বিরল মৌতাতে সাহসী ভোরের একজন
হুলোর ছোঁকছোঁক
উঁকি দিয়ে পাহারা দেয় বিড়াল চোখ
সহানুভূতির আশায় করে ছোঁকছোঁক
হুলোভাবে ছানা তার, গিন্নীকে এখন
তাই দেয় অনেক মনোযোগ।
লোক দেখানো এসব অভিনয়
নয় তো অজানা
অনতিক্রম্য সেই ব্যবধান নিজ হাতে হুলো
টেনেছে যার সীমানা
করাল অক্ষিতে গোলাপের নিশানও
মাপি ভীষন সতর্কতায়
ফুটো করে জল প্রবেশ হবে না তো
আর আমার নায়।
সাঁতার জানি, হয়েছি তো মাঝি মাল্লার
হারাব না হাল, সবটা জানি এখন নিশানার।
(০৪.০৪.১১)
বিরল মৌতাতে সাহসী ভোরের একজন
শেষ বসন্তের এলোমেলো বৃষ্টিতে তোমাকে
অনায়াসে গুঁজে দিতে পারতাম আমি!
একবার ঝড়ো ঘূর্ণিতে পড়লেই তুমি জানো
কেমন নিস্পৃহতায় আমি ভুলে যেতে পারি
এ নষ্ট শহরের ধর্মব্যবসায়ীদের ছল,
তোমার স্মৃতি,
তা আমি করিনি ইসাবেলা।
এক্বাদোক্বা খেলার মতো আছি, আছি, নাই, নাই
করতে করতে খরচোখে আমি সব দেখি
অনুভব করি ততোধিক।
যাদের ভয়ে আজ তথাকথিত সুশীলরা গর্তনিবাসী
তাদের প্রতি থুতু নিক্ষেপ করে
আবার ভালোবাসার অন্তর্জালে তোমাকে বাঁধতে
সুর সাধি গভীর মনোযোগে,
যে সুর আমার নিদ্রাহীনতার দুঃসহ রাত্রিগুলো
শৈশবের মতো সহজ করে দেয় - তোমার বিরল মৌতাতে
সাহসী ভোরের একজন হয়ে উঠি আমি বা আমরা
পুনরায়।
(০৪.০৪.১১)





এই আশায় বেঁচে থাকি...
তবে তাই হোক।
হয়ে যাক...
সুন্দর
ইংরেজী শেখার ক্লাস চাই চাই।।


হুমমম
দারুন
মন্তব্য করুন