ইউজার লগইন

আজগুবি ছড়া

গুঁড়ে চিনি দুধে দধি ঘোলে মাখন মেখে
একটুখানি দেখুন চেখে কী ভয়ানক স্বাদ

ঘোড়ার উপর বসুন চেপে কিংবা হাতির পিঠে
এরপরে দিন পদ্মা পাড়ি ডিঙ্গিতে পাল তুলে

শীতের রাতে গোসল করুন পুকুরজলে নেবে
উদোম গায়ে শুয়ে ঘরে দিন এসিটা ছেড়ে

বালু দিয়ে ঘর বানালে পাবেন বালির ঘর
কলাগাছের তক্তা দিয়ে খাট বানাবেন তবে

বইপুস্তক পড়তে গেলে চাপ বেড়ে যায় ব্রেনে
এরচে ভালো বইগুলো সব খান গুলিয়ে জলে

আপনি কি ভাই শিল্পী মানুষ? কেমন গানের হাত?
নাচের আগে গলাখানি একটু নেবেন সেধে

ঘুম না এলে কী কাজ করেন? দেখুন টেরাই করে
সিনেমাতে ঢুকলে কেমন ঘুম আসে নাক ডেকে

এসব যদি করতে পারেন, বলবে গাঁয়ের লোকে
এমনতরো বীর বাহাদুর কেউ দেখে নি আগে

না পারিলে কী আর করা, একটি মুগুর তুলে
মনের সুখে, কিংবা দুখে করুন মাথা গুঁড়ো

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


হাহাহাহাহ। ভাল হইছে।

সোনাবীজ's picture


ধন্যবাদ।

তানবীরা's picture


না পারিলে কী আর করা, একটি মুগুর তুলে
মনের সুখে, কিংবা দুখে করুন মাথা গুঁড়

ঠিকাছে ঃ)

সোনাবীজ's picture


আপনার গুঁড়ো করা মাথাটা দেখতে সাধ হয়Undecided

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.