ইউজার লগইন

মানানসই বেমানান

যদি বলি কোন শব্দগুলো শুনতে ভালো লাগে? উত্তর খুঁজে বের করে আনা টাফ নয়। গান, বাজনা, পাখির ডাক, মায়ের ডাক, বৃষ্টি, সাগরের ঢেউ, নদীর পানির ছলাৎ ছলাৎ, শিশুর অস্ফুট বাক্য, বাশির সুর, ঘুম পাড়ানির গান এরকম হাজারটা খুঁজে পাওয়া যাবে।

যদি বলি শুনতে বিরক্তিকর শব্দগুলো কি? এখানেও এমনি। যেমন বাসের হর্ন, বাপের বকুনি, বন্দুকের শব্দ, বেসুরো গান, নাক ডাকা, সজোরে দরজা লাগানো, ইট ভাঙ্গা, ড্রিলিং, কানের কাছে ভ্যান ভ্যান, মশা-মাছির প্যান প্যান ইত্যাদি ইত্যাদি...

কিন্তু এমন কিছু শব্দ আছে যে গুলোকে কোন ভাবেই শ্রেনীভুক্ত করা যায়না, দেখুন-
ঝমাঝম রেলগাড়ীর শব্দ, কনসার্ট, মাঝরাতে শিয়ালের ডাক, সাইকেলের ক্রিং ক্রিং, বাচ্চার কান্না, মায়ের বকুনি, বজ্রপাত, আঙ্গুল ফোটানো, ভোর বেলা মোরগের ডাক ইত্যাদি।

কত সহজেই এগুলোর সাথে আমরা অভ্যস্থ হয়ে গেছি। হরেক রং মাঝে মাঝে শুধুই সাদাকালো মনে হয়। আমাদের নিজেদের জীবনের ভাল, মন্দ আর সাধারণ অভ্যাসগুলোকে হয়ত আমরা একদিন এভাবেই আলাদা করতে পারব...

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


টিপ সই

আরিশ ময়ূখ রিশাদ's picture


আমাদের নিজেদের জীবনের ভাল, মন্দ আর সাধারণ অভ্যাসগুলোকে হয়ত আমরা একদিন এভাবেই আলাদা করতে পারব...

:হুক্কা:

সন্ধ্যা প্রদীপ's picture


যদি বলি শুনতে বিরক্তিকর শব্দগুলো কি? এখানেও এমনি। যেমন বাসের হর্ন, বাপের বকুনি, বন্দুকের শব্দ, বেসুরো গান, নাক ডাকা, সজোরে দরজা লাগানো, ইট ভাঙ্গা, ড্রিলিং, কানের কাছে ভ্যান ভ্যান, মশা-মাছির প্যান প্যান ইত্যাদি ইত্যাদি...

আসলেই বিরক্তিকর এই আওয়াজ গুলো...

একজন মায়াবতী's picture


হরেক রং মাঝে মাঝে শুধুই সাদাকালো মনে হয়।

Sad

রশীদা আফরোজ's picture


বাহ, এভাবে তো ভেবে দেখা হয়নি। ভাবতে ভালো লাগছে।

মীর's picture


বাবা আর মা'কে ক্যটেগরাইজ করে ফেলসেন। এ যৎসামান্য অসঙ্গতিটুকু ছাড়া আপনার প্রথম পাতার তিনটা পোস্টই দারুণ! আরো লিখুন। লিখতে লিখতে চারদিকে একটা হই চই লাগিয়ে দেন। শুভকামনা।

মেঘলা শ্রাবণী's picture


জানতাম প্রশ্নটা উঠতে পারে।
কিন্তু ঐ ছোট্ট বেলায় ফিরে যান একবার! একটু ভেবে দেখুন-

বাবার বকুনিতে চোখের জল এসেছিল তখন। বাবার বকুনি খাবার ভয় কার না ছিল, কখনো কি তা' আড়াল করার সূযোগ ছিল আমাদের সেই ছোট্ট বেলায়? বাবাদের ভালোবাসার ধরন আলাদা।

আর মায়ের বকুনি? সবাই খেয়েছি কিন্তু বকুনি খেয়ে আবার দৌড়ে পালিয়েছেন সেই বাইরের আঙ্গিনায়। আবার মিশে গ্যাছেন হয়তো ইচিং-বিছিং অথবা ডাঙ্গুলিতে। বকুনি খাবার ভয় তো কখনোই থাকেনা মায়ের কাছে। এটা নিউট্রাল।

বাবার বকুনি হলো শাসন, আর মায়ের বকুনি কখনো তা' চোখে চোখে রাখা আবার কখনো সেটা ভালবাসা। এটাই তফাৎ।

আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘলা শ্রাবনী's picture

নিজের সম্পর্কে

কথা কম বলি, কাজ বেশি করি
কিন্তু, মাঝে মাঝে সারাক্ষন শুধু কথাই বলি।
লিখালিখি করতাম হরদম ছোট বেলায়,
আর এখন...

কাজ বেশি, লিখা কম
বাজে কাজ হরদম।
ভুড়িবাজী করে এই
অবশেষে ধরা খাই।
জিম টিমে যাইনা
অবসর পাইনা।

মেঘ ভেজা আকাশে
মেঘ ভাসে বাতাসে।
কভু চাই উড়তে
মেঘটাকে ধরতে।
কখনো যে ওড়েনি, আহা
মেঘলা শ্রাবনী।

স্মৃতিচারণ করতে আমার ভালো লাগে
ছোট বেলার অনেক মধুর মুহূর্তগুলো
কোন ভাবেই ফিকে হতে দিতে চাইনা।
আর সেগুলোই আসবে
এখানে সবচে বেশি...