সর্বসত্ব সংরক্ষিত
পুরনো বাক্স ঘাঁটাঘাঁটি যদি করো, এখনও আচমকা
দু-একটা নীল খাম বেরিয়ে পড়তে পারে।
গোটা গোটা অক্ষরে ভুল বানানের ভালবাসা
রাখা না রাখার দ্বন্দ্ব।
অব্যবহৃত হলদে পাতার বইয়ের ভাঁজে এক আধটা
মৃত রুক্ষ গোলপের অবাঞ্ছিত উপস্থিতি কিছু বিচিত্র নয়;
বহু আগের ছুঁড়ে ফেলা অসমাপ্ত কাজের ইতি।
দু-একটা ফেলনা উপহার, যা না রাখলেও চলে।
চলে যেতে পারে জঞ্জালের বাক্সে
শতেক কবিতার শবযাত্রা।
নাহ,
তোমার কাছে রাখা আমার সমস্তটাই জলাঞ্জলি দেয়া যায়।
অথচ তবুও,
ভালবাসাটুকু কী গভীর নির্মমতায় সর্বসত্বে সংরক্ষিত রেখেছ।





চমৎকার লাগলো ভাইডি!!! একটুও হোঁচট খেতে হয়নি শব্দের জটিলতায় .....আসুক আরো এমন কবিতারা.... শুভেচ্ছা নিরন্তর ।
আমার ঘরে কোন ডিককসনারি নাই। তাই কঠিন কঠিন শব্দ লিখতে পারি না। বানানও ঠিক নাই
মানুর কবিতা নিয়ে আর কিছু বলার মনেহয় অবশিষ্ট নেই।
চমৎকৃত হলামরে মানু
পুরাণা প্রেমের কথা মনে পইড়া গেল নাকি?
কোনটার কথা জিগাইলা?
কয়বার ধরা খাইছেন আপনি?
আরে... জীবনে যেই পরিমান ছেকা খাইছি ওই পরিমান ভাত ও খাইনাই মনে হয়
অনেক কথা এবং অনেকের কথা মনে পড়লো। তার কথা যে আগে ভাবুম?
চমৎকার হইছে কবিতা।
অনেকের কথায় ভাবেন নাকি? তাইলে তো আপনের কপিরাইট নিয়া কুনু সমস্যা নাই মনে হইতেছে।
কোবতে পড়ার জন্য থ্যাংকু
পুরান বাক্স সবারই এক আধটা আছে দেখি। শেষ লাইনটা জটিলস!
হ। প্যন্ডোরার বাক্স; সব কিছু বাইর হইয়া গেছে আছে শুধু স্মৃতি (তুমি বেদনা)
ব্যাপক !
লাইক বাটনে টিপি দিছি
থেংকু
দীর্ঘশ্বাসের ইমু কই গেল?!
মানুর কবিতা বলে কথা।অসাধারণ।
মন টা খুব উদাস লাগছে।
মন উদাস লাগার কারণ কি? বাক্স খুইলা কি কি পাইলা?
মানুষ, কবিতাটা খুবই পছন্দ হয়েছে... যদিও এইরকম মন খারাপ করা কবিতা খুব কমই পড়তে চাই ... প্রিয়তে নিয়ে গেলাম...
মন খারাপের কি হইল। আমি তো আপনের কথা বলি নাই।
খালি ইমো দিয়া চইলা যাইতে চাইছিলাম। খুইজাই পাইনা।
হে হে হে
লাইক লাইক লাইক
লাইক হোয়াট?
পরশু কমেন্ট করলাম গেলো কই?!!!
যাক, কথা হইল এই, আগে মানু'র কবিতা প্রিয়তে নিতাম হরহামেশাই, কিছুদিন নেই নাই... মানে ধুম করে মনে লাগে নাই সেইগুলো,... এটা বড়ই পছন্দ হইছে... শেষের লাইনগুলো মাত মানে সব চিৎকাত করে দিছে...
প্যন্ডোরার বাক্স; সব কিছু বাইর হইয়া গেছে আছে শুধু স্মৃতি (তুমি বেদনা)
ইস
মন্তব্য করুন