কেউ না!
প্রশ্ন রেখেছিলাম, আমি কে?
নীলিমা বলেছিল আমি তারা,
অনন্ত সময় ধরে সাজিয়েছি তার আঁচল,
প্রতি অন্ধকারে।
প্রশ্ন রেখেছিলাম, আমি কে?
বৃষ্টি বলেছিল আমি মেঘ,
জমে থাকি কান্না হয়ে তার বুকে
প্রতি বর্ষায়।
প্রশ্ন রেখেছিলাম, আমি কে ?
ঋতু বলেছিল আমি ঝড়,
প্রচন্ডতায় উড়িয়ে নেয়া অস্থিরতা
প্রতি বৈশাখে।
প্রশ্ন রেখেছিলাম, আমি কে?
লতা বলেছিল আমি বৃক্ষ,
জড়িয়ে ধরে রাখা নিরাপদ আশ্রয়
প্রতি অরণ্যে।
প্রশ্ন রেখেছিলাম আমি কে?
তুমি নীরব ছিলে,
তোমার কাছে আমি কখনো কেউ ছিলাম না।





এইডাই কি সেই কোবতে যেইডা নো-বেল পাইয়াছিল?
নোভেল আমার কপালে নাইক্কা
আপনে কেউ না হইলেও নিক বলতেছে আপনে মানুষ...
কবিতা ভাল্লাগছে
হ
তুমি নীরব ছিলে,
তোমার কাছে আমি কখনো কেউ ছিলাম না।
লাইনদুটো বেশি ভালো লেগেছে।
ব্যাপার কি ?............

এই লাইন দুটোই বেশি ভালো লাগার রহস্য কি তা ? বড়ই হতাশার সুর মনৈতছে ...
তাই নাকি? কেন?
দাদী/আন্টির সাথে ১মত।
ভালো লেগেছে মানুভাই। তবে কত্তো বড় ক- টাইপের পোস্টও আসুক। ওইগুলি না থাকলে আপনার ব্লগ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে।
এই ভাবের কাছাকাছি একটা কবিতা বোধহয় রবিঠাকুরেরও আছে। "কে আমি (নাকি কে তুমি)? মেলেনি উত্তর"... এ ধরণের। কারো কাছে থাকলে একটু দিন না।
প্রথম দিনের সূর্য
-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে
কে তুমি?
মেলে নি উত্তর।
বত্সর বতসর চলে গেল।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিম সাগর তীরে
নিস্তব্ধ সন্ধ্যায়-
কে তুমি?
পেল না উত্তর ।
আমার কেন যেন মনে হচ্ছিলো এটা নজরুল ভাইয়ের কাছ থেকেই পাওয়া যাবে। অনেক ধন্যবাদ।
আপনে কি বলতে চান আমার কবিতা না লেখাই ভাল :(
একদম না। আপনার নিজস্ব আর প্যারোডি সবরকম কবিতাই আসুক। পাশাপাশি রম্যও। আমি বিরাট ভক্ত আপনার প্যারোডি আর রম্যের। আসল কথা হলো কবিতা তেমন বুঝি না
সৌন্দর্য্য হৈছে :)
নুশেরা আপার সাথে কঠিন ভাবে সহমত জানাইয়া গেলাম
থেংকু
নীলিমা, বৃষ্টি, ঋতু, লতা..........এত্তগুলা মেয়ের সাথে প্রেম ভালোবাসার পরে আবার "তুমি"ও আসছে....আপাতত ৫ জন পাওয়া গেলো দেখি..
শাওন্রে জাঝা...
রমজানের কাহিনিডা কি?
শাওনের বিশ্লেষণী প্রতিভায় চমৎকৃত!
কবিতা ভালা পাইলাম। এই ধরনের কবিতা এখন কেউ লেখেনা।
ডিকশনারী ঘাইট্যা কি সব কঠিন শব্দ বাইর কইরা কইরা কবিতা বানায় , কিচ্ছু বুঝিনা।
হ
প্রশ্ন রেখেছিলাম আমি কে?
তুমি নীরব ছিলে,
তোমার কাছে আমি কখনো কেউ ছিলাম না।
তাই নাকি?
ভালো লাগ্লো, শব্দের কাঠিন্য না থাকায় বুঝতে পারলাম।
থেংকু
এই প্রশ্নের উত্তর কে কবে পেয়েছে?
কে জানে!
মানু আগের মত ফর্মে নাই মনে হয়!
হ
ভাল্লাগছে। তয় এইটা পড়তে পড়তে সামুর একটা ঘটনা মনে পড়ল। পিংকি নামের এক ব্লগারের বৃষ্টির বর্ষণ নামের লেখায় আপনার একটা কমেন্ট পইড়া হাসতে হাসতে অবস্থা খারাপ হইয়া গেছিল। (গল্পের নায়কের নাম বর্ষণ। )
২৫ শে জুন, ২০০৯ রাত ৮:১১
comment by: মানুষ বলেছেন: মেয়েটার নাম নির্ঘাত বৃষ্টি। এদের বিয়ে হলে বাচ্চার নাম হবে কাদা।
মন্তব্য করুন