পরিচয়
কখনো মানুষ, কখনো পুরুষ,
কখনো প্রশ্ন, কখনো চরম অমানুষ।
দোষে গুণে মানুষ,
বিস্ময় কালো নক্ষত্রের রাতে
শিয়রে কমলা হাতে,
কখনো শিশুর পিতা, কখনো রক্ত বিক্রেতা,
হাঁটুমুড়ে প্রার্থনায়, বর্ষনে ছাতা মাথায়
জোকার, জমিদার অথবা নামহীন মামুলী মানুষ
চর্বিত মানুষ, ভালবাসার রঙে গর্বিত মানুষ,
অন্ধকার ইতিহাসে
ক্রীতদাস, খুন, যুদ্ধের কলঙ্ক মুছে ভবিষ্যত দেখার মানুষ
কোন এক ভোরের অন্ধকারে
দেশের পলিতে মায়ের দেহের সঙ্গে মিশে যাবার
শেষ ইচ্ছার মানুষ





চমৎকার লাগল।
ধন্যবাদ কবিকে
দারুণ লাগলো।
ধন্যবাদ
চর্বিত মানুষ
গর্বিত মানুষ.....
বেশ !
মনযোগী পাঠে কৃতজ্ঞতা
অট্টহাসির বস্তু কেন মনে হলো জানলে প্রীত হতাম!
ভুল ইন্টারপ্রিটেশনের জন্য মাফ চাই ভাইজান। আমি অট্টহাসি দেই নাই, নির্বোধ নির্জলা হাসি দিয়েছি
চমৎকার কবিতা!!! কবিতায় পুরুষের পাশে নারীকে স্হান দিলে সম্পূর্ণতায় খামতি আসতো বলে ভাবেন কী কবি? কবিতা সেভাবে বুঝিনা বলে আমাকে ঝাঁমা দিবেন না যেনো(ঝাঁমা এক প্রকার মাজুনী বিশেষ, নারীকুল রেগে গেলে, (বিশেষ করে পুরানো ভারতীয় সিনেমাগুলোতে বলতে শুনবেন, মিনশের মুখে ঝাঁমা
এটা ব্যবহার করতে ভালোবাসেন
) আরো আসুক কবিতা, গল্প। শুভেচ্ছা জানবেন।
(আমরা ব্লগে মন্তব্যের বাগ, সে পুরো মন্তব্য থেকে শুধু কোট দেখিয়েছ)
----
এখানে পুরুষের পাশে নারী দেয়া হয়নি। কারণ কবি নিজের পরিচয় দিতে যাচ্ছে - কখনো সে মানুষ কিন্তু কখনো সে অসম্পুর্ণ / আচরণে নিতান্ত পুরুষ। আর কখনো অমানুষও।
আশা করি আক্ষরিক অর্থে কবিতাটি সহজবোধ্য। অর্থ বোঝার জন্য বিশেষ ভাব বা যোগ্যতা জরুরী নয়।
বিনীত কৃতজ্ঞতা জানাই আপনাকে
কবির ভাবনাটা তো জানা হলোনা! বাতিঘরের কথা হাইলাইট করে কী বুঝালেন, সেটা যদি আমি বুঝতামই তাইলে তো হইছিলোই গো ভাই। শোনেন একটা মজার কথা গল্প বলি,
'নচিকেতার একটা গান আছে না, " যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়'" শুনেছেন ওটা? এই গানটা আমি আমার মা'কে শুনতে দিয়েছিলাম। শোনা শেষ হয়ে গেলে, মা আমাকে বলেছিলেন, গায়ক ছেলেটা কেমন পাজী বল? পুরুষতান্ত্রিক কথা পুরো গান জুড়েই!'...আপনার এই কবিতাখান আমি আমার মায়ের চোখ দিয়ে পড়েছি, তাই কথাও তাঁর মতোই বলেছি। মায়ের বাছার মতোই কথা কী বলেন?
কবিতায় পুরুষের পাশে নারীকে স্হান দিলে সম্পূর্ণতায় খামতি আসতো বলে ভাবেন কী কবি?
১১ নং কমেন্টে উত্তর দেয়া হয়েছে
ভাল লাগছে।
ধন্যবাদ
চমৎকার হয়েছে কবিতা!
অনেক ধন্যবাদ
আপনি নিয়মিত লেখেন না ক্যান?
নিয়মিত লিখি সামুতে - http://www.somewhereinblog.net/blog/ekattor এবং লিখতে চাই। এখানে পোস্ট প্রথম পাতা থেকে সড়তে খুব বেশী সময় নেয়। আর এত বেশী সময় অপেক্ষা করতে হয় অন্য ব্লগে ছাপাতে।
প্রশ্নটার জন্য ধন্যবাদ, অনেহ
সামুতেতো কোন পোস্ট প্রথম পাতায় বেশিক্ষন থাকে না... প্রিয় মানুষের পোস্ট খুজে খুজে পড়তে হয়। এইখানে অন্তত হাবিজাবি পোস্ট নাই তেমন একটা
যাক ... নতুন ব্লগ.. আস্তে আস্তে দাড়াবে... পাশে থাইকেন
ভাল লাগে বলেই এই ব্লগে যোগ দেয়া। বিশেষত: খুব প্রিয় কয়েকজন ব্লগারকে এখানে এসে খুঁজে পাওয়া।
যখনই কিছু মাথায় আসে পোস্টে প্রকাশ করার একটা নেশা কাজ করে।যখন দেখি পুরনো লেখা ঝুলে আছে, আর পোস্ট দেয়ার উপায় থাকে না।
মন্তব্য করুন