ইউজার লগইন

বিভীষিকা

যখন সময় কাটানো আজগুবি মনে হয় তখন উদ্ভট কিছু চিন্তা মাথায় আসে। ঠিক এরকম আজগুবি ও উদ্ভট চিন্তা করছিলাম প্রকৃতির নিষ্ঠুর কিন্তু অনিবার্য একটি নিয়ম নিয়ে। এর নাম হল "মৃত্যু"। ভাবছিলাম যদি মৃত্যু নামক জিনিষটা না থাকত তাহলে ইহ জগতের চেহারাটা কেমন হত? একটু ভেবে দেখুন-

০১। মৃত্যু না থাকলে "মৃত্যু" শব্দসহ অনেক শব্দের উদ্ভব হতনা
০২। মৃত্যু না থাকলে "বেঁচে থাকা" নামক বিষয়টাই থাকতনা
০৩। পৃথিবীর জন্ম থেকে জনসংখ্যা এখন পর্যন্ত কত হত কে জানে
০৪। পৃথিবীতে খাবারের প্রয়োজন হতনা কারন আপনি মরবেননা খাবেন কেন?
০৫। খাবার উৎপাদনকারী শিল্পকারখানা থাকতনা, থাকতনা কৃষিকাজ, থাকতনা কৃষক
০৬। অর্থনীতির ধরণ হত আলাদা, শিল্পের ধরণ ও প্রয়োজন হত সীমিত
০৭। সারা দুনিয়ায় মানুষের সাথে অন্য জীব-জন্তুর সংখ্যাও হত অস্বাভাবিক
০৮। জীব-জন্তুরও খাবারের প্রয়োজন হতনা বিধায় তারা কি করত কে জানে
০৯। ধর্মের রীতি-নীতি হত আলাদা, যেমন ঈদে "কোরবানি" নামক বিষয়টা থাকতনা
১০। প্রেমিকের জন্যে বা সালমান শাহ এর জন্যে হতনা কোন আত্মহত্যা

আরেকবার ভাবুন-
০১। মৃত্যু নেই তাই খুন করলেও সে মরবেনা- কেমন হত সেটা?
০২। মৃত্যুদন্ড থাকতনা তবে তার বদলে কি হত?
০৩। ধরুন কোন খুনি (সর্বহারা) কাউকে জবাই করল- কি হত?
০৪। অসুখে ভীষণ কস্ট কিন্তু মৃত্যু নেই- ধরুন ক্যান্সার, এইডস ইত্যাদি
০৫। খাবারের প্রয়োজন নেই বিধায় আপনার কোন কাজ করার প্রয়োজন নেই
০৬। জীবনের কোন কিছুর-ই প্রয়োজন নেই কারন আপনি বেপরোয়া, মৃত্যুর ভয় নেই
০৭। সকল প্রানীর শারিরীক গঠন হত অন্যরকম কারন "পেট" থাকতনা
০৮। আপনার নিরাপত্তার প্রয়োজন নেই, প্রয়োজন নেই আধুনিক হাসপাতালের
০৯। থাকতনা যুদ্ধ, মারামারি, হানাহানি দুনিয়া দখলের চেষ্টা
১০। আবিস্কার হতনা বুশ, ওবামা, লাদেন- প্রয়োজন ছিলনা কোন অস্ত্রের
১১। হতনা কোন শিশুর মৃত্যু, থাকতনা ইহকাল-পরকাল

(অসমাপ্ত)

আমাদের মৃত্যুর পরে আমরা এরকম আমৃত্যু একটি জীবনের জন্যেই আসলে প্রস্তুত হচ্ছি- যা অনিবার্য ও অকাট্য সত্য।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


গভীর ভাবনা Big smile

টুটুল's picture


তানবীরা বলেছেন: গভীর ভাবনা Smile

একজন মায়াবতী's picture


Puzzled Puzzled

লীনা দিলরুবা's picture


অ।

আমাদের মৃত্যুর পরে আমরা এরকম আমৃত্যু একটি জীবনের জন্যেই আসলে প্রস্তুত হচ্ছি- যা অনিবার্য ও অকাট্য সত্য।

সমস্যা তো মিটে গেল, ওয়েট করুন Smile

ভাঙ্গা পেন্সিল's picture


লাইফটা অনেক বোরিং হবে। গড মোডে গেমস খেলার মত

মেঘলা শ্রাবনী's picture


ভাবনাটা অসমাপ্ত। আর ভাবতে পারিনা কারন দেখুন মৃত্যু না থাকলে তো নিঃস্বাশ নেয়ারও প্রয়োজন নেই, তাহলে বাকিটুকু বেভে দেখুন....

শওকত মাসুম's picture


তাইলে আমরা কি করবো?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘলা শ্রাবনী's picture

নিজের সম্পর্কে

কথা কম বলি, কাজ বেশি করি
কিন্তু, মাঝে মাঝে সারাক্ষন শুধু কথাই বলি।
লিখালিখি করতাম হরদম ছোট বেলায়,
আর এখন...

কাজ বেশি, লিখা কম
বাজে কাজ হরদম।
ভুড়িবাজী করে এই
অবশেষে ধরা খাই।
জিম টিমে যাইনা
অবসর পাইনা।

মেঘ ভেজা আকাশে
মেঘ ভাসে বাতাসে।
কভু চাই উড়তে
মেঘটাকে ধরতে।
কখনো যে ওড়েনি, আহা
মেঘলা শ্রাবনী।

স্মৃতিচারণ করতে আমার ভালো লাগে
ছোট বেলার অনেক মধুর মুহূর্তগুলো
কোন ভাবেই ফিকে হতে দিতে চাইনা।
আর সেগুলোই আসবে
এখানে সবচে বেশি...