শীতঘুম
শুনেছি তুমি নাকি এখনো অপেক্ষায় থাক?
পৌষ-ফাগুনের পালা আসে ঘুরে ফিরে।
কার্তিকের নবান্ন ফুরিয়ে গেলেও,
ঘাস-ফড়িঙের রঙিন ডানায়, এইসব বখাটে রাতে
শুনেছি এখনো নাকি স্বপ্ন সেলাই করো।
এখানে সকলে শীতঘুমে।
মধ্যবয়েসী মনে জমেছে মেদ।
না জেগে বাঁচার আচ্ছন্নতায়
এক জীবন পেরুবে তারা।
শুনেছি তুমি ঘুমুতে পারোনি।
এইসব পালাগান ফুরিয়েছে,
কবিয়াল নিয়েছে বিদায়,
ডানা ভাঙা ঘাসফড়িং চিত হয়ে মরে আছে ঘাসে,
তবুও শুনেছি এইসব বখাটে রাতে
তুমি নাকি এখনো অপেক্ষায় থাক।





খোমাখাতা ভাঁজে আজ হঠাৎ করেই চোখে পড়ে গল। টেনে বের করলাম এটাকে।
জীবনানন্দিত কবিতা... ভালো লাগলো
থ্যাংকু। জীবনের বড় আফসুস খোমাখাতার পাতায় পাতায় কত জীবনান্দ, পূর্ণন্দু স্টাইল কপি মারলাম কেউ একটা ক্যামেরা উপহার দিল না
আফসুস
হ...আমারো ভালো লাগলো।
থ্যাংকু
আম্রা যারা কবিতা বুঝি না তাদের জন্য দুয়েক্টা রম্য লেখেন
একটা রম্য টেকি পোষ্ট দিছি
ভালো হৈছে মানু। ফাটাফাটি।
থেংকু
বাহহহ। খুবই ভাল হইছে।
থেংকু
এই লাইনে পুরাই ফিদা হয়া গেলাম
মেদ ভুঁড়ি কি করি!
কবিতা দেখলেই ভয় লাগে। বুজি না
আমিও বুঝিনা
অসাধারন , আমি সারাজীবন চেষ্টা কইরাও জীবনানন্দের একটা লাইন ও কপি করতে পারলাম না, আফসোস রয়ে গেল মনে।
হ, বিরাট আফসুস
বাহ। মারাহাবা। খুব ভালো লাগলো মানু। আফসোস তাও তুমার কিছু হইলো না।
উই শ্যাল ওভারকাম সাম ডে
লাইক লাইক লাইক। দারুন হয়েছে
থ্যাংকু
মন্তব্য করুন