দায়হীন বন্ধুতা
রোদ্দূর জল কাদা মাখা
তোমার হাত আমাদের আনন্দ মেহেদী রাঙা,
অবাক বালিকার বাউল-দেউল হওয়া -
রুদ্ধ করলে যখন,
অভিমানের প্রতি স্তর গলতে লাগলো
স্নেহে পূর্ণ করলে জখম।
ব্রীড়ায়-আড্ডায়-ক্ষোভে, লাজে কার্তুজ আগুনে
প্রশ্ন করেছি যতবার, বলেছো এ প্রেম নয়-
তোমার একান্ত প্রকাশ হয়তো বা ভালোবাসার;
অমীমাংসিত বাস্তবে,
আকাশ পেরোনো স্বপ্নের সীমায়
জেনেছি প্রথমত-শেষ পযর্ন্ত আমরা "বন্ধু"
যেখানে নেই আর কোন দায়।
কবিতা লিখার পর বলে আমার লিখার দৈর্ঘ্য খুবই কম, নূনতম ৫০ শব্দ লাগবে । কি করি এখন??
এটা কেমন বিচার?? তাহলে হেলাল হাফিজের "পারমাণবিক বোমা বোঝ, মানুষ বোঝ না" এই লিখা তো আমরাবন্ধু তে জীবনেও পোস্ট হতো না 





এই আশায় বেঁচে থাকি...
পেরথম নাকি?
হুম আপনার মন্তব্যটা ই প্রথম
মেঘ কন্যা ভালো লাগলো আপনার লিখা...... ভালো থাকুন মেঘের দেশে ।
আচ্ছা...আর মেঘের মেয়ে হব না, এবার তো মেঘ ঝরার পালা...
এই সমস্যা নিয়ে কত অরণ্যে অট্টহাসি দিলাম। লাভ হইলো না।
যাউক্গা, আপনার কবিতা অতি চমৎকার হয়েছে।
ধন্যবাদ।
এখন বন্ধু পাওয়াই দায়...তাই দায়হীন বন্ধুতাতেও আমার কোন আফসোস নাই
নিউট্রন তুমি বোমা বুঝো , মানুষ বুঝনা !
স্যরি কবিতাটা আপনি মনে হয় অসাবধানতায় ভুল করেছেন । লিখে যান ভালো হচ্ছে ।
সত্যি কথা। স্মৃতি বেঈমানি করেছে, টাইপ করার পরই মনে পড়েছে, আপনাকে ধন্যবাদ। আমাদের এখন লেখালেখি শেষ করার সময়, আর কত!
১১ বছর দীর্ঘ সময় মনে হয়......
আপনাদের এখন লেখালেখি শেষ করার সময়? এমন ভাবলে তো চলবে না
হুমমম
আজকাল খুব এই দায়হীন বন্ধুত্ব এর ট্রেন্ড হয়েছে। মেঘকন্যা যুগোপযোগী কবিতাটা ভাল লাগল
প্রীত হলাম
হুম
আমার তো অবস্থা কেরোসিন...খোঁজ খবর কিছু নাও না...তুমিও তো আসলে দায়হীন বন্ধু ভুইলা যাই
সুযোগে শোধ নিলি!!!! আইতাছি উত্তরে
আমি ততোদিন বেঁচে থাকলে হয়!
মন্তব্য করুন