ইউজার লগইন

কাঁটাতার

আচ্ছা তবে ,
আমার দেয়া নামটা এবার ফিরিয়ে নিলাম ,
সত্য এবং মিথ্যার মাঝখানে
রক্তাক্ত কাঁটাতারের বেড়া
মজবুত করে গেঁথে দিলাম ।
শোনো তবে ,
অজান্তে কোনো দিনও ,
ছুঁই ছুঁই করে তবু ছুঁয়োনাকো যেন
ফারাকের এই প্রচন্ড কাঁটাতার ।
শুধু জেনো ,
ওপাশের মেকি ক্ষতের রক্তে
এপাশের আদি শুকনো ক্ষতটা
ভিজবে না কভু আর ।
তাই বলছি শোনো ,
জেনে শুনে ,
আর পেড়োতে এসো না
ফারাকের এই নিদারুন কাঁটাতার ।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন
১

মীর's picture


সবই মোটামুটি ঠিক আছে শুধু ছুঁইয়োনাকো শব্দটা একটু বেশি ঠিক হয়ে গেছে। আর পেড়োতে-ও।

ভালো কথা, আপনে সুদূরের পিয়াসী? জেনে খুশি হলাম। আমি এতদিন শুধু মগবাজারের পিয়াসী চিনতাম। আজকে আরেকটা চিনলাম Big smile

২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ফারাক শব্দটাও একটু বেমানান লাগছে।

৩

সুদূরের পিয়াসী's picture


হুম , কিন্তু আর কোনটা মাথায় আসেনাই ।
থ্যাংস ।

৪

সুদূরের পিয়াসী's picture


থুক্কু ! আমি সুদূরের পিয়াসী । সঠিক দুরত্ব জানা নাই , লোকেশান টাও বেশী সঠিক কি না । Tongue

৫

মীর's picture


লোকেশনটা জানায়েন গো ভাইজান সময়-সুযোগ পাইলে। মাঝে-মইধ্যে বসার সিট পাই না।

৬

সুদূরের পিয়াসী's picture


উত্তরা ৬ , আতর মামার চা স্টল ।

৭

মীর's picture


আপনার সঙ্গে আমার সঠিক দুরত্ব হইলো গিয়া ১৬ কিলোমিটার। কালকে থেকে যেটা পাড়ি দিতে ১৬ ঘন্টা লাগবে।

৮

রায়েহাত শুভ's picture


টাইপো দুটো বাদে, ভালো লাগলো...

৯

সুদূরের পিয়াসী's picture


কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।

১০

রায়েহাত শুভ's picture


ছুঁইয়োনাকো টা কি আসলেই ওভাবে লিখেছেন? নাকি ওটা ছুঁয়োনাকো হবে?

১১

সুদূরের পিয়াসী's picture


ছুঁইয়োনাকো লিখেছিলাম । এখন ছুঁয়োনাকো লিখলাম ।

১২

প্রিয়'s picture


ভালো লাগলো Smile

১৩

সুদূরের পিয়াসী's picture


খুশি হলাম ।

১৪

রন's picture


ভাল লাগল!

১৫

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ ।

১৬

তানবীরা's picture


টিপ সই

১৭

সুদূরের পিয়াসী's picture


পড়ার জন্য ধন্যবাদ ।

১৮

অনিমেষ রহমান's picture


ভালো লেগেছে।

১৯

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ ।

২০

সবুজ পাহাড়ের রাজা's picture


ভাল লাগল।

২১

সুদূরের পিয়াসী's picture


ভালো লাগলো জেনে প্রীত হলাম । এবিতে আপনাকে স্বাগতম । ভালো থাকবেন ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?