ভীড়ের মানুষেরা ভীড় ঠেলছে যদিও আমি কুম্ভকর্ণের ঘুমে
ব্লগিং তবে ছেড়ে দেয়া হয়নি বুঝতে পারি। মাঝে মাঝে ঢুঁ মারা নেহায়েত খারাপ না। অনলাইন-অফলাইন-টিকেটের লাইন, বে-লাইনে লাইন বাড়ছে। আমরা কেবল মুখ থুবড়ে পড়ে যাচ্ছি লাইনের বাইরে। ঠ্যালা সামলা বাবা!
পাখি হবার সাধ ছিল সেই ছোটবেলা থেকে। তখন আরো সাধ ছিল বড় হবার সাধ। সময়ে-সময়ে গায়ে-গতরে বড় হয়ে গেছি। এই বড় বেলায় এসে দেখি আর বড় হবার আকাঙ্ক্ষা মরে গেছে। তবে কি আমি কিছু হতে পেরেছি-প্রশ্ন বিশাল। অথচ উত্তর সহজ- কিছুই হতে পারিনি! মাঝপথ দিয়ে মিলিয়ে গেছে বড় হবার সাধ। ছোটবেলার পাখিই হওয়া হয়ে ওঠেনি আর হতেও পারিনি ঠ্যালা সামলাবার বড় কেউ!
পথিকের পা থেকে পথের জন্ম। ভীড় ঠেলে মানুষেরা জন্ম দেয় আরেক ভীড়ের। কেউ কেউ এখানে জায়গা করে নতুন জায়গার। কেউ কেউ ঘুমায়, কেউ কেউ জাগে। কেউ জাগে না, কেউ জাগতে চায় না। এ কেউ কেউদের ভীড়ে আমিও এক পরিচিয় লুকানো কেউ। আমাকে আমি খুঁজি, আমাকে অন্যে খুঁজে। আমি তাই আমরা হই, আমরা ভেঙে আমিতে নামি। পৌণপুনিক বৃত্ত। বৃত্ত ভাঙছে, বৃত্ত গড়ছে। ভাঙুক; গড়ুক!
ভোর নামুক
ছোপ ছোপ রক্ত কেন নীল তোয়ালে-
তোমার শরীর জুড়ে মিশে আছে কামনার রঙ
ওপাশ ফিরে শুয়ো তবে আজ
প্রমাণে বসেছি ফি-বার কামনা পরে জুড়ে থাকে অদ্ভুত আভা
উফ, কী নির্লজ্জ কাল সূতো ধরে মিশে যায় দর্জিবাড়ি পথ দিয়ে।
জোরে বৈঠা বাও, ওহে প্রাণপাখি-
সব সন্ধ্যা সমর্পিত আজ আমার হাতে
যদিও লিখে রাখে নি কেউ মনগহীনে
তবু এক উড়ো চিঠি আশ্রয় খুঁজে আকাশ মাঝে,
কী অদ্ভুত, কী অদ্ভুত- সব জেনে গেছে সবে
জেনে যাওয়া মানুষের ভীড়ে অনেক মানুষ
এই মানুষের কেউ কেউ তবে ভোরের পাখি,
আমি পাখি হবো, আমিও ভোর হবো
সামনে আজ গ্লানিহীন ভোর, সামনে আজ শুদ্ধতম ভোর
আজ আমার নীল তোয়ালেতে ভোর নামুক ধীর লয়ে।





দারুণ , যদিও কবিতা বুঝি না
অনেক ধন্যবাদ জানবেন
কবিতা জোশ
তবে বয়সের সাথে সাথে আলসেমীটা আসলে বেড়েছে
... এইটাই মূল কারণ 
বয়সকে ধরে রাখতে পারলে যদি আলসেমি'র রাশ টেনে ধরা যেত, আহা!
অনেক ধন্যবাদ আর শুভকামনা
হুমমম,,,,
হুম......
অনেক ধন্যবাদ আর শুভকামনা
কবিতাটা জোশ । লেখার কথাগুলাও জোশ ।
ধন্যবাদ পাঠের জন্যে।
শুভকামনা
সুন্দর
অনেক ধন্যবাদ আর শুভকামনা
চমৎকার লাগলো!
অনেক ধন্যবাদ আর শুভকামনা
বেশ লাগলো।
অনেক ধন্যবাদ আর শুভকামনা
চমৎকার কবিতা।
ধন্যবাদ এবং শুভকামনা।
ভাল থাকবেন
দারুণস!
দারুণ , যদিও কবিতা বুঝি না
পড়তে ভাল্লাগছে!
উক্ত কারনে আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের পাতায় রাখা হইলো!
মন্তব্য করুন