তাকে ভালবাসতে আমার কোন দিবস লাগে না
আরও একটা দিবস চলে গেল। বিশেষ দিবস। মা দিবস। ফেসবুকের পাতায় পাতায় মা'কে শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার স্ট্যাটাস ম্যাসেজ সবার, পেপার-পত্রিকায় বিশেষ সম্পাদকীয়, রেডিও-টিভিতে এটা সেটা অনুষ্ঠান, কর্পোরেটদের চোখে পানি নিয়ে আসা সব বিজ্ঞাপনের সাথে কম খরচে কিভাবে জননীর মুখে হাসি ফোটান যায় সেই টিপস। সবই চোখে পড়ল। মা দিবস শেষ হয়ে গেল, এবার এইসব স্ট্যাটাস ম্যাসেজ মুছে যাবে। সম্পাদকগণ তাঁদের মোটা কাঁচের চশমা এঁটে মায়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকীয় লিখবে। রেডিও-টিভি অন্য ভালবাসার গল্প শুনাবে। কর্পোটেরা অন্য এক আবেগকে পুঁজি করে অন্য কোন চোখে পানি টেনে আনা বিজ্ঞাপন প্রচারে নেমে পড়বে।
মানুষ হিসেবে হয়ত আমি প্রাচীন। হিন্দি সিনেমা স্টাইলে মাকে জড়িয়ে ধরে কখনো "আই লাভ ইউ মাম" বলা হয়নি, গ্রামীন ফোনের বিজ্ঞাপনের মত আহ্লাদী কন্ঠে "সরি মা" কথাটাও বলিনি কখনো। এমন কি মা দিবস উপলক্ষে তাকে কোন দিন দুই টাকা মুল্যের কার্ডও উপহার দেইনি কোন দিন। তবু জানি আমার অকৃতজ্ঞতায় সে কখনো রাগ করবে না। সপ্তাহে শতবার ফোন করে বিরক্ত করবে। শরীর কেমন আছে, কি খেয়েছি এই সব সহস্রবার জানতে চাওয়া প্রশ্নের পুনরাবৃত্তি হবে। আমার কল্পিত কষ্টের কথা ভেবে রাতের ঘুম নষ্ট করবে সে। তাকে ভালবাসার কথা মুখ ফুটে বলার প্রয়োজন নেই। আমি জানি সে জানে, তাকে ভালবাসতে আমার কোন দিবস লাগে না।





মা তো সারাক্ষণ , সারাবেলা থাকে। মা কে ভালোবাসি বলতে নির্দিষ্ট দিন ক্ষণ দরকার নেই। প্রতিটা মুহুর্তই মায়ের জন্য।
মা তুমি থাকো সারাজীবন ধরে। সবার মা থাকুক তার প্রিয় সন্তানকে ছুঁয়ে। মাকে ভালোবাসি বেঁচে থাকার সাথে। সবচেয়ে প্রিয় সেই মুখটার হাসি অমলিন রাখুক সৃষ্টিকর্তা। সবার মা এর জন্য বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা নিশ্বাসের সাথে।
মাকে ভালবাসতে কোন দিবস লাগে না
'তাকে ভালোবাসতে আমার কোন দিবস লাগে না!' খুব বেশি সত্যি কথা , বড়বেশিই সত্যি কথা !
তাকে ভালবাসার কথা মুখ ফুটে বলার প্রয়োজন নেই। আমি জানি সে জানে, তাকে ভালবাসতে আমার কোন দিবস লাগে না।
তারচেয়েও বড় কথা মুখ ফুইটা আল্হাদি কথা কইতে লজ্জ্বা লাগে অভ্যাস নাইতো
মন্তব্য করুন