গিয়ে বললাম - 'ফুলগুলো তোমার জন্য' (ইয়ে.. মানে.. এইটা অবশ্য মনে মনে বলছি) মুখে বললাম - আপনারা নাকি ফুল এ্যলাউ করেন না ! আমিতো ফুলগুলো আমাদের মেজবাহ ভাই আর ভাবির জন্য নিয়ে এসেছিলাম এখন কি করবো ? সুন্দরী 'দিল ম্যায় চাক্কু' মার্কা হাসি দিয়ে বললো - জ্বী আমরা তো ফুল উপরে নিতে দেই না, তবে আপনি চিন্তা করবেন না আমি মেজবাহ ভাইয়ের কাছে যথাসময়ে ফুলগুলো পৌছে দিবো। আপনার নামটা কি বলবেন ? আমি আমার বিখ্যাত হাসি সুন্দরীর দিকে ছুড়ে দিয়ে আমার নাম বললাম , ফোন নাম্বারটাও বলতে চাচ্ছিলাম কিন্তু লিফট চলে আসায় বেরসিক লোকজনের ডাকাডাকিতে আর বলা হলো না :(
তারপর আমরা চারতলায় ৪৫৬ নাম্বার রুমে গিয়ে দেখি ঘর আলো করে এক দেবশিশু গুটিশুটি হয়ে শুয়ে আছে। সেই চাদেঁর কনাটার মাথা ভর্তি স্পাইক করা চুল ছোট ছোট রাঙা ঠোট দুটি তিরতির করে কাঁপছে। সেই লাল টুকটুকে ঠোটগুলো অল্প ফাঁক করে দুটো হাইও তুললো। ভাবি তখনো আইসিইউতে। ছোট রাজপুত্রটাকে দেখে আমাদের মন ভরে গেলো ঠিক তখনি মেজবাহ ভাই পেট ভরার জন্য ডাক দিলেন , আমাদের মুখের হাসিটা তখন আরো ছড়িয়ে গেলো। আমরা বালুসাই খেলাম, কালোজাম খেলাম, সন্দেশ খেলাম, রসগোল্লা খেলাম । খেতে খেতে পেট ভরার পর আমরা মিষ্টির বাক্সগুলোকে রেহাই দিলাম। তারপর কিছুক্ষন আড্ডাবাজি করে চলে আসলাম।
মেজবাহ ভাই এবং ভাবিকে অনেক অনেক অনেক অভিনন্দন :)








একদিক দিয়া ভালু হইছে। দেখা যাইতো আপ্নে ফুন নম্বর দিয়া আসলে এখন টাংকি মারতে বিজি থাকতেন, আম্রাও ছবি পাইতাম না
হ .. সেইটা তো অবশ্যই ঘটতো ..
ধুর !!! ফটু দেখা যায় না ক্যান !! এত ভ্যাজাল আর ভাল্লাগেনা
মডুরা কেউ আমার প্রথম কমেন্টখান ডিলিট মাইরা দ্যান পিলিজ .. পেজ লোড হইতে জান বাইরাইয়া যাইতাছে
মোবারকবাদ মেজবাহ ভাই! আসল কষ্টটা কিন্ত ভাবীই করছে এবং ভবিষ্যতেও করবে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর ছোট্টসোনামিনটার জন্য ওলে ওলে ওলে... গুডু গুডু গুডু...
এইটা আপনে কি বল্লেন !!! মেজবাহ ভাইও কিন্তু কম পরিশ্রম করে নাই
মেজবাহ ভাইযে "ভদ্রলোক * " না এটা আমি তার মুখ থেকে শুনতে চাইছিলাম। যাই হোক....
বিমা এখনও বিয়া করে নাই মাগার পরিশ্রমের ব্যাপারে কেমতে জানলো ?!!!!
বিমারেও তো "ভদ্রলোক" বলেই জানতাম।
(* ভদ্রলোক = শওকত মাসুমের পোষ্ট দ্রষ্টব্য)
আমি তো এখনো ভদ্রলোক (সবই কপাল)
কিন্তু আমি আর বেশিদিন ভদ্রলোক থাকতে চাই না
আহারে ,বৈকালে ত ঐদিকেই চক্কর দিতেসিলাম ,আগে জানলে ...
যাই হোক ,য়াযাদ ভাই কই ,মিষ্টি খাইতাম চাই
।
এজন্যই যোগাযোগ রাখতে হয় .. তাইলেই তো আজকে পেট ভরে মিষ্টি খাইতে পারতেন। অবশ্য বিশ্বস্থ সূত্রে খবর পাওয়া গেছে মেজবাহ ভাই আরো দুই মন মিষ্টির অর্ডার দিছে .. নো চিন্তা
মেজবা ভাই অনেক কষ্ট করছে...তার ছেলে যাতে তার ঘ্রাণে ঘ্রাণে তার অভ্যাস না পাইয়া বসে এই জন্য সে বাড়িতে নিয়মিত দেরী কইরা যাইতো...
কথা সত্য
বেবিটা এত্ত সুইটু কিইটু হৈছে!!!!!!!!!জান্টুস গুন্টুস একটা।
মিষ্টি খাইতে চিন্তা নাই যে মিস করছেন। মেসবাহ ভাই রসের মিষ্টির দোকান লিজ নিছে।
তুমি যা কান্ড করছো !!! আমাদের মিষ্টি খা্ওয়ার ফটু সবগুলা ঝাকি ঝাকি আসছে .. একটাও পরিষ্কার না
আমার সঙ্গী সাথী বাড়লো। আরো একটা মাসুম বাচ্চা আসলো দুইন্যায়।
অভিনন্দন
দুলাভাই .. আপ্নারে মিস করছি আজকে।
(আজকে এক ডিভিডির দোকানে স্ট্যানলি কুবরিকের লোলিতা পাইলাম .. সাথে সাথে নিয়া নিছি আপনার জন্য। আমার কাছে ছিলো আগেই , কিন্তু সেটা avi ফরম্যাটে হার্ডডিস্কে ছিলো .. কেমনে দিমু বুঝতাছিলাম না)
থেংকু থেংকু। দিতে ভুইলো না আবার।
ঠিঁকাছে.. তাইলে এই কথাই রইলো ... ডিভিডি প্রদান উপলক্ষে স্টার কাবাবে একটা মজমা হয়ে যাক তাইলে ।
কে কোথায় আছেন গো ভাই-বেরাদর রা আওয়াজ দ্যান
আহা... সেই পুরানা জায়গা...
মাসুম ভাই জিন্দাবাদ
আমার ভাই তোমার ভাই
দুলাভাই দুলাভাই
ডাকলা বিমা?
এইটা কুন ব্যাপার?
দুলাভাই জিন্দাবাদ
এসেছে নতুন শিশু ,তাকে ছেড়ে দিতে হবে স্থান ।
মাসুম ভাই ,সইরা খাড়ান
মাসুম ভাই কি ভদ্রলোক?
হে হে হে ...
আমার দুই ছেলে মেয়ে। তয় মেসবাহ ভাই মনে হয় অনেকদিন ভদ্রলোক হইয়া ছিলেন। লম্বা গ্যাপের পর পুত্র হইলো
খিক খিক খিক
বাহ বাহ.. কি চমৎকার ফটুক। এত এত এত আদর।
মাশাল্লাহ! কিউট পিচ্চি...
কিন্তু মেসবাহভাই বলছিলেন, রৌদ্দুরের চেয়ে ফর্সা তবে বাপের চেয়ে কালো হইছে পুত্র... জাতির কাছে প্রশ্ন হইলো, "মেসবাহভাইয়ের গায়ের রঙ কি??"
তাই বলছে নাকি !!! মেজবাহ ভাইয়ের মুখে চয় প্রস্থ পাউডার সুনু মাখলেও তো পিচ্চির মত হইতে পার্বো না
আজ ভোরে আমার ছোট বোনের ও পুত্র সন্তান হোল। তার ছবি দেখলাম ফাসবুকে, এখানে এই বাবুটার ছবি। দিনটাই অন্যরকম ।
আজকের দিনটাতো তাইলে পিচ্চিপাচ্চিরাই কাঁপায়া দিলো
আপনে কাইলকা আবার ফুল নিয়া যাইতে পারেন বিমা...এইবার বোকে'র গলায় নিজের নাম আর ফোন নাম্বারটা লেইখা ঝুলাইয়া দিয়েন...
এইটা ভালো বুদ্ধি .. থ্যাংকু থ্যাংকু
মেয়েটা ভাববে ঐটা ফ্লাওয়ারশপের নাম্বার... তার বয়ফ্রেন্ডকে ফুলের তোড়া পাঠাতে চাইলে ফোন করবে ঐ নাম্বারে
ঐটা ভাবলে বরং বিষয়টা জমবো। ফ্লাওয়ারশপের নাম্বারে ফোন কইরা যখন দেখবো স্মার্ট বিমা জবাব দেয়...তখন খালি বিমারে একটু সচেতন হইতে হইবো...আমার কাছে তো বেশ সিনেমাটিক লাগতাছে পুরা ঘটনাটারে...ত্রিমূখী প্রেমের সম্ভাবনা।
ত্রিমুখী মানে?
নুশেরা তো ঐ মাইয়ার বয়ফ্রেন্ডের কথা কইছে লগে বিমা যূক্ত হইবো...
বিমার জেনুইন গার্ল বন্ধুটারে বাদ দিলেন?
আয় হায়! ঐটার কথাতো ভুইলাই গেছিলাম...তাইলে তো আরো সিনেমাটিক...চতুর্মূখী প্রেম...
এ্যাঁ !!!!! ঘটনা তো পুরাই প্যাঁচ খাওয়ার মত অবস্থা হইছে !!
মেজবানন্দনকে অভিনন্দন...
মেজবানীর তারিখ জানতে আগ্রহী...
বয়স হইছে, ডায়বেটিকের ভয় আছে, তাই মিষ্টি খাইতে অনাগ্রহী... লিভার ইতোমধ্যে পচেঁ গেছে... সো সেটা নিয়ে বিশেষ চিন্তিত না।
আমি আপনের সাথে আছি নজরুল ভাই ,, ধরেন তাইলে মেজবাহ ভাইরে
হ
অভিনন্দন !
মেজবাহ ভাইকে শুভেচ্ছা
বাচ্চা আর বাচ্চার মা'ইয়ের সুস্থতা কামনা করছি।
সংবাদদাতার প্রতি রইল ধন্যবাদ।
থ্যাংকু
কিউট পিচচি। মিষ্টি খাইতে চাই। বিমা ভাই লিস্টে আমার নামও রাইখেন কিন্তু। মেজবাহ ভাই আর ভাবীরে অভিনন্দন।
ঠিকাছে নাম এন্ট্রি করা হৈলো
পিচ্চির বাবা-মা কে অভিনন্দন; পিচ্চি য়াযাদ ভাইর ক্যারেক্টারিস পাইলে আমগো ভাস্তি-ভাগ্নি তো শেষ
আবার জিগায় !! তাইলে খবর আছে
উফফ! পেজ অবশেষে লোড হইছে। মেজবাহ ভাই আর ভাবীকে অভিনন্দন।
পেজ লোড হইতে কি খুব সময় নিতাছে !!!
আলহামদুলিল্লাহ ... মাসআল্লাহ ...
অভিনন্দন ও শুভেচ্ছা দুজনকেই ...
অভিনন্দন মেসবাহভাই-মনুভাবী
মেসবাহ ভাই, আর ভাবীরে শুভেচ্ছা...
আর মাসুম ভাইয়ের লিগা শুভকামনা (বাদ-বাকি দায়িত্ব নিজের ঘাড়ে টাইনা নিছে কি না )...
হে হে হে হে
অভিনন্দন মেসবাহ ভাই এবং ভাবী!

পিচকার জন্য আদর
পিচ্চিটাতো দারুন কিউট! মাশাল্লাহ, মেজবাহ ভাইয়ের সফল প্রচেষ্টা

@মেজবাহ, এখন মিষ্টির দোকানের নামটা দিয়া দেন, কথা দিলাম দুইকেজির বেশী বিল করুম না
যাওয়ার আগে আওয়াজ দিয়েন .. আমরাও আবার যামুনে
ইটস মাসট বি এ ওয়াউ.................
শুভ কামনা।
আরেক য়াযাদ আইসা গেলো.....আমগো পোলাপান হৈলে দেখা যাইবো হেয় তাগোরে জ্বালাইবো.......................অপেক্ষায় থাকলাম
অনেক কিউট মাশাল্লাহ
অভিনন্দন
প্রথম দিনে সাধারণত পিচ্চিগো চেহারা বোঝা যায় না! দিনে দিনে পরিবর্তন হয়। তবে এই পিচ্চি দেখি পয়লা দিনেই বাপের চেহারা সুরৎ নিছে!
অনেক অনেক শুভকামনা।
কথা কিন্তু সত্য
অনেক শুভ কামনা.................
মিস্টির ছবি কি একটাও দেয়ার মত নাই?
শুধু একটা আছে ক্লিয়ার ... দিমু !
নাহ্, এইবার বিমার মোড়ক উন্মোচন করতেই হইবো... বিমা যা যা করছে তার একটা বিবরণ সুন্দরী কলিগ আমারে কৈছে... সবতেরে কমু... আপনেরাই বিচার কৈরেন বিমা গংদের...
আমি গোটা দশেক বিভিন্ন প্রজাতির মিস্টি খাইছি আর কিছু করি নাই।
গংদের মধ্যে নিশ্চয়ই আমি পড়ি না।আমি মাত্র একটা মি্ষ্টি খাইছি। কিছু করি নাই। রায়হান ভাই আর বিমার মিষ্টি খাওয়ার দৃশ্যটা সত্যি দেখার মত ছিলো। চিপায় দাঁড়াইয়া মিষ্টির প্যাকেট হাতে নিয়া একেকবার একেকটা খাইতাছে।মেজবাহ শেষে জিগায় মিষ্টি কি প্যাকেটে আছে আর?
হে হে হে হে ..... তুমি তো মোটা হইয়া যাওয়ার ভয়ে খাও নাই .. আমাদের তো আর সেই চিন্তা নাই
জনসম্মুখে এইসব কথা মাইনসে কয়?আমগো জীবনে কিছুই আর সিক্রেট থাকলো নারে বিমা।
নাহ ... এভাবে আর সব কওয়া যাইবো না ... লাগাম দিলাম
ঐটা তুমি বুঝবানা ..
না করলেই বালা...
হ .. আমিও
ইয়ে .. মেজবাহ ভাই ... মানে .. সুন্দরীর ফুন্নাব্বারর্টা কি আপনার কাছে আছে !!! ...
কেএফসি, বিএফসি থেইকা মোরগ পোড়া লৈয়া অাসো... তাইলে সুন্দরীর ফুন নম্বরটা পাইবা...
হায়রে .. মেজবাহ ভাই শেষ মেষ আপ্নেও !! মুর্গিখোরগো বিশ্বাস নাই
ভাগ্যিস আমি যাই নাই। নাইলে দেখা যাইতো য়াযাদ ভাই আমারো মোড়ক উন্মোচন করনের থ্রেট দিতো। তার হাবভাবে তাই মনে হইতাছে...
আমি সবাইর মোড়ক উন্মোচন করতে চাইনাইতো ! শুধু বিমা আর বিমা গংদের... গং কারা বুঝতে না পারলে আওয়াজ দিয়েন...
মোড়ক কিন্তু আমরাও উম্মোচন কর্তে পারি কয়া রাখলাম ....
দুইটা মিস্টি না হয় বেশি খাইছি আপনে বুইড়া বয়সে পোলার বাপ হইছেন এই খুশিতে তাই বইলা এরম ধুন্দুর মুন্দুর শুরু করবেন?
অভিনন্দন মেজবাহ ভাই
বালুসাই খেতে চাই চাই চাই
মন্তব্য করুন