ইউজার লগইন

ছন্দ ভাঙ্গা, বিষণ্ন আকাশ

ছন্দ ভাঙ্গার গান

আমার সুরে না কি ছন্দ নেই আর
সুর ভেঙ্গে ছুটে চলে জীবন
যেন আজ যন্ত্রণারই পাহাড়।
তোমারও কি রাতভোর বৃষ্টিতে শুকনো দু’হাত
তুমিও কি আমারই মতো খোঁজো
শান্তির একটি প্রভাত!
তোমারও কি দুকূল জোড়া আঁধার
জীবন যেন আজ যন্ত্রণারই পাহাড়।
আমারো জল জমা চোখে আগুনের ছাটা
আমিও বন্দী তোমারই মতো
যতই জুড়ি শূন্য দু’মুঠা।
আমারো সব মুছে যায় বারবার
আমার সুরে তাই ছন্দ নেই আর
সুর ভেঙ্গে ছুটে চলে জীবন
যেন আজ যন্ত্রণারই পাহাড়।

(২০.০৪.১১)

বিষণ্ন আকাশ মেলা

বিষণ্ন আকাশ যেদিন মাথায় ঢুকে পড়ে
সেদিন ভীষণ কষ্ট হয় প্রাত্যহিকতা পালন করতে।
ভেজা মাটি নিজেকে রোদে মেলে খুঁজছে সুখ,
এমন সময় জল যদি গড়াতে হয় উৎসুক
তেমন লাগে সেইসব দিনগুলোতে।

নিজের ইচ্ছেগুলোকে প্রতি মুহূর্তে প্রত্যাখ্যান করতে করতে
ক্লান্ত হয়ে উঠি,
অথচ আকাশ আমার চোখে বারবার গুঁজে দিচ্ছে
আগুন তারার মেলা
ঐদিকে বিষণ্নতা একমনে করে যাচ্ছে জলের খেলা;

এমন দ্বৈততায় জেরবার হতে হতে তোমার পানে
হাত বাড়াতেই-
কর্পূর উড়ে গেছে,
শূন্যতার রাষ্ট্র ছাড়া, কোথাও কেউ নেই।

(০৩.০৬.১১)

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


অনেকদিন আপনার গদ্য পড়িনা। পড়দে মঞ্চায়

লীনা দিলরুবা's picture


তোমার কবিতায় বিষণ্নতা দেখি আর ভাবি, বিষণ্নতা একটা রোগ Wink
কবিতা যথারীতি চমৎকার।

মেঘকন্যা's picture


হুমম..একটা রোগ... Big smile

তানবীরা's picture


বিষন্ন আকাশ মেলা কবিতাটাতে নিজেকে দেখতে পেলাম। একদম আমার কথা লিখেছো তুমি Big smile

মেঘকন্যা's picture


চিমটি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...