ইউজার লগইন

এক বৈশাখে দেখা হয়েছিল

এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার

তখনি তো হলো দেখা
যেই না নয়ন কিছু পেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

প্রথমে চমক ছিল
তারপরে ভালোলাগা এসেছে
ভুলে গেছি সেই মন
যে মন খুশির চোটে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

আরতি ধর

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মানুষ's picture


লাইফে কত বৈশাখ জৈষ্ঠ আইলো গেল, কিছুই হইল না Sad

সোনাবীজ's picture


আপনার জন্য শুধু এটুকুই বলতে পারি- একটু সবুর করুন; সবুরে মেওয়া পাকেSad

ভাঙ্গা পেন্সিল's picture


অনেক প্রিয় একটা গান!

সোনাবীজ's picture


সত্যিই, দারুণ একটা গান।

তানবীরা's picture


অনেক দিন পর শুনলাম গানটা। ধন্যবাদ আপনাকে।

সোনাবীজ's picture


আপনাকেও ধন্যবাদ।

নজরুল ইসলাম's picture


খুব প্রিয় একটা গান

সোনাবীজ's picture


জি, একটা প্রিয় গান।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.