ইউজার লগইন

মাসুম ভাইয়ের জন্মদিন ও একটি ফোন কল...

3_happy_birthday.jpg

খঃ হ্যালো, কি অবস্থা ?

গঃ হ্যালো..এইতো..

খঃ শোন, যে জন্য ফোন করলাম, জানো তো আজকে মাসুম ভাইয়ের জন্মদিন ।

গঃ হুম্মম..জানি তো..

খঃ ব্যাপার হল, আমাকে “ক” ফোন করেছিল । আজকে রাত্রে নাকি মাসুম ভাই জন্মদিন উপলক্ষে তার অফিসের কাছের পাঁচ তাঁরা হোটেলে এবি’র কয়েক জনকে ডিনার করাবে..

গঃ তাই নাকি..আমাকে তো বললো না..

খঃ আরে ব্যাপার না, আমাকেও তো বলে নাই । তাতে কি । অবশ্য “ক” আমাকে যেতে বলেছে, আমি কি না গিয়ে পারি? তাছাড়া, আমি গেলে মাসুম ভাই খুশীই হবে । “ক” অবশ্য আমাকে ছাড়া আর কাউকে বলে নাই । তুমিও চল, মাসুম ভাই খুশী হবে ।

গঃ আচ্ছা..ঠিক আছে..

কঃ তাহলে, মাসুম ভাইয়ের অফিসের নিচে ঠিক সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ।

গঃ আচ্ছা..

খঃ আর শোন, তুমিও কিন্তু আর কাউকে বলো না । বেশী লোক গেলে আবার মাসুম ভাইয়ের প্রেশার বেড়ে যাবে ।

গঃ আচ্ছা..রাখি এখন..

কয়েক সেকেন্ড পর, “গ” ফোন করলো “ঘ” কে ।

ইয়ে...আমিও একটা ফোন পেলাম...মাসুম ভাইয়ের জন্মদিন বলে কথা... আমি হাজির থাকছি...সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে...

ভাবলাম, যাওয়ার আগে আপনাকেও চুপি চুপি জানিয়ে যাই । শুধুই আপনাকে । আপনি আবার কাউকে কিছু বোলেন না যেন...

~

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


৭:২৯এ?
নিশ্চিত করতাছেন তো? তাইলে বস আমার জন্য একটু অপেক্ষা কইরেন... আমি কোন ফোন পাই নাই Sad ... নিশ্চয় আপ্নের লগে গেলে বাইর কৈরা দিপে না

জ্যোতি's picture


এখানে জানাইয়া ভালো করছেন। বেশী লোক না জানন ই ভালো।
শুভ জন্মদিন মাসুম ভাই। পার্টি মজা নৃত্য

নাজ's picture


আমার কেলাস আছে, লগে আবার একড়া পরীক্ষাও Sad
আমার ভাগ'টা খাওয়ার জন্য কাউরে ফোনামু নাকি? Big smile

লীনা দিলরুবা's picture


এত সিক্রেট একটা দাওয়াতের খবর ব্লগে নিয়া আসছেন বইলা আপনারে মাইনাস দিমু কি না ভাবতেছি Thinking

লীনা ফেরদৌস's picture


আমি ৫ তারা হুটলে কুন সুমায় খাই নাই.।.। আইজকা যুদি চ্যান্সডা পাই.।।।

জ্যোতি's picture


৫ তারা হুটেল কিমুন? আম্মো খাইতাম চাই।

সামছা আকিদা জাহান's picture


যাক দাওয়াতের খবরটা যখন পেয়েই গেলাম তা হলে আর দেরী কেন? দাঁত ব্রাশ করা শুরু করে দেই।

শওকত মাসুম's picture


মাসুম ভাই লুকটা তাইলে ভালই আছে। কুন সময় যাবো?

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আর্রে... আপ্নে দেখি স্বশরীরে হাজির...

আমরাও তো বলি, মাসুম ভাই কত্তো ভাল লুক...সবাইরে খাইয়ে দিলে মহা-ভালু লুক হিসাবে ভোট পাবেন...হাজিরা সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে...

~

১০

কৌশিক আহমেদ's picture


এখন কি হপে? মাসুম ভাই দেখি পাল্টি মারতেছে!

১১

মাহবুব সুমন's picture


হাছাই ?

১২

শওকত মাসুম's picture


কৈ? অপেক্ষা করছি। কেউ তো আসলো না। আজব। আমি সোনারগাঁও হোটেলের টেবিল বুক কইরা রাখলাম। কেই আসলো ন। আজব। ঠিকাছে। আমি চলে যাচ্ছি Stare

১৩

আহমাদ মোস্তফা কামাল's picture


আমি তো সত্যি সত্যি গিয়া খাড়ায়া আছিলাম, আপ্নেরা সবাই মিলা কোনদিক দিয়া পাঁচতারায় গেলেন বুঝবারই পারলাম না! Sad

১৪

মীর's picture


কথাটা গোপন রেখে বেশ ভালো করেছেন। Big smile

১৫

তানবীরা's picture


কথাটা গোপন রেখে বেশ ভালো করেছেন। Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.