এ কোন আমি
আমি যেন নিতান্ত একটা কোনো কিছু ,
নিজেকে সামলে চলা যার বড় দায়।
ব্যস্ত আর ব্যস্ত সবাই
ঘুরেছে আবহমান স্বার্থের বৃত্তে ,
কেন জানি আমিও অন্ধকারে হাতড়াই রাতে নিভৃতে ।
হারাবার নেশা বুকে নিয়ে,
নিভু নিভু সপ্নদেখা রাত
কেটে যায় দাপড়িয়ে দাপড়িয়ে।
পারিনি হারিয়ে যেতে আজো ,
পারবনা হয়ত কখনো ।
তবু শুণ্যতায় ভেসে বেড়ায় দগ্ধ নীরব এক প্রশ্ন !





হ্যালো একান্ত, সুন্দর কবিতা হয়েছে। এরকম আরো চাই।
এবি'তে স্বাগতম। ইংরেজিতেও বলি
ধন্যবাদ মীর , আমি ব্লগে নতুন । তাই আপনাদের সহযোগিতা , পরামর্শ একান্ত কাম্য । আপনাদের অনুপ্রেরনা পেলে আরো ভালো করার চেষ্টা করব ।
চমৎকার লাগলো...
ধন্যবাদ কবিকে
খুশি হলাম । তবে , "কবি আমি নই , হয়তো কখনো হতে চেয়েছিলাম অথবা নয় ।" এর প্রমাণ ও পাবেন , টুটুল ।
পারার দরকার ও নাই। আরও বেশী বেশী কবিতা দেন। আর
টু এবি 
ধন্যবাদ মায়াবতি , চেষ্টা রাখব আপনার প্রত্যাশা পূরণের । তবে আগেই বলে রাখা ভালো , আমার কবিতা (যদিও তা কবিতার ধারকাছেও নেই) , অতি স্বল্পদীর্ঘ বলে পোষ্ট করতে সংশয় বোধ করি ।
আর দোয়া রাখবেন যেন হারিয়ে যেতে না পারি । ধন্যবাদ ।
দুঃখিত মায়বতী (মায়াবতি নয়)
দুঃখিত , মায়াবতী (মায়াবতি নয়)
হারিয়ে গিয়েছি এইতো জরুরী খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাবার কোন মানে নেই ।
মন্তব্য করুন