আবছায়া বিকেলে
শেষ বিকেলের আলো-আঁধারের কাঁধে মাথা রাখবে বলে
ঝুঁকছে রাতের দিকে।
কেউ বাঁধছে খোঁপা, কেউ জুতোর ফিতে
ছুটির দিনের উৎসবে যোগ দেবে বলে;
মগ্ন নিদ্রায় কি বিনোদনের খোঁজে সবাই ব্যস্ত
শুধু আমার কোন কাজ নেই-
ঝলসে ওঠা আড্ডার সলতে নেই;
তোমাদের মন খারাপে আমি উপশম
তোমাদের যে কোন বিপদে আমি বন্ধু পরম,
আমারও মনের পর্দা ছিঁড়ে যায়,
আমারও কখনো কখনো অশ্রুজল্ ই সহায়,
আমাকে খই-রঙা সকাল কি সর্ষে বিকেল
উপহার দেবার কেউ নেই - আমার আশ্রয়
আজ আধফোটা বোলের একমাত্র আত্মজাই।
২৭.০৯.১৩ [৫:৫৫ বিকেল, শুক্রবার]





এই আশায় বেঁচে থাকি...
Soo true!!
বিষণ্ণ সুন্দর..
সুন্দর অনেক সুন্দর। তবে এত নিঃসঙ্গ কেন? মেঘ কন্যে।
ভাল লাগা রেখে গেলাম।
ভালো লাগলো
পড়েছি
আহা সবাই এখনো কবিতা পড়ে জেনে ভালো লাগে...
মন্তব্য করুন