বেঁচে আছি??!!!
কখন রাত হয়, কখন সন্ধ্যা নামে, রাতের ঘুম কি জিনিস, অবসর কাকে বলে, নিজের কাছে নিজে ফেরা কি, এগুলো সব আজকে একবছরের উপর ভুলে গেছি, লিখতে ভলে গেছি, শেষ কবে টিভি দেখেছি বলতে পারি না। সবকিছু সব সময় কন্যাকে দিচ্ছি, তারপর যখন দিনশেষে মেয়ে চরম অসুস্থ হয়, বেচারার কান্নার শক্তিটুকুও আর থাকে না, ৪ ৫ দিনে ২কেজি ওজন কমে যায তখন নিজেকে কেমন যেন অপরাধী লাগে। মনে হয আমি ঠিকঠাক ওর যত্ন করতে পারছি না, নিজেকে কেমন ব্যর্থ মা মনে হয়।
সব ঠিক আছে আমার কিছুর দরকার নেই, শুধু দীপিতা সুস্থ থাক, মাঝে মাঝে মাথার ভেতর যখন কোন গদ্য অথবা পদ্য লাফ দিয়ে ওঠে তখনই আমার একটু কষ্ট হয়। এবার দীপিতা আম্মু বই ও করছি না, ডায়রী পর্যন্ত লিখি না তোমার কষ্ট হবে ভেবে, একটা ঈদ সংখ্যা পূজো সংখ্যা কিনিনি, যদি পড়তে ইচ্ছে করে এই ভেবে। আমার ভূতুম পাখি তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, এখন তুমি না খেয়ে ঘুমা্চ্ছো, এ সুযোগে পিসি খুললাম। আদর গো মা-মণি





এই আশায় বেঁচে থাকি...
what is disease of 'আমার ভূতুম পাখি'?
সৃিষ্টকর্তার কাছে প্রার্থনা, দীপিতা মামনির দ্রুত ভালো হয়ে উঠুক।
আপনার দীপিতা সুস্হ হোক এই কামনাই থাকলাম
সবার জীবনেই এ সময়টা যায়। ব্যাপার না বস। কয়দিন সবুর করো, মেয়ে বড় হয়ে উঠলেই আবার লিখবে। । বয়স কত হলো মেয়ের?
ভূতুম পাখির জন্য অনেক ভালোবাসা।
পিচকিটা তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক...
মা রা এমনই বুঝি হয়। সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, সেই কামনা করি।
কন্যার জন্য শুভকামনা।
আপনার রাজকন্যাটার জন্য অনেক অনেক শুভকামনা, আদর আর ভালোবাসা।
5din hsptl e silam,pneumonia deepita ep.akhon aktu valo.sobai doa korben.
মন্তব্য করুন