’ক্লান্তি’ কোলাজ
’ক্লান্তি’ কোলাজ
ভীষণ ক্লান্ত আমি
ভ্রু-তে, পাপড়ি -তে এমন কী
নখের ডগায়ও আমার বিষাদ ।
আমার ঘুম নেই, খাওয়া নেই
বায়বীয় প্রার্থনায় উলুঝুলু সময়
ত্বকের ভাঁজে ভাঁজে বাসা বেঁধেছে ক্ষয়;
এসব অহেতুক ভীড়, মানুষের হলাহল
আমাকে প্রতিদিন ক্লান্ত করে তোলে।
আমাকে ঘিরে থাকা অর্থহীন কাজ
আমার করে যাওয়া স্বাভাবিকতার সাজ!
আমি জানি ”মুক্তি” শব্দটি
জীবিত মানুষের জন্যে অপ্রযোজ্য;
স্বপ্নের রকমারি হেরফের, ফাঁস ঝোলানো গাছ
করণিক দাগাবাজিতে বুকের পাঁজর চুরচুর
জীবিকা-ই আমার আসল সর্বনাশ!





এই আশায় বেঁচে থাকি...
কবিতার টাইম দেখলে সবাই ভাববে আমি কত না সুখে অফিস করি যে বসে কবিতাও লিখি!
সবাই ভুল ভাববে
পছন্দ হইছে কিন্তু ক্লান্ত কোলাজ.।।।
এই যে কোলাহল না এনে হলাহল দিলেন কিবা বায়বীয় প্রার্থনায় উলুঝুলু সময়
ত্বকের ভাঁজে ভাঁজে বাসা বেঁধেছে ক্ষয় .।।।ভালো লাগছে
পছন্দ হইছে কিন্তু ক্লান্ত কোলাজ.।।।
এই যে কোলাহল না এনে হলাহল দিলেন কিবা বায়বীয় প্রার্থনায় উলুঝুলু সময়
ত্বকের ভাঁজে ভাঁজে বাসা বেঁধেছে ক্ষয় .।।।ভালো লাগছে
চমৎকার লাগলো!
ভালো লাগলো।
শুভ কামনা।
ক্লান্তি কেটে যাক। নিয়মিত লিখতে থাকেন।
মন্তব্য করুন