কেউ কারো নই,দূরে ঠেলে কড়ির গন্ধ
কেউ কারো নই
তুমি বিচ্ছিনতাবাদী হতে চাও
আমার তো ওজর নেই।
তুমি আধুনিক মানুষের প্রতিচ্ছবি,
দায়হীন সম্পর্ক ভালোবাসো
আমি তাতেও হারাইনি খেই।
আধুনিকতার অনুসঙ্গ Individualism বা
ব্যক্তিস্বাতন্ত্র্যে যদি থাকে তোমার অনুরাগ
আমার অনুরোধ একটাই- মিছে ভন্ডামীর
”আমাদের” শব্দটার এবার করো বিভাগ;
অংকটা ভীষন সহজ ‘‘আমাদের ÷ দুই” =
‘ তুমি এবং আমি’ - কেউ কারো নই।
(02.04.11)
দূরে ঠেলে কড়ির গন্ধ
ঘনায়মান ছায়াতেও আমি খুঁজে পাই ঘৃণার শরীর
শুধু তোন জন্যে মা, তোর জন্যে
আমি বুকের লাল খুঁড়ে সিঁদুর রাঙা হই
বিষ গিলতে গিলতে তোর বাহুতে আঁকি ডানা পরীর
যদি কোনদিন আমি তোর বিশ্বভুবন ছুঁই!
দোজবর শালিক নোংরা ঘাঁটা ঠোঁটে
নির্লজ্জের মতো গেয়ে উঠতে চায় আপোসের গান,
তুই জানিস মা, তোকে বাঁচাতে আমার এখন সিনা টানটান।
যদি তাকে আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলতে না পারি
মনে রাখিস মা আমি তোর নই।
তোর হাতে তুলে দেব বহু ঝড় জলে বাঁচানো
আমার সফেদ বুকের পিদিম
শিশু তোর প্রথম প্রথম মনে হবে এ বুঝি
খেলতে দেয়া হলুদ বুকের ঘুঘুর ডিম!
তারপর তুই ও জেনে যাবি জাদুরাণীর
আকিক পাথর রাঙা আঙ্গুলে আমাদের জন্যে
রাখা ভালোবাসার গান-সুর
দোজবর শালিক খুঁটবে তখনো কড়ির গন্ধ
থাকবে আমাদের জীবন থেকে
দূর বহুদূর।
(০৩.০৪.১১)





এই আশায় বেঁচে থাকি...
ভালো লাগল।
ভালো কবিতা
এত্ত তাড়াতাড়ি পড়া শেষ!!!!
মজার তো!!!
মজার তো বটেই...তবে ভাগাভাগি টা মনে হয় ততো মজার হবে না
দারুন ইন্টারেষ্টিং। যতো গভীরভাবে সব ভাববে ততো বেশি ডিপ্রেশন আসবে
আমি তো লিখেই খালাস অত ভাবি না...আমি ভাই খাও দাও ফূর্তি করো টাইপ
ভালো লাগছে!
থাম্বস আপ
থ্যাংকু
এত্ত কঠিন কথা এত সুন্দর করে গুছিয়ে লিখেন কিভাবে?
এই একটা কাজই পারি, আমি বলি খুব খারাপ তো, তাই আল্লাহ ব্যালেন্স করে দেয়ার চেষ্টা করেন মনে হয়...
ইংরেজী শেখার ক্লাস কই??
আপাতত বন্ধ
বন্ধ কেন?? জবাব চাই দিতে হবে।

হুম.....................
মন্তব্য করুন