দিন শেষ
বোবা ইমারতের বারান্দায় জ্বলছে একটি মোম
একটি দু’টি করে শাহবাগ পর্যন্ত যজ্ঞের হোম
কতবার কত হায়েনা হয়েছে পাকিস্তানের দোসর
জন্মপরিচয়হীন বুদ্ধিবেশ্যারা করে কত তোড়জোর
হা হা পায় যে হাসি, বলছে কাজী নজরুল
বিদ্রোহে ভাসি-
আস্তিক-নাস্তিক ভেদ করে পাবে না তো পার
ধর্ম যার যার, রাষ্ট্র সবার
বিভেদের বাণী চিরন্তন শোনেনি তো বাঙ্গালী
’জয় বাংলা’য় রাসেল জাফর রাজীব দিচ্ছে রক্ত ঢালি
অপেক্ষায় ফাঁসীর দড়ি, রাজাকার-জামায়াত-শিবির
দিন শেষ তোদের, ঐ দেখ বলছে টিকটিক ঘড়ি
তারিখ : ২০.০২.২০১৩, ১২ টা (দুপুর)





এই আশায় বেঁচে থাকি...
আস্তিক-নাস্তিক ভেদাভেদ বড্ড পেইন দিচ্ছে নিজেকেও
কবিতা ভাল লেগেছে
শেষটায় আরেকটু ঝাল থাকলে আরো ভালো লাগতো। সময়ের কবিতা ভালো লেগেছে।
কবিতা ভাল হয়েছে।
তবে আরেকটু গুছিয়ে বড় করে লিখতে পারতেন, মনে হল তাড়াহুড়ো করে লেখা।
মন্তব্য করুন