আবজাব-৬
আমি বারবারই ভাবি মৃত্যু কি? আত্মার প্রস্থান নাকি, শরীরের অনুপস্থিতি। বারবারই দ্বিধান্বিত হই।
তারিখটা ভুলে গেছি তবু দিনটার কথা স্পষ্ট মনে আছে। হঠাৎতই শুনলাম রনি মারা গেছে। গতকালকেও আমাদের হাসি ঠাট্টার সঙ্গী ছিল সে। অগোছাল ফুটপাতে উদ্ভ্রান্ত কিশোর পথিকের দলে মিশে ছিল। চায়ের আড্ডাতে, ক্লাসের লাস্ট বেঞ্চে, নাটকের মহড়ায় সবখানে ছিল সে। অথচ কি অদ্ভুতভাবে নেই হয়ে গেল! আর কি অদ্ভুতভাবেই না আমরা ওর অনুপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেলাম! আজকে চেষ্টা করলে অস্পষ্টভাবে ওর সাদাকালো ছবিটা মনে করতে পারি। নাহ আর কোত্থাও ওকে মিস করি না।
মাঝে মাঝে নিজেকে মৃত মনে হয়। মখে জন্মান নতুন রেখা আর দাগে, শরীরে জমে ওঠা চর্বি আর জিহ্বার স্থায়ী তিক্ততায় কোত্থাও নিজের অস্তিত্ব খুঁজে পাই না। জীবনের পথে দৌড়াতে দৌড়াতে যাদের পিছনে ফেলে এসেছি জানি এখন আমি তাদের কাছেও মৃত, যে ভাবে রনি মৃত আমার কাছে।
আসলে এটাই নিয়ম। রনি, তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি ক্ষমা চাই না। তোমার মৃত্যুতে আমার বা আমার মৃত্যুতে তোমার অথবা তোমার আমার মৃত্যুতে পৃথিবীর কিছু যায় আসে না।
আমি বারবারই দ্বিধান্বিত হই। মৃত্যু পরবর্তী পুনর্জীবনের কোন যুক্তি খুঁজে পাই না। তারপরেও খুব কঠিন ভাবেই পুনর্জীবন বিশ্বাস করতে ইচ্ছা করে, যেখানে আমরা কেউ কখনো মৃত হব না।





দুই জীবনের মাঝের মৃত্যূ দরজাটা অবচেতন ভাবে পারি দিতে চাই। কোন রোগ শোক গ্লানি যাতে কাউকেই গ্রাস না করে।
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবচেতন হয়ে ফাঁকি দিবেন সেই লাইন নাই।
মৃত্যু পরবর্তী পুনর্জীবনের কোন যুক্তি খুঁজে পাই না। তারপরেও খুব কঠিন ভাবেই পুনর্জীবন বিশ্বাস করতে ইচ্ছা করে, যেখানে আমরা কেউ কখনো মৃত হব না।
হমম। মৃত্যু মনে হয় জাগতিক জীবনের অন্যতম রহস্য।
হ
হ। মরণ খুব খ্রাপ। মৈরা যাইতে হৈবো, ভাবতেই খ্রাপ লাগে।
মৃত্যু নিয়ে ভাবিনা। ভাবলেই দুনিয়ার সব কিছু মিছে লাগে। এত সম্পর্ক, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, ঘর-সংসার, ছেলে, মেয়ে কী হবে এসবে ? তাই ভাবিনা। যদিও এর চেয়ে সত্যি পৃথিবীতে আর কিছু নেই... যদ্দিন বাঁচি, হাসি আর আনন্দে বাঁচতে চাই...
কেউই ভাবে না। ভাবলে দুনিয়াডারে গোরস্থান মনে হইত
আত্মার প্রস্থান নাকি, শরীরের অনুপস্থিতি-এই প্রশ্নের উত্তর কখনোই জানা হবে না। জানতে আমারও ইচ্ছা হয়।
হুম
মেসবাহ ভাইয়ের কমেন্টটাই কোট করতে ইচ্ছা করতেছে। মৃত্যু নিয়ে ভাবলেই সব অর্থহীন লাগে।
তবে মৃত্যুরে আমি মনে হয় ভয় পাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এইটা মেনে নিতে পারি না ...
আল্টিমেটলী মৃত্যুই পৃথিবীরে এত সুন্দর করে তুলসে
আমি মরণ ভুই পাই।
খুব কঠিন ভাবেই পুনর্জীবন বিশ্বাস করতে ইচ্ছা করে, যেখানে আমরা কেউ কখনো মৃত হব না।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান॥
মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
http://ww.smashits.com/music/bengali/play/songs/28462/biraha-madhuro/196894/Marano-Re-Tuhun-Mama.html
মন্তব্য করুন