সম্পর্কের ব্যবচ্ছেদ
পরিচিত গন্ডী বারবার আঙ্গুল তুলে জানতে চেয়েছে
আমাদের সম্পর্কের কথা, আমি নিরুত্তর
সাথে ফিকে হাসি- তোমাকে কেউ এমন প্রশ্ন করতেই পারেনি;
কারণ ভীষণ সাধারণ আমার সাথে "তুমি" ভাবা যায় না,
আমার আঞ্চলিক টানের পাশে তোমার পূর্ণেন্দু পত্রী'র নন্দিনীর বিভাস,
যে কোন তৈলচিত্রের ক্যানভাসও মুহূর্তে করে দেবে উদাস।
আমার অগোছালো বেশভূষা-জিনস, কেডস...
সবকিছু যেনতেন তার সমান্তরালে তুমি তো
"অপর্ণা সেন"।
তাই সবাই জানে আমি প্রেমী কিন্তু ব্যক্তিকে চিহ্নিত করতে অপারগ।
সেই সুযোগে তুমিও একটু দূরে,
আমিও ফিকে হাসি নিয়ে আছি সরে -
এ বয়সে ভালোবাসা আর চৌকান করতে সাধ জাগে না,
আমাদের উল্লাসটুকু আমরা নীরবে করি পান।





এই আশায় বেঁচে থাকি...
কবিতাটায় কেমন পিকলু পিকলু ভাব পাইলাম
বুঝতে পারিনি কথাটা...
মানে লীনা আপুর 'গল্প শোনা' পড়ার পরপর এটা পড়ছিলাম তো, তাই ওই কথা লিখছিলাম। ভুল হইছে। সরি
কবিতা ভালো লাগলো, তবে নিক দেখে মনে হয় আপনি মানবী......কবিতা বলে মানব!!!!
হা হা মন্তব্য পড়ে মজা পেলাম...লিখার কি জেন্ডার থাকে না কি!! জানতাম না
পছন্দ হইল বেশ।.........
জেনে আনন্দিত হলাম, ধন্যবাদ
ভাল লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ
পড়তে গিয়ে এমন জটিল লাগে ক্যান
এই সিরিজ টা পড়তে অন্যরকম লাগছে, মেঘ, সিরিজ টা নিয়ে একটা বই বের কোরো।
ঐ মেয়ে তুমি সিরিজ পেলে কোথায়??
এটা একটা বিচ্ছিন্ন কবিতা মাত্র...
পড়তে গিয়ে মনে হলো।
বিচ্ছিন্ন কবিতা ভালো লেগেছে।
আপনার নামের সাথে আমার নিকের একটা মিল রয়েছে। তবে একটা বিষয় আমি বিশ্বাস করি আর তা' হলো প্রকৃতিকে কখনই বদলানোর চেষ্টা করতে নেই, আর তা' কখনো সম্ভবও না। আপনার নামের সাথে আপনার বৈশিষ্ঠের মিল ঘটান। তাতে আপনার লিখনী হয়ে উঠবে আরো জলন্ত। সুন্দর লিখার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পরিষ্কার নয়। প্রকৃতিকে বদলানোর চেষ্টা কোথায় করা হলো?? আমি এক এক মন্তব্য পড়ে টাস্কিত..
সম্পর্কের ব্যবচ্ছেদ চমৎকার লেগেছে।
সহজ মন্তব্যের জন্য ধন্যবাদ
বাহহ
কখনো মনে হয়নি, এভাবে এক্ষণে কোন লেখা পড়তে পড়তে হাতড়ে ফিরবো অতীত।
ম্যাম, আমাদের ম্যাম। কি দারুন আপনার লেখা !
আরে আপনি না কি! বাহ্ শেষ পযর্ন্ত রেজিস্ট্রেশন করতে পেরেছেন??স্বাগতম আমরা বন্ধু তে। অনেক শুভ কামনা
চমৎকার লাগলো
আশাকরি এবার পরিস্কার হবে। আমার যেমনটি মনে হয়েছে- আপনার মাঝে আছে প্রেম কিন্তু আপনি তা' অপ্রকাশিত রাখতে চান। আপনার বয়সের দিপ্তীকে আপনি কখনো কখনো মনে হয়েছে ম্লান রাখতেই পছন্দ করেন। আবেগকে কেনো সব সময়-ই প্রাধান্য দিতে হবে? তবে দিতে হবে। এটাই বলতে চেয়েছি...
ধন্যবাদ
মন্তব্য করুন