মিষ্টি কেনার টাকা নেই, তাই....
**পোস্টটি দুদিন আগের। সময়মতো দিতে পারিনি বলে দুঃখিত।***
[sb]এটি একটি কপি পেস্ট পোস্ট.....[/sb]
ব্লগে, পেপারে, নিউজে দেখলাম প্রচুর জিপিএ৫ পাওয়া পরীক্ষার্থী তাদের আনন্দ শেয়ার করছেন। ভালো লাগে। কারো আনন্দে শামিল হতে পারাটা কম ভাগ্যের ব্যাপার নয়।
এরা সবাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করবে দ্বিতীয় ইনিংস, অর্থাৎ কলেজে যাওয়া জন্য। ঠেলাঠেলি করে ভালো-মন্দ-মাঝারি কোনো কোনো না কোনো ক্যাটাগরির প্রতিষ্ঠানে ঠিকই ঠাঁই হয়ে যাবে ওদের। চিন্তা নেই।
এবার চলেন আজকের কালের কন্ঠের একটা ছোট্ট নিউজ শেয়ার করি।
[link|http://dailykalerkantho.com/?view=details&type=single&pub_no=165&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=3|মিষ্টি কেনার টাকা নেই তাই হাসিনুরের মা বিলিয়েছেন পান-সুপারি- কালের কন্ঠ]
আমার ইমোশনটা বরাবরই একটু বেশি। তাই কষ্ট পাই অল্পতেই। নেটে দেখছি পাশ করা ছাত্র-ছাত্রীদের হৈহুল্লোড়। কিন্তু আজকের এই খবরটা পড়ে চোখ ভিজে এলো। নূন্যতম মিষ্টি কেনার টাকা নেই বলে, রত্নগর্ভা মা কি বসে থাকবেন? খুশি শেয়ার করবেন না? তাই মিষ্টির বদলে পান-সুপারি দিয়ে তিনি তার আনন্দ ছড়িয়েছেন সবার মাঝে। হাসিনুর পাশ করেছে। এরকম আরো অনেক হাসিনুর বাংলাদেশে আছে। তাদের এখন রেসে নামতে হবে, কিন্তু ট্র্যাকটা বড়ো বেশি খানাখন্দে ভরা ওদের জন্য। যাদের বিত্ত বৈভব আছে, তারা ম্যারাথন দৌড়ে এমনিতেই শামিল হতে পারবে।
শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, তিনি শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক দূর যেতে চান। আমি তাকে বলবো- হাসিনুরদের পাশে দাঁড়ান। তাদের হাত ধরুন। তাদের বুঝতে দিন- এই ম্যারাথন দৌড়ে আমরা সবাই তাদের পাশে আছি।
[sb]আপনাদের মধ্যে কেউ যদি ওর হাত ধরতে চান, এই নাম্বারে ফোন দিতে পারেন- ০১৭৪১৬৬১৪৯৮ [/sb]





মন্তব্য করুন