পড়ন্ত বিকেল
ক্লান্ত মনে গ্রীলজানালার পাশে সুদুর নিলীমা ঘেষে-
কখনও বকপাখি আবার কখনও বা চিল,
দেখেছি উড়ে যেতে অসম উচ্চতার
প্রতিযোগীতায় মেতেছে অধীর।
সুপ্ত ইচ্ছার হাতছানি মৃদু শরীরের ঝাকুনি বেয়ে
নীচে নেমে যায় শান্ত প্রকৃতির সাথে হাত মেলাতে।
মৌনক্ষুধা বক্ষে বেধে রাখি,
কখন সে আসবে-
আলিঙ্গনে তৃপ্ত হৃদয় হবে রঙ্গিন।
যখন হবে শেষ ঐ সব রাত্রির যবনিকা টানা
তখন আমি আসব তোমার সাথে।
ঐ হাতে একঠায় রাখবে ধরে তুমি ঝালমুড়ির ঠোঙ্গা,
তুমি রবে মোর পানে চেয়ে, আর-
আমি শশব্যস্ত ঝালমুড়ির পানে।
কখন যে নামবে সন্ধ্যা
আকাশের বুকে দেখবনা আর সেই-
কখনও বকপাখি আবার কখনও বা চিল
গ্রীলজানালা ধরে চেয়ে থাকি নির্বাক, কখনো
ছুড়ে মারি চিরকুটের ঢিল।





খুব মারাত্তক......।
পুরো কবিতায় আমি শুধু ঝালমুড়ি স্বপ্নে দেখলাম। আহা ঝালমুড়ি
মন্তব্য করুন