নতুন ডিকশনারী যেদিন লিখিত হবে, কেউ আমাকে ভুলে যেও না (চিক্বুর সহ)...
সারা জীবনের পড়া বাংলা মিডিয়ামে। পড়া মানে মুখস্থ করতে হবে। যা আপনাদের মেঘ একটুও পারে না। ফলাফল হাত পেতে মার খাওয়া। যাক্, সেসব নিয়ে হায় আফসোস নেই। ইংলিশ ফর টুডে পড়ে ই কেউ ইংরেজিতে কবিতা লিখে আর আমাদের মতো মাঝারীরা ভাবে - এভাবে কি ভাষা শেখা যায় (এভাবে কি তার সাথে প্রেম করা যায় - ফজলের সেই গান নোভা ব্যান্ড)। আরবীতে যখন ব্যাকরণ আর কবিতা লিখা শিখলাম ( শিখতে বাধ্য হলাম) তখন ভাবনার ষোলকলা পূর্ণ হলো। বাপস, আমি বাংলা জানি (আজো জানি না সত্যি জানি কি না), ইংরেজি জানি (ইংলিশ বই পড়তে দিলে আমার একমাস লাগে), আরবী জানি (পড়তে পারি কিন্তু আগের মতো কিছুতেই অর্থ বুঝি না) - আমরা ক্লাসের সবাই একদিন আলাপ করছিলাম আমরা আসলে বহু ভাষা বিশারদ এর খেতাব পাওয়া উচিত। এসব চিরতা গিলতে গিলতে এসএসসি র বৈতরণী পার হলাম। এবং খুব সুন্দরভাবে ঐ টিক মার্কের আমলেও ইংরেজিতে লেটার পেলাম না। সব দোষ আমার মুখস্থবিদ্যা না থাকার
(
এইচএসসিতে সায়েন্সের স্টুডেন্টরা বাংলা ইংরেজি পড়ার টাইম পায় না। আমি কোনকিছু পড়ারই টাইম পাই না। সব বিষয়ে অত্যন্ত আগ্রহের সাথে ডাব্বা মেরে নিজের চেহারা প্রতিটি টিচারের কাছে পরিচিত করলাম। তারা মতিঝিল আইডিয়াল থেকে আসা স্ট্যান্ড করা নীলাকে যেমন চেনে তেমনি আমাকেও চেনে। আমার বন্ধুরা (যারা আমারই মতো) আমাকে নিয়ে রীতিমতো গর্বিত 
আমাদের বছর এইচএসসির ইংরেজি প্রশ্ন হলো একেবারে যাকে বলে মায়েরে...বাঘা বাঘা পোলাপান পরীক্ষা ড্রপ করার কথা ভাবছে, আমি বীরদর্পে পরীক্ষা দিলাম। কমন পড়লেও আমার কিছু না, না পড়লেও কিছু না। কারণ আমার তো মুখস্থ নাই কিছুই। বানায়ে লিখাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। যাক্, কানের পাশ দিয়ে গুলি যাবার মতো করে পাশ করলাম।
নিজের ইংরেজি নিয়ে খুব মন খারাপ করেছি যখন লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে আমাকে একবছর মনের দুঃখে কম্পিউটার স্টাডিজ পড়তে হয়েছে। সেটাও ঐ ইংরেজি নিয়েই কেমন কেমন করে যেন পাশ করলাম। অনার্স, মাস্টার্স, আবার মাস্টার্স উতরে এলাম অমন ইংরেজি নিয়েই।
চাকুরীতে ঢুকবার পরে আমার ইমিডিয়েট ইনচার্জ ছিল ইংলিশে পাশ করা ডিইউ থেকে। উনি আমাকে একদিন বললো ডেইলী স্টার বা অবজারভার পড়লে আমি অফিসিয়াল এসব গতবাঁধা জিনিস লিখা শিখে যাব। কার্যক্রম শুরু করলাম। ইনচার্জ চেঞ্জ হলেন। একসময় দেখলাম ম্যানেজার থেকে শুরু করে সবাই আমাকে দিয়ে সব করেসপনডেন্স করায়। এভাবে চলছে, সবাইকে শেখাতে চেষ্টা করি। কিন্তু কেউ সেটাকে ভালোভাবে নেয় কেউ আবার ম্যাডাম জ্ঞান ফলায় ভাব দেখায়ে তাচ্ছিল্য করে।
গত ২-৩ বছর সামান্য একটু সিনিয়র পজিশনে গিয়েছি। অনার্স মাস্টার্স শেষ করা ছেলে মেয়ে আমার সাথে কাজ করে, অনেকের ইন্টারভিউ নিতে হয়। খুব ভালো লেখাপড়া জানা ২-৩ জন পাই কিন্তু বাকীদের অবস্থা দেখে বেদনায় নীল হই আবার হাসিও পায়।
অফিসে এখন কেউ জ্যামে আটকালে বা আসেত দেরী হলে একটা এসএমএস দিয়ে রাখাই দস্তুর - আমার সাথে কমবেশি বারোজনের টিম এতদিন পর্যন্ত কাজ করছে। একজন ছাড়া বাকীরা আমাকে যেমন এসএমএস দেয় -
1. জ্যামে আটকানো - Madam, at frmgt, huge jam, some late happen
Ma'm, big trfk, little late
Gd mrng ma'm, in jatrabari, michhil, no whn ended
2. অসুস্থ - Apa, i m sick, direct connection.Nt come
Frm last nite my belly is sick, 8 times it happened, very weak.
3. হঠাত গ্রামের বাড়ী যাওয়া - ma'm i m goes to Comilla. nt come today, 2moro.
পাশের কলিগের সাথে আরেক কলিগের কথা কাটাকাটি হয়েছে। দুজনকেই বকলাম কি বাচ্চাদের মতো কাজ কারবার করেন! যার দোষ বেশি সে আরেকজনকে এসএমএস দিয়েছে "don't take it personality"
সবচাইতে হৃদয়বিদারক ঘটনা ঘটে ইন্টারভিউ এর সময়। নাম বললো, কোন সাবজেক্টে জিজ্ঞেস করলাম, ম্যাথ .. কাগজ কলম দিলাম, "আপনি যদি ৪০০ তে ২৭০ পান তবে কত শতাংশ নম্বর পেয়েছেন?" পারলো না। বাইরে এসে বলেছে এক শুকনা মতো মহিলা স্যারদের সাথে বসা এমন ছাই দিয়ে ধরে প্রশ্ন করছে!
ছেলেটাকে দেখে চোখ জুড়িয়ে গেল। যেমন লম্বা তেমন ইনোসেন্ট চেহারা, আমার বিদেশ থাকা ছোটভাইটার কথা মনে হলো। কোথা থেকে এলেন আপনি বাড়ী কোথায়? "রাজশাহী ম্যাডাম"। আমার স্যার এবং অন্যান্যরা মুচকি হাসছেন। কারণ ছেলেটার বিরাট রেফারেন্স। তাকে নিতেই হবে। কাগজ কলম এগিয়ে দিয়ে বললাম ইংরেজিতে লিখুন "আমি রাজশাহী থেকে এসেছি" , লিখলো
"I came in Razsahi"
তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখলাম ইকনোমিক্সে অনার্স, ইউনিভার্সিটির নাম আর নাই বা লিখলাম।
বাপরে এ তো আবার দেখি ইংলিশে পড়াশোনা, সেকেন্ড ক্লাস পাওয়া। আমি খুবই আশাবাদী হয়ে উঠলাম। ইন্টারভিউতে থকা আমরা সবাই আশাবাদী। আমার স্যার জিজ্ঞেসই করে ফেললেন "এ চাক্রী আপনি করবেন?"। সে করবে।
আমার কোর্টে বল। আমি বললাম আপনাকে একটা সহজ ট্রান্সলেশন দেই বলুন তো "আমার শরীর আজ কেমন কেমন করছে"
ঝটপট উত্তর এলো "My body is doing how how today"
এরপর থেকে আমি আর কোন ইন্টারভিউ বোর্ডে থাকি না
(





এই আশায় বেঁচে থাকি...
এইভাবে রাজশাহীর পোলাপাইনগুলার ফালুদা বানাইলেন।খুব খারাপ খুব খারাপ।ভাবছেন আমি কেন এগুলো বলছি কারন I came in Razsahi

আপনি Razsahi বানানটা দেখবেন না! আপনি নিশ্চয়ই এই Razsahi র না!
Good comment.
হুমমম
"My body is doing how how today.। হা হা হা।। অনেক মজা লাগল পড়ে !! me likes this

ভালো এই তো আপনি ইংরেজি পারেন, ডিকশনারী লিখার সময় আপনাকেও...
হাসি আর থামাতে পারছি না "শরীর কিভাবে how how"করে জানতে পারলে হইতো,
boroi pereshanir bishoy... shorir kmne how how kore?... hihihi....how kau korelo bujhtam...how how kemne kore???
বুঝবি বুঝবি যখন এদের পাল্লায় সারাদিন থাকিব আমার মতো, ১৫০ পোলাপানের মধ্যে ১৪০ জনই এরকম ভাষায় তোর সাথে কম্যুনিকেট করবে তখন আর হাসবি না, আমার জন্যে কাঁদবি।
(
এরকম আরো আছে আমার কাছে। আরেকবার লিখব নে। কুকুর ঘেউ ঘেউ করে যেভাবে সেভাবে মনে হয় শরীর হাউ হাউ করে
hihihihi.. eai sms kendrik oviggota amro ase...lekhar jonne THANK U...
শেয়ার কর আমাদের সাথে। মোস্তফা সারোয়ার ফারুকী আর আনিসুল হক জেনারেশন কত্ত জানে...শেয়ার না করলে সবাই বুঝবে কিভাবে!!!
ম্যাডাম, অর্থনীতির পুলাটা কোন ইউনিভার্সিটির? জানতে মন হাউ হাউ করতাছে
হ বস্ বইলা দেই, আর সবাই বিলা হইয়া আমারে মারেন..আপনে খালি কুবুদ্ধি দেন ক্যান? বেশি জানতে মন চাইলে আমারে ফুন কইরেন...
হাহাহা, কাজের সূত্রে অনেক নরওয়েজিয়ানের সাথে যোগাযোগ। আমার অভিজ্ঞতায় এরা সবাই বেশ ভাল ইংলিশ জানে। কিন্তু একজন ছিল তার নাম jan (নরওয়েজিয়ানে এইটার উচ্চারন ইয়ান, তারপরো মেইলে যখন লিখতাম 'hi jan' তখন সবসময় একটু থমকাইতাম)। তো এই লোকের ইংলিশ মোটামুটি ঐ razshahi-র আদমীর মতই। শেষ যখন কথা হইছে তখন সে বাচ্চাদের নিয়া সেইলিং-এ যাওয়ার জোগাড়যন্ত্র করতেছিল, তার ভাষায় 'plan is to learn kids to sail'। তারপরের বক্তব্য 'I surely enjoy it.. the patience for kids... I not certain they will jump'
একদম শেষে, 'ok, nice chatting with you...which you all the best'! আমার মজাই লাগে এইগুলা দেখতে, মন খুইলা হাসা যায়!
হাসি তো রে ভাই কিন্তু পুরা চিত্রটা দেখলে বুকের পানি শুকায়ে যায়। আমরা বিদেশ যাব কাজের বুয়া আর শ্রমিক হিসাবে, অন্য দেশের মানুষ শুধু ইংরেজি জানার কারণে পেশাভিত্তিক নিয়োগ নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিবে।
সেইটা তো অনেকদিন থেইকাই বাস্তবতা। আমার বন্ধুরা বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় এইখানে, ওদের কাছ থেকে আমাদের এখনকার স্কুল/কলেজের প্রোডাক্টদের নমুনা দেখতে পাই। তার উপর এরা সবাই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী। আমার ধারনা ছিল আমি বাংলা কিংবা ইংলিশ কোনটাতেই ঠিকঠাক যোগাযোগ করতে সক্ষম না, কিন্তু এদের দেখে দেখে আমি আত্মবিশ্বাস ফেরত পাই একটু।
আমারো এদের দেইখা এবং আমার সাথে অন্যান্যদের দেইখা নিজেরে শেকস্পিয়ারের নাতনি লাগে। বিশ্বাস যান..এক এক জিনিস যদি স্ক্যান কইরে পোস্ট মারি তাহলে "গরু" রচনার মতো হবে, শেষ পযর্ন্ত বলতে হবে "আল্লাহ গরুকে বেহেশতে নসিব করুন"
সহমতের উপরে একমত!
আপনার এই পোষ্টে কিছু নমুনা দেইখা আমারও নিজেরে শেকস্পিয়ারের নাতনি লাগতেছে। খিকজ
belly is sick?
>)
জ্বি আপামণি অবস্থা এমনই...
এরম কত আছে আরো স্টকে...আমি ফান ফাইল নামে একটা ফাইল রাখতাম সব অফিসে, এটা আমার ৩নম্বর চাকুরী, বুঝেন এবার
লোচন, কি ার বলব!!! ামার বাংলা ো টো েমোন ি মনে হোছে..।
হা হা জটিল লাগল।
আচ্ছা, আমার শরীর হাউ হাউ করছে এর ইংরেজি কী?
এতবড় পোস্ট দিয়াও আপনারে ইংরেজি শিখাইতে পারলাম না, আফসুস...
হাহাহাহাহহা। মজাই মজা
বেশি মজা পাইও না...
পুরাটাই জটিল লাগলো পড়তে কিন্তু শেষে এসে
পড়ে

জয়ী একবার ভাবেন এসব ছেলেমেয়েরা বাবা-মা হচ্ছে এবং তাদের বাচ্চারা এদের থেকে পড়ালেখার ব্যাপারে গাইডেন্স নিচ্ছে, আপনার হাত পা ঠান্ডা হয়ে আসবে...
আমার ফেসবুকে পুরানা দিনের বন্ধুরা মাঝে মধ্যে ইংরেজীতে (!) লিখে। সেইগুলার নমুনা দেখলে দুঃখে চিক্কুর দিয়া কানতে ইচ্ছা করে।
কান্দার আগে আমাদের লগে শেয়ার করেন। দাঁড়ান আপনাদের আমি নতুন বানান রীতিও শেখাব তখন বুঝবেন আসল মজা...
এই লেখা পড়ে আমার body এবং mind দুটোই doing how how।
I got good this post.
অনুবাদ :আমি এই পোস্টটা ভালো পেয়েছি।
ভালো ভালো আপনি তো মেধাবী অল্পতেই শিখে গেছেন
ইনজামাম ইংলিশে দুর্বল দেখে ভারতীয়রা ইনজামামকে নিয়া একটা কৌতুক বানাইছিলো
এক কমেন্টেটর ইনজামাম রে জিগাইলো : Hey INZI Ur Wife Had a Baby Last Night Is It True ?
ইনজামামের উত্তর : First Of All Thanks to Allah Then Credit goes To all Boys of pakistani Cricket team.they Really Worked very Hard. Specially AFridi Done Very Well ! হাহাহাহাহা
ইনজামামের চাইতে ত ভালো ইংলিশ বলে আপনার অফিসের কলিগর
ঘোলাপানি
তা ঠিক তা ঠিক
হাহাহাহা, কি মজা!
হা হা হা।
অফটপিক: আপনি কি 'রোজনামচা: ভালোবাসা"র লেখক?
জ্বী..
তাইলে এইটা পৈড়েন- http://www.somewhereinblog.net/blog/goutamblog/2894991
দারুন মজা লাগলো। তবে আসলেই জানতে ইচ্ছা করছে "শরীর কেমন কেমন করছে" এর ইংলিশ কি হবে। ওদের শরীর কি কেমন কেমন করে? নাকি শুধুই খারাপ বা ভাল হয়?
আচ্ছা, আরো পরে, ধরুন ১০ বছর পর কি এমন কারো ব্লগ পাবো যে বলবে - "কোন মতে টেনে টুনে মাস্টার্স পাস করেছিলাম, ইংলিশে এত কাঁচা ছিলাম যে শরীর কেমন কেমনের ইংলিশ পারতাম না ...... আজকাল যা ইংলিশ বলে তা শুনলে হেচকি উঠে।"
পানি কেন যে শুধু নিচের দিকেই গড়ায়।
হতেই পারে, সবই সম্ভব। কি পরিকল্পিতভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের রাজনীতিবিদরা...এরশাদ চাচ্চু আসার আগ পযর্ন্ত ডিগ্রী পযর্ন্ত ইংরেজি ছিল আবিশ্যক বিষয়, তারপর মার ঘুরিয়ে...অনার্স মাস্টার্স বাংলা মিডিয়াম চালু হবার পর থেকে তো সেইরকম...অনাসর্ ফার্স্ট ইয়ার ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছিলাম, ইংরেজিতে যেহেতু টু দ্য পয়েন্ট কম লিখা লাগে তাই আমি দেখি থার্ড ক্লাস মাকর্স পেয়ে বসে আছি। আবার ইমপ্রুভমেন্ট দিলাম, এরপর থেকে বাংলায় ...বাংলায আটর্স ফ্যাকাল্টিতে এ এক প্রশ্নের উত্তর হয় ২০পৃষ্ঠা, যা খুশি তাই লিখা যায়...ইংরেজিতে মূল বই থেকে লিখলে সেটা হয়ে যায় আড়াই পৃষ্ঠা...এই হলো অবস্থা...
হি হি হি..
নিজের একটা অভিজ্ঞতার কথা না বলে পারলাম না, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফিন্যান্স পড়াই কয়দিন ধরে... ক্লাসে পুলাপাইনদের জ্ঞানের বহর দেখে ভিরমি খাই, ইংরেজীর তো বাপ-মা ই নাই। কোন একটা পরীক্ষায় প্রশ্ন দিছিলাম দুইটা ম্যাথমেটিক্যাল টার্মের পিছনের পার্থক্য কি লিখতে (টার্ম দুইটা হইলো অ্যারিথমেটিক অ্যাভারেজ আর জিওমেট্রিক অ্যাভারেজ)। তো এক ছেলে এক কঠিন অ্যানসার দিলো, '' Arithmatic avergae is good why average is coming... And gemetric mean is bad why formula is coming''. মানুষের পাঠযোগ্য ভাষায় সে সম্ভবত বলতে চাইসিলো যে অ্যারিথমেটিক অ্যাভারেজ টা সোজা, অ্যাভারেজ কইরা দিলেই হয় আর জিওমেট্রিক অ্যাভারেজটা ঘিরিংগিবাজ, ফর্মূলা বসাইয়া করা লাগে। আপাতত তার সহপাঠীরাই সেই বেচারার নাম রেখেছে ''ফর্মূলা ইজ কামিং'' ( হাটে হাঁড়িটা ছেলেটা নিজেই ভেংগেছিলো)
আফা গো এই পুলা তার বাচ্চারে কি ইংরজি বা বাংলা শিখাইব তার নমুন আমি অন্য আরেকদিন দিমুনে, আমার স্টকে আছে। ভয়ে আপনার মাইল্ড স্ট্রেক হইব কথা দিলাম।
আরেঃ very nice nice enlish talk দেখি
জ্বি আপনি দ্রুত শিখছেন, চালিয়ে যান...
মজার কিন্তু ভয়ের! হাসলাম, শঙ্কিত হইলাম। আবার বুকে বল পাইলাম( নিজের কথা ভেবে)
what beautifully write..(শিখতে মনে হয় পারসি )
অভিনন্দন, দয়া করে শিখবেন না। আমার মতো সংশয়ে পড়বেন পরে
রাত বাজে দেড়টা ..... আমার হাসির আওয়াজে বাসার তিন জনের গুম ভাঙলো মাত্র !!!
Night the 1:30... my smile sound breaking sleep 3 people !!!
বস্ হাসি তো আমিও কিন্তু বস্ ভবিষ্যত কি আসলে??কেমনে কি হবে??
very very laugh coming . (অনেক জোরে হাসি আইছে)
মু হা হা
Mam, reading it, my belly burst laughing...

dnt make ur belly sick
ম্যাডাম, সিরিজ নেক্সট এপিসোড হোয়েন কামিং? ইমটারেস্টিং সিরিজ!
সিরিজ!! এমন প্ল্যান তো নেই। যদি লিখি অবশ্যই আপনাকে লিংক দিয়ে দেব।
এইটা দেখেন -
http://www.youtube.com/watch?v=Zb1UZPrkmnU&feature=related
এটা তো আরোপিত বানানো নাটক...সহ্য হয়।
আমারটা তো গা পোড়ানো সত্য, সহ্য হয় না। আমার খুবই খারাপ লাগে। এরাই বলে বেড়াবে মাস্টার্স পাশ করে বসে আছে, চাকুরী হচ্ছে না!
সিলেটি টিভি যদি দেখো না, তাহলে বাংলাও ভুইল্যা যাইবা। আর হাউ হাউ
আঞ্চলিক ভাষা নিয়ে আমার তেমন আপত্তি নেই। আমি নিজেও নোয়াখাইল্যা এক্সেন্টে কথা বলি। টান আসে। কিন্তু একই একসেন্টে তো আমি ইংলিশ, ফ্রেঞ্চ বললে হবে না। তাই না!
টোটাল সিনারিও ভয়াবহ- এটাই বলছি....
আপনিও নিউ ক্যালিফোর্নয়ার লোক নাকি?
শুধু এসএমএস না, ফেসবুকেও এমন "হৃদয়বিদারক ঘটনা" দেখা যায় 
এসএমএস দেখলেন?? ইন্টারভিউ দেখলেন না!
আমি কুমিল্লার (দাদার বাড়ি), ফেণী (নানার বাড়ি), বরিশাল (শ্বশুরবাড়ি) - আমার কম্বিনেশনে আমি নিজেই ভীত 
হাহা....হুমমমম ইন্টারভিউও দেখছি
আপনার তো দেখি আমার মতই কম্বিনেশন আমার দাদা বাড়ি-নানা বাড়ি নোয়াখালী, নানুরা কুমিল্লার লোক হওয়াতে এবং মামা-খালাদের সাথে খাতির বেশি হওয়াতে বেশি ছিলাম কুমিল্লার লোকজনের সংস্পর্শে .... কেমনে কেমনে জানি দেখা গেল শ্বশুড়বাড়িও কুমিল্লা। আর এইদিকে জন্ম থেকে ঢাকাতে আর মাঝে ছয় বছর ছিলাম চট্টগ্রামে
মন্তব্য করুন