গোল্লায় যাক সমাজ ভাবনা
গোল্লায় যাক সমাজ ভাবনা
জানিস হরতাল সামনে রেখে দশটা গাড়ি পুড়লো ধিকিধিকি?
শুনেছিস যোগাযোগমন্ত্রী কিভাবে খাচ্ছে
পরিবহন মালিকদের হাতে ফাঁকি!
ভীষণ ঘটমান বর্তমান সচেতন বন্ধুর ফোন ইচ্ছে করে,
আলগোছে কানের কাছ থেকে একটু দূরে রাখি।
আমার বলতে ইচ্ছে করে, ”তুই জানিস না ইসাবেলা,
আমিও এখন নির্বিরোধ নৈর্ব্যক্তিকতার একনিষ্ঠ সাকি!”
বলি না।
সত্য জেনে চেপে যাওয়ার মতো মাহাত্ম্য
আর কোনকিছুতে নেই।
কতদিন, মাস, বছর আমি রাজনীতি সচেতন নই
আমার সামনে সীমিত কড়িতে চলার হিসাব,
আমি ন্যূব্জ, যেখানে সেখানে রাখা আসবাব
আমার উপর কথিত বাস্তবতার ধূলো জমে যায় প্রতিদিন,
আমি মুছিনা,
এমন কী এখন আর স্বীকারও করি না
কোথাও কোন ঋণ
এই যে খামারী জীবন টেনে নিয়ে যাচ্ছি এই যথেষ্ট
বরং আমাকে বাঁচাতে তুই হ’ আরেকটু সচেষ্ট
গোল্লায় যাক্ সমাজ ভাবনা...
(০৭.০৬.১১)





এই আশায় বেঁচে থাকি...
চমৎকার কবিতা। খুবই পছন্দ হইছে।
কবিতা তো ভালো কিন্তু সত্যিই যে গোল্লায় গেছি আমরা তার কি হবে
ভাল্লাগছে!
দুঃখজনক হলেও সত্যি,
আজকাল এভাবেই বাঁচি।
আর ভাল্লাগে না
প্রায় এই অবস্থায় পৌছে গেছি
কেউ যখন নিজেকে নিরিহ পরমান করতে বলে, আমি রাজনিতিতে ইনটারেষটেড না, আমার কথাটা শুনতে খুবই মজা লাগে
ব্যাপারটা মনে হয় ঠিক বুঝাতে পারিনি- আমি সব সময় ভীষণ রাজনীতি সচেতন ছিলাম, এখন আর ইচ্ছে করে খবর রাখি না। কারণ আমি হতাশ। সেখান থেকেই বলা কবিতার লাইনগুলো, আপনাকে ধন্যবাদ
আমি তোমাকে বলিনিগো মেঘকন্যা
সুশিলদিগকে বলেছি
মন্তব্য করুন