ইউজার লগইন

চলমান থ্রেডের একটি বিচ্ছিন্ন অংশ- ৮

Don2-Stills.jpg

হিন্দি সিনেমা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে। যেটা ডন-২ দেখে আমার মনে হলো। শাহরুখ খান একটা ভালো থ্রিলার করতে চাচ্ছিলো অনেকদিন ধরেই। রা-১ মার খেয়ে গেলো। বেচারার বোধহয় মন খারাপ ছিলো এজন্য। ওকে আবার আমি ভালো পাই তো খুবই, তাই আমারো মন খারাপ ছিলো। তো ডন-২ দেখে আমার মন খারাপ কেটে গেছে। এখন ওর কি হয়, সেটাই দেখার বিষয়।

সবচাইতে যেটা মজা পাইলাম, সিনেমায় বর্ণ বা অন্যান্য থ্রিলার থেকে নোট তো নেয়া হয়েছেই; পরিচালক এমনকি ক্যাসল অভ ক্যালিয়োস্ত্রো'র দিকেও হাত বাড়িয়েছেন। ভালো নকল দেখে দেখে লেখা প্রশ্নের উত্তরগুলোও আসলে ভালো মার্কস্‌ই পায়। আর উল্টা রেসিং মনে হয় বলিউডে এইবারই প্রথম দেখলাম। অবশ্য এই ব্যপারে পুরোপুরি নিশ্চিত না আমি। স্বীকার করে রাখলাম।

শেষ দিকে ক্রমাগত একটার পর একটা ঘটনা ঘটতে থাকলেও বোরিং লাগে নি। বিশেষ করে ময়না পাখি নায়িকাটা (প্রিয়াংকা চোপরাকে ময়না পাখি বলে দেয়ার মতো মর্দ-ই-মুকাব্বের মনে হয় না আমি হইসি এখনো) পেটে গুলি খেয়েও যখন মরলো না, তখন আমি আশাবাদী হয়ে উঠলাম যে; নাহ্ পরিচালক আমাকে নিরাশ করবে না। শেষ পর্যন্ত করলোও না।

যাই হোক, পরে মুভিটা মাথা থেকে সরে যাওয়ার পর যে লাইনগুলো আসলো সেগুলো হচ্ছে-

কাউকে কাছে টানার অন্যতম উপায় হচ্ছে তাকে আঘাত করা,
এমনকি যে ওয়েবপেইজটায়
আপনি কখনো যান না ঘৃণা বা আর কিছুবশতঃ
সেটাতেও আপনি রেগুলার যাবেন, যদি সেখানে আপনার নামে কোনো বিষোদগার করা হয়।
---

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


এই লেখায় এখনো কোনো কমেন্ট নাই Shock Stare Sad Puzzled

কাউকে কাছে টানার অন্যতম উপায় হচ্ছে তাকে আঘাত করা,
এমনকি যে ওয়েবপেইজটায়
আপনি কখনো যান না ঘৃণা বা আর কিছুবশতঃ
সেটাতেও আপনি রেগুলার যাবেন, যদি সেখানে আপনার নামে কোনো বিষোদগার করা হয়।

জটিল কথা বলেছেন। আঘাত না করে করুণা করলে কেমন হয়?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!