ছিন্ন পদ্য
১.
বিম্বিত প্রতিচ্ছবিতে লড়াই এর আহ্বান
যূথবদ্ধতা অমিলের কান্ডে বোকামীর স্নান;
তবে প্রিয়তমা তাই হোক - তোমার লীলায়িত অধরের স্মৃতি নিয়ে
আমিও না হয়, মৃত্তিকাতে পুনঃর্জন্মের ইতিহাস লিখব আরেকবার !
২.
আমাদের অমীমাংসিত হিংসার তীর নিক্ষেপ চলতেই থাকে,
তুলনার দাঁড়িপাল্লা এদিক ওদিক দোলে বারবার-
আমি দোষী, তুমি দোষী, রুচি-অরুচি, দাঁত ঘষাঘষি
অতীত বর্তমান সব বিষে পিষে ছারখার।
৩.
বদলাবে দিন বদলায়, শত্তুর বসে মুচকি হাসে ঘরের দাওয়ায়
মন্ত্রপূতঃ জলের ছিটা, অবনত প্রাথর্না,
ঐসব ঘনায়মান কালরাত্তির হতে
নিঃশর্ত মুক্তি চায়।
৪.
আমি তো দুঃখী ই ছিলাম
তুমি আর কি নতুন দুঃখ দেবে!
সবার শেষ লক্ষ্য একটাই
মাটির বিছানা,
কেমন করে ভাবো তুমি তা
আমার পায়ের নীচ হতে
কেড়ে নেবে!
৫.
ভীষণ আতশবাজি পুড়বে পুরো শহরে
হয়তো বা সারারাত
ফেনিল উল্লাসে অনেক বৈঠকখানা
হয়ে যাবে মৌতাত;
গভীর উদযাপনের পর আবার জাঁকালো
শূন্যতার ব্যাদান মুখ,
আঙ্গুল তুলে একজনকে জিঞ্জাসিবে কেন
এত স্বল্পদৈর্ঘ্য যে কোন সুখ!
(০২.০৪.২০১১)





এই আশায় বেঁচে থাকি...
বাহ্ ভালো লাগছে প্রত্যেকটা। কি দারুণ করে বললেন কত কি!
মুখ থুবরে পরে থাকবে পৌরুষ
তখন পাওয়া যাবেনা তোমার ঐ টিকিটা, যখন-
তোমার পশ্চাদদেশে থাকবেনা আবরণ,
আর দশটা চির অবহেলিতের মতই তোমার আর্তনাদ শোনার ধৈর্য হারাবে
তারাই, যারা ছিল তোমার চির অবহেলিতের কালো তালিকায়-
আজ তাদের নৃত্বের দিন যে! এসো নৃত্ব করি...
বানান এর তো দফারফা করে দিয়েছেন প্রতি লাইনে!! এমন বাংলা জানলে লিখা যাবে না তো!
দারুণ লাগল
ধন্যবাদ
ওই সুন্দর হইছেরে সবগুলা
তাই না কি
এত স্বল্পদৈর্ঘ্য যে কোন সুখ!
হুম একদম শর্টফিল্মের মতো!
আপ্পি অসাধারন অসাধারন অসাধারন লাগলো, কোন লাইন ছেড়ে কোন লাইনের প্রশংসা করব বল? অনেক ভালো লেগেছে

আবারো ধন্যবাদ
ম্যাম ? ভাল আছেন জেনেছি।আমি আপনার কোন একটা লেখা না পড়ে লগ আউট করি না।
বাহ্, ভালো তো নিয়মিত একজন পাঠক পেলাম...
মন্তব্য করুন