ইউজার লগইন

জলে যায় জলের পোকা, স্কুলে যায় কোলের খোকা

সেদিন দু'টি চড়ুই পাখির কলহ দেখছিলাম। আমি আর দুর্জয়। ওরা ঝগড়া করতে করতে নিজেদের আবাসস্থল ছেড়ে মাটিতে নেমে এসেছিলো। ছেলে চড়ুইটা চড়ুই পাখির ভাষায় চিৎকার করে অন্য চড়ুইদের কাছে সঙ্গীনির নামে বিচার দিচ্ছিলো। আর আশপাশটা ঠিক তখনই নিশ্চুপ হয়ে যেতে দেখে বুঝে ফেললো, দু'টি মানবসন্তান ওদের খেয়াল করছে। সঙ্গে সঙ্গে দুই জন ফুড়ুৎ। চড়ুই পাখিরা কখনোই নিজেদের ঝগড়া মানুষকে দেখতে দিতে চায় না।

সেই ঝগড়ার পুরো সময়টিতে মেয়ে চড়ুইটিকে একবারের জন্যও মুখ খুলতে দেখি নি। ভালবাসা মনে হয় এমনি। সঙ্গীর প্রতি যদি অভিযোগই থাকে, তাহলে কি ভালবাসা থাকা সম্ভব?

ছোট পাখি ছোট পাখি ভাঙচুর হয়ে গেছে শিশুদের খেলনায়, আমাদের দোলনায়…

লিংক

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


এই ধরেন আম্রা শাহবাগের ব্যাপক দোষক্রটি খুইজা বেড়াইতেছি Smile ... কিন্তু এই বিষয়ে শাহবাগ নিশ্চুপ Wink

এরম?

তানবীরা's picture


হ এরকম।

গান বাসায় যেয়ে শুনবো। কিনতু ভাল যাকে বাসবে মান অভিমান খানিকটা অভিযোগতো তার সম্বনধেই থাকা স্বাভাবিক। ভাল বাসবো একজনকে অভিযোগ করার জন্য ব্যসত থাকবো অন্য কাউকে নিয়ে, কেমন যেনো না ব্যাপারটা Puzzled

সাঈদ's picture


ছোট পাখি ছোট পাখি ভাঙচুর হয়ে গেছে শিশুদের খেলনায়, আমাদের দোলনায়…

বাহ

কুহেলিকা's picture


কি বলব কমরেড? ভালোবাসাময় স্যালুট।

এ টি এম কাদের's picture


ইস ! চড়ূই পাখির বুদ্ধিটাও যদি আমাদের নেতীদের হতো !

ধন্যবাদ মীর ! হৃদয় চিড়ে লিখেছেন । অন্তর ছূয়ে গেল !

জ্যোতি's picture


মিষ্টি করে কঠিন সত্যিটা বলেছেন। Smile

শওকত মাসুম's picture


Smile

আরাফাত শান্ত's picture


আংশিক নয় পুরো সত্য Smile

লীনা দিলরুবা's picture


লেখা এতো ছোট কেনো? তবে পড়তে ভালো লেগেছে Smile

১০

জেবীন's picture


তাতা'পুর সাথে একমত। যারে ভালোবাসবো তার উপরেই সব আল্লাদ/অভিযোগ/লাজ দেখাবো, নইলে তাবত পাব্লিকের কোন কিছুতেই যায় আসে না আমার।

চড়ুইপাখি স্টাইলের লেখা, মনে ভালো লাগার ভাব দিয়েই ফুরুৎ করে চলে গেলো!
গানের জন্যে থ্যাঙ্কু!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!