ইউজার লগইন

এমন লাগে...দেউলিয়া

অক্ষরের উপর চোখের জল ঝরে পড়া, এমন তো ঘটেই থাকে। কত কাগজ ভিজে থ্যাবড়ে গেছে! কী-বোর্ডে আঙ্গুল চলার সাথে বড়জোর চোখজ্বলা, মনের সুখে কান্না আর কোথায় তেমন হয়! তাই সম্ভবত প্রেমের ভালোবাসার গল্পগুলো ভার্চুয়াল বন্ধুত্বের মতোই ঠুনকো। পকেট টেলিফোন ইনডেক্স মেমোরিতে কিছু নাম্বার টুকে ঘনিষ্ঠদের তালিকা তৈরী হতো সহজেই - ফেসবুক এ ২০০, মোবাইলে ৫০০ সব না কি বন্ধু, খেই হারাই; ইমেজ তৈরীর আগেই ভুলে যাই। দিনশেষে মোবাইল হাতে বেস দেখি নিজের ক্লান্তিটুকু বলবার মতোও আদতে কোথাও কেউ নেই। রঙহীন স্বপ্নের মতো, গন্তব্য ছাড়া গতির মতো - এ এক অদ্ভূত বয়ে চলা যেখানে ডান হাতও বাম হাতের অগম্য। মানুষে মানুষে দূরত্ব ছাড়া তৈরী হবার কিছুই অবশিষ্ট নেই। চূড়ান্ত কিছু দেখবার আশায় দেউলিয়া হয়ে বসে আছে সবাই - এমন লাগে...

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


কত সহজে কঠিন কথা বলে দিলে!

মেঘকন্যা's picture


সত্যি কথা শুধু কঠিন সহজ জানি না...

একজন মায়াবতী's picture


সবকিছু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

মেঘকন্যা's picture


হুমম...সহজ প্রযুক্তি, কঠিন কাছের মানুষ পাওয়া.......

শওকত মাসুম's picture


কী হইছে?

মেঘকন্যা's picture


বস কিছু হয়নি তো...জাস্ট একটা বোধ ভাগাঘাগি করলাম আপনাদের সাথে

তানবীরা's picture


খুব মন ছুয়ে গেলো কথাগুলো Puzzled

প্রিয়'s picture


কথাগুলো শুনতে কঠিন কিন্তু একদম বাস্তব।

মেঘকন্যা's picture


সেটাই........

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...