ইউজার লগইন

দ্বিধা

কিভাবে তার সাথে পরিচয় হয়েছিল অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারি নি। ইথারে বেতারে অনতিকাল যোগাযোগ ঘটিত হবার পর আচানক আবিষ্কার করি একটা মেয়ের সাথে আমার পরিচয় ঘটে যাচ্ছে। খুব দ্রুত একটা সম্পর্কও গড়ে উঠলো তার সাথে। অতীব অহিনেউলে এবং তীব্র আবেগের সে সম্পর্কের কোনো সংজ্ঞা জানি না আমরা।

এরপর একদিন তার ভাঙন দেখলাম। সেদিনই সে আমাকে ‘রাখি’ পরালো।

ভালোবাসারা খুব দুর্বার হয়ে ওঠে, প্রমত্ত ঢেউয়ের তোড়ে ভেঙে যেতে থাকে বাঁধ। এ ভালোবাসার কোনো সংজ্ঞা জানি না আমরা।

তারপর গভীর অরণ্যের ভেতর নিরুদ্দেশ হেঁটেছি কতো, পাশাপাশি, হাত ধরে, না ধরে; তার বুকের বৃন্ত আলতো ছুঁয়ে গেছে আমার বাহু, তার ইচ্ছাতে কিংবা অনিচ্ছায়- জানি না।

মুখের পানে না তাকিয়ে ঔদাসীন্যে সে আমাকে শোনাতো ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও...’

চাইলেই সবটুকু পেতে পারি, পনিরের মতো স্বচ্ছ ও ধবল, দুধের সরের মতো অকৃত্রিম রোদবিছানো তলপেটে আকুতির মধু মেখে অস্পষ্ট ইশারায় আমাকে প্রেম সেধেছিল নামজানা কবিতার মেয়ে

হাত বাড়ালেই মুঠি যাবে ভরে। হাতের ‘রাখি’তে দ্বিধা ও সংকোচ, কিংবা বাধা।

তার চিকন দেহের ভাঁজে ফুলকির মতো ফুটতো প্রেম। চাইলেই সবটুকু পেতে পারি- চাই চাই করেও চাওয়ার অসুখে পাওয়া হলো না বিষের অমৃত

আমিও কি সবটুকু বিকিয়ে দিতাম চাইলেই?

ঝড় ও বৃষ্টির বিবর্ণ স্মৃতি পণ করে প্রতিদিন তিনবেলা কবিতা না-লেখার মতো ভুলে যেতে থাকি; স্মৃতিরা সময়হন্তারক বিষ।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

রুবেল শাহ's picture


পুরোটা তেমন ভালো লাগেনি ...

আমিও কি সবটুকু বিকিয়ে দিতাম চাইলেই?
খুব লাগলো এ অংশটুকু

সোনাবীজ's picture


একলাইন ভালো লেগেছে তাতেই আমি খুশি। ভালো থাকুন।

শাওন৩৫০৪'s picture


খুব সুন্দর হৈছে কবিতাটা...

সোনাবীজ's picture


ধন্যবাদ;)

তানবীরা's picture


ঝড় ও বৃষ্টির বিবর্ণ স্মৃতি পণ করে প্রতিদিন তিনবেলা কবিতা না-লেখার মতো ভুলে যেতে থাকি; স্মৃতিরা সময়হন্তারক বিষ।

সোনাবীজ's picture


তানবীরা | এপ্রিল ৭, ২০১০ - ৪:০৩ পূর্বাহ্ন

জটিল কৈছেন ভাই !!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.