ইউজার লগইন

দু’টি মানুষ

দু’টি মানুষ চোখে চোখ রাখলেই
দু’টি মানুষ একযোগে হেসে উঠলেই
দু’টি মানুষ চেনাজানার ঝাঁপি খুললেই,
সম্পর্কের আকিকার প্রয়োজন।
তাদের বন্ধু হতে আয়োজন,
কখনো দেয়াল ঘের দিতে চায় স্বজন
কখনো বা তারা করে রাখী বন্ধন।
দু’টি মানুষ মুছতেই পারে একে অন্যের
অশ্রু অথবা জল
দু’টি মানুষ হতেই পারে একসঙ্গে
শোকে কিংবা সুখে বিহ্বল!
দু’টি মানুষ কোন সংজ্ঞায় পড়ে না
থাকতেই পারে এমনভাবে সম্পর্কিত
হোক তা বিরল,
দু’টি মানুষ হতেই পারে সহযোদ্ধা,
শুধু তাদের রয়েছে লড়াইয়ের ভিন্ন ভূ-গোল।

(১৯.১১.১০)

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


বাহ্।

শাওন৩৫০৪'s picture


বাহ, সুন্দর ছন্দে তো।

তানবীরা's picture


এই দুটি মানুষ নিশ্চয় আমাদের ম্যাডাম আর আপা নন Wink

রাসেল আশরাফ's picture


কবিতা সাধারণত মাথার উপরের আকাশ দিয়ে যায়!!!!!

কিন্তু এই কবিতাটা আমার মাথার চুলের নিচ দিয়ে গেছে।

ভালো লাগছে আপনার কবিতা।

নরাধম's picture


অন্য মানুষটা কেটা? Tongue

সাহাদাত উদরাজী's picture


নরাধম ভাই, এ অধমও মানুষ টা কে খুজছি! কে সে?

ঈশান মাহমুদ's picture


দু’টি মানুষ চোখে চোখ রাখলেই
দু’টি মানুষ একযোগে হেসে উঠলেই
দু’টি মানুষ চেনাজানার ঝাঁপি খুললেই,
সম্পর্কের আকিকার প্রয়োজন।
তাদের বন্ধু হতে আয়োজন....

পংক্তি গুলো মন ছুয়েঁ গেল । কবিতাটি সত্যি সুন্দর।

শওকত মাসুম's picture


থাকতেই পারে এমনভাবে সম্পর্কিত
হোক তা বিরল,

বাহহহ

নাজমুল হুদা's picture


কেমন যেন নতুনত্বের স্বাদ পাওয়া যাচ্ছে । চির চেনা যা, তা থেকে স্বতন্ত্র কিছু । আমরা মনে মনে হয় এগিয়ে যাচ্ছি । কবিতা ভাল হয়েছে ।

১০

মেঘকন্যা's picture


মীর, শাওন - ধন্যবাদ
তানবীরা - হতেও পাের...
রাসেল আশরাফ- জেনে ভালো লাগলো
নরাধম - এটা তো কবির সিক্রেট
ঈশান মাহমুদ - পাঠ সহকারে মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা
শওকত মাসুম - ধন্যবাদ

১১

মেঘকন্যা's picture


নাজমুল হুদা - ধন্যবাদ

১২

জুলিয়ান সিদ্দিকী's picture


তাদের বন্ধু হতে আয়োজন,
কখনো দেয়াল ঘের দিতে চায় স্বজন
কখনো বা তারা করে রাখী বন্ধন।

-কিন্তু আমরা যারা আশেপাশে আছি তারা মিলেঝুলে সম্পর্কটার বারোটা বাজিয়ে দেই।

১৩

মেঘকন্যা's picture


একদম সত্যি কথা

১৪

নীড় _হারা_পাখি's picture


বাহ্ বাহ্ বাহ্ বাহ্......ভালো লাগলো আপনার কবিতা।

দু’টি মানুষ চোখে চোখ রাখলেই
দু’টি মানুষ একযোগে হেসে উঠলেই
দু’টি মানুষ চেনাজানার ঝাঁপি খুললেই,
সম্পর্কের আকিকার প্রয়োজন।
তাদের বন্ধু হতে আয়োজন....

.......আকিকার প্রয়োজন।

১৫

মেঘকন্যা's picture


অশেষ ধন্যবাদ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...