এ এক রহস্যময় রাত
নিস্তব্ধ প্রকৃতি , মধ্যরাত্রি সন্নিকটে
অশুভ শক্তি কোন আশেপাশে ওঁত পেতে আছে ।
কানে ভেসে আসে এক অদ্ভুত প্রাণীর হুংকার
চাঁদের আবছা আলো মেঘলা এক আকাশের নিচে ।
হঠাত্ই স্পষ্ট হয়ে ওঠে কার ভয়ঙ্কর রূপ
যা ক্রমশ হৃতপিন্ডকে রুদ্ধ করে ।
আমি আপ্রাণ চেষ্টা চালাই চিত্কারিবার
কিন্তু আতঙ্ক ততক্ষণে বাকশক্তি গ্রাস করে ।
এক ভয়ার্ত মূর্তি জমাট বাধতে থাকে ,
যার নিষ্পলক চোখ - এ কী রহস্যময় রাত !
হিংস্র জন্তু শত আসে এগিয়ে , আর কেউ নেই হায় !
যে বাঁচাবে আমায় - ওদেরকে করে ভূমিস্মাত্ ।
শুনি সরাত্ রুধলো দ্বার , জন্তুগুলোর ভীড়ে
পাইনা এমন কোন পথ পালাই যাতে ।
মন বুঝি এ যে এক দুঃসাহসী রাত
যুদ্ধে নেমেছি তাই প্রাণপণে পিশাচের সাথে ।
আমি অবিরাম লড়ে চলি বজ্রমুষ্ঠ হাতে
তবু অনড় দেহ ক্রমশ হিম হয়ে যেন শিহরায় ।
অনিবার্য মৃত্যুর হাতছানি আর ধাপ মাত্র দুরে
নখরে পিশাচ যত আঁকড়ে ধরে নিথর আমায় ।
আমি চোখ বুজি - বিন্দু আশার আলো জ্বলজ্বল ।
স্মরি বিধাতারে , তাঁর দয়া হবে কিনা জানিনা ।
চোখ মেলি - একি ! এ যে সকাল ! কোথায় জন্তুর দল ?
সংশয় জাগে এ কি বাস্তব নাকি কল্পনা !





এটা কল্পনা হলেই ভাল।
তবে কল্পনাই হলো
এরকম আমার প্রায়ই হয়। বিশেষ করে রাতে আমি একা থাকলে মনে হয় এরাত আর শেষ হবে না, যতো সর্বনাশ এরাতের মধ্যেই হবে। কিন্তু সকাল হলে ভাবি আবার কেন, রাতে এতো ভয় পেয়েছিলাম
কিন্তু , সকাল হলে ভাবি আবার কেন , কাল রাতে ভয় পেয়েছিলাম ! ঠিক তাই ।
মন্তব্য করুন