প্রলাপ
এই ব্লগটা আমাকে লিখতে হবে খুব দ্রুত, হাতে সময় আছে আধঘন্টা। আধঘন্টা
খাবারের সময়। ভয়াবহ ক্ষুধা পেয়েছে, পেটে নয় মনে। বহুদিন ব্লগ লিখি না। আজ
নাহয় মনের ক্ষুধা মেটাই।
এক একটা দিন যেন এক একটা জীবনের ক্ষুদ্র
সংস্করণ। কত সংকীর্ণ সময়ে কত বিশাল দায় ফুরানোর বৃথা চেষ্টা। সব কিছু কেমন
জানি অগোছালো লাগে। ঘরের কোণ থেকে শুরু করে মগজের খুপরী, সবটাই এলোমেলো
.....
আম্মু এখনো প্রতি সপ্তাহে নিয়ম করে ফোন করে। অবসর বা অনবসরে,
রগরগে উপন্যাস বা উত্তেজক সিনেমা দেখার সময়, ঘুম অথবা নির্ঘুম রাতে, সদ্য
পরিচিতার হাত ধরার সময় আম্মু ফোন করে ... সময়ে অসময়ে। মাঝে মাঝে বিরক্ত
হই, মাঝে মাঝে ফোন ধরি না, আম্মু তবুও ফোন করা থামায় না। ফেলে আসা
প্রমিকার স্মৃতি ঝাপসা হতে হতে বিলুপ্ত হয়ে গেছে ফোন আর এস.এম.এসের
সংখ্যার সমানুপাতে। আম্মু কিন্তু আজও ফোন করে।
কম্পিউটারটাকে
বাংলা করলাম ফেব্রুয়ারীতে শহীদ হয়ে যাওয়া মনুষের স্মরণে, একই সাথে ফেসবুক।
খুব কষ্ট হচ্ছে বুঝতে। সারণি মানে টেবল, শীর্ষচরণ মানে হেডার, পাদচরণ মানে
ফুটার .... আচ্ছা হস্তচালিক বিরতী মানে কি? খুব কষ্ট হচ্ছে বুঝতে। তবু
কষ্টটা মেনে নিব ঠিক করেছি। ভাষাটাকে বাঁচাতে যাঁরা নিজেরা মরে গেল তাদের
জন্য ভালবাসা ....
সময় শেষ ... ব্লগ অসমাপ্ত ... অসমাপ্ত জীবন।





ো
অসাধারণ! অনেকদিন পর এবি তে এসে চমৎকার একটা ব্লগ পড়লাম!
মায়েরা এরকমই হয়!!!!
পড়ার জন্য থ্যাংকু। হুম, মায়েরা এমনই হয়।
ব্লগ লেখাটা যে কতোটা মনন আর সৃজনশীল হইতে পারে...এইরম ব্লগ পোস্ট পড়লে তা বুঝতে পারি...
ধন্যবাদ মানুষ...
ধন্যবাদ পড়ার জন্য, আর সুন্দর কমেন্টের জন্য।
অনেকদিন পর তোমার অসাধারণ প্রলাপ পড়লাম। সত্যি অসাধারণ।মাঝে মাঝে লিখ প্লিজ!!
লিখব তো বটেই, কখনই অবসরে যাবো না
না লিখলে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছ।চোখ খুঁজে , মন খুঁজে।এই ব্লগটাকে খুব আপন মনে হয়। যেন এক পরিবারের সবাই।
অল্প কথায় ভালবাসার অসাধারণ প্রকাশ
ধন্যবাদ
অংকুর ব্যবহার করছেন?
উবুন্টুতে বাংলাও আছে। সেটা ব্যবহার করছি।
অসাধারণ লেখা... গায়ের লোমকুপের রন্ধ্রে রন্ধ্রে ক্যামন যেন একটা অনুভুতি..
তোমার লেখা মিস করি ... পারলে নিয়মিত লেইখো...
অসাধারণ কোন অর্থে কইলেন
ব্লগটার নাম বাংলা আর করা গেলোনা।
কি হতে পারে ব্লগের বাংলা। হয়তো করা যাবে একক্ষণে। দরকার কি, এটাই সারবোজনিনি ( সরি বানানের জন্য, উপায় নেই) , ব্লগ নামটা ইংরেজী হলেই কি, তাতে তো বাংলাকে আমরা উচ্চকীত করেত পারছি।
এটাই আমাদের গৌরব হোক।
ওয়েব লগ থেকে ব্লগ শব্দটার উৎপত্তি যদ্দুর জানি। ওয়েব মানে যদি জাল হয় আর লগ মানে নামচা তাইলে ওয়েব ব্লগ অর্থাৎ জাল নামচা হবে জামচা
অখাদ্য শোনায়। বরং ব্লগই ভাল অথবা জালনামচা
মানু, কি খবর? লেখাটা সেই রকম হইছে। দিলে একটা ঝাকি দিছে লেখাডা।
এইতো চলে দিন কাল। আপনি কেমন আছেন? ম্যালা দিন পর দেখলাম। জালনামচা পড়ার জন্য থ্যাংকু।
লিখা ভালো লাগলো; ভালো থাকবেন
থেংকু, আপনিও ভাল থাকবেন
দুর্দান্ত!
থ্যাংস
জাঝা হইছে লেখাটা
থেংকু অচিন্দা
সামুর সেই স্বর্ণসময়টার টেশ পাইতেছি। হাত পা খুইলা প্রলাপ বইকা যাও মানু।
দারুন গতিতে 'প্রলাপ' শুরু হইছে এর জন্যে তোমাকে ধন্যবাদ...
থেংকু
পড়লাম। বানানের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ঝড়ের ওপর লেখা হয়েছে। টাইপো গুলো পরে একসময় ঠিক করে দিয়েন।
ভালো থাকুন।
আমার বানানের অবস্থা এমনিও খারাপ
মানু,
তুমি তো বাতাসমুখী নৌকা। এই মাস শেষে সব আবার ইংরেজি করে ফেলো না কিন্তু!
লেখা ভালো হইছে। আগের প্রলাপগুলা জব্বর আছিল।
আগের অনেক কিছুই ভাল ছিল।
আপনার ধৈর্য্য আছে জনাব।
ভাবনাকে স্যাল্যুট
থ্যাংকু
ভালো লাগলো।
মন্তব্য করুন