ইসাবেলার ঘর সংসার
১.ইসাবেলা, আমার বসন্ত মানে না
বিপ্লব, হরতাল, আন্দোলন
এ বসন্ত চাইছে তোমার সাথে
নিরবিচ্ছিন্ন সঙ্গম।
২. আহা! তোমার মোমসম শরীর!
মানুষের নয় যেন পরীর, পরীর।
৩. লড়তে লড়তে বড্ড ক্লান্ত আছি, ইসাবেলা
প্রাচীন তালপাখা দিয়ে মায়ার বাতাস
চাইছি এ-বেলা।
৪. দীপিতাসোনা তুমি এখন আমার সব
তুমি সুস্থ থাকলে প্রতিটা দিন মুখরিত
অঘোষিত পরব, পরব।
৫. আপনি ছিলেন বটগাছের নামান্তর
বিদেশ গেলে ভালো মানুষগুলো আর ফেরে না
কি চিকিৎসা হয় জানি না
খবর আসে ঘটেছে দেহান্তর।
(জাতি আজ সত্যিকারার্থে অভিভাবকহীন হলো প্রেসিডেন্টের মৃত্যুতে)





এই আশায় বেঁচে থাকি...
ইসাবেলা কাহিনী ভাল লাগছে। শেষটায় এসে ছন্দপতন
ইসাবেলা কে? আমি তো শেষ অংশের সাথে গোলায় ফেলছি ।
ইসাবেলা ! কি হলো আপনের, এলোমেলো কিছু ?
ভয় নেই, বন্ধু হোক,শত্রু হোক,কেউতো আছে পিছু ।
ইসাবেলা, কাল্পনিক চরিত্র। এটা কোন সিরিজ না। ২০০৫ থেকে বহু কবিতায় বহুভাবে ইসাবেলা এসেছে। অফিসে বসে রাতে ঘুম না এলে মোবাইেল যা লিখা হয় অল্প শব্দে সেগুলো কী-বোর্ডের শরীরে লটকে যায়...ব্যস...
শেষটা বাকিগুলোর সাথে গেল না।
বেশ ভাল লাগে আপনার টুকরো কবিতা।
ভালো লাগলো
ইসাবেলা রকস
শেষটায় এসে ছন্দপতন
মন্তব্য করুন