একখানা পলিটিকাল কোবতে
লিডার আমায় শিক্ষা দিল
ক্যাডার হতে ভাইরে
বোমাবাজির মন্ত্র আমি
নেতার কাছে পাইরে
মান্ত্রী শিখায় তাহার সমান-
ক্ষমতা নাই; করতে প্রমান
হাটের মাঠের দখলদারি
পুরোটা তাই চাইরে
গড ফাদারে মন্ত্রণা দেন
তাহার তেজে জ্বলতে
চাঁদে চাঁদে হেসে হেসে
চাঁদার কথা বলতে
ইঙ্গিতে তার করি মার্ডার
প্রয়োজনে ক্রস দা বর্ডার
ইন্ডিয়াতে পিন্ডিখানা
চটকে ফিরি ভোটতে
দেশের নেতা, দশের নেতা
আমি তাদের ছাত্র
খুন, ধর্ষণ, চাঁদাবাজি
করছি দিবা রাত্র
* এবি দেখি আমারে কবি হইতে দিবে না। এত বড় একখানা কোবতে রচনা করিলাম তার পরেও বলে কি না পোষ্ট ছোট হইছে! কই যায়





জোসিলা হইছে
থেংকু
দারুণ প্যারোডি।
ধন্যবাদ
এবিও মনে হইতাছে কবি খেদাউ আন্দোলনে নামতে চায়
এসব কথা এভাবে বলতে হয় না মানু।
কবিতা জোশ হইছে।
কিভাবে বলব?
মেলাদিন বাদে মানুর কোবতে পড়লাম

জোশিলা
থেংকু
আজকে দেখলাম মুন্নী সাহার প্রশ্নের উত্তরে তোফায়েল বুঝালো , কেন এবং কি কি কারণে ছাত্রলীগের কোনো কিছুর দায়ভার সরকারের না !!
প্যারোডি ভালো হইছে , ফাটানো হইছে ।
তোফায়েলের বক্তব্য শুনিনি। সাহারা খাতুনেরটা শুনে পিত্তি জ্বলে গেছে।
মানুদা' এই ধারার লেখা আজ-কাল বিলুপ্তপ্রায়। যেগুলো লেখা হচ্ছে সেগুলোও মানসম্পন্ন হয় না। সবদিক মিলিয়ে বলবো যেটা সেটা হচ্ছে আপনার কোবতে দুর্দান্ত হয়েছে। এরকম আরো চাই। বিষয়-বস্তুরতো অভাব নেই, খালি একটু সময় করে মনোযোগ দিলেই কিন্তু হয়। ভালো থাকবেন দাদা।
দুর্দান্ত। জোসিলা হইছে।
এটাতো বড়দের কবিতা। মানু কি আঠারো হইছো যে রাজনীতি নিয়ে কবিতা লিখো?
ঝাঝা
সিরাম সিরামমমমম।
মন্তব্য করুন