ইউজার লগইন

নগরবাসী'এর ব্লগ

হরতাল সংবাদ

বিরোধী দলের ডাকে সারাদেশে পূর্ণদিবস হরতাল চলছে।
যথারীতি সারাদেশে হরতাল হলেও পালিত হয় শুধুই মহানগরগুলোতে। বিশেষ করে ঢাকায়।
এবং যথারীতি হরতাল কখনো শান্তিপূর্ণ হয় না।
এবং এখন আর দেশে স্বতস্ফূর্ত হরতাল পালিত হয় না।

গত রাত থেকেই শুরু হয়েছে হরতালের প্রস্তুতি। যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ২ জন আহতও হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছে পরিপূর্ণভাবেই।
হামলা গ্রেফতারও হয়েছে।

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধ্বস, নিহত অর্ধশতাধিক!

আমরা শোকাহত

ঢাকায় দু দুটো বড় বিপর্যয়ের পর এখন শুরু হয়েছে পাহাড় ধ্বস। কক্সবাজার ও বান্দরবানে ১৫ জুন মঙ্গলবার বিভিন্ন সময়ে বিভিন্ন পাহাড় ধ্বসে পড়ে। এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ আছেন বেশ কয়েকজন। এর মধ্যে ৫ জন্য সেনা সদস্য রয়েছেন।

দূর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না!!

একটার পর একটা দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। আকাশের কালো মেঘটা থামানো যাচ্ছে না। প্রতিদিন কোন না কোন দূর্ঘনার সংবাদ আমাদের হৃদয়ের রক্তক্ষরণকে বাড়িয়ে তুলছে। আজ সকলের খবর:
.

আতঙ্কের নগরী থেকে

১.
বেগুনবাড়ি আর নিমতলী বিভীষিকার পর ঢাকা পরিণত হয়েছে বিভীষিকার নগরীতে। টানা ঝড় বৃষ্টিতে নগর জীবন এমনিতেই বিপর্যস্ত। এরই মধ্যে একের পর এক খবর আসছে ভবন হেলে পড়ার অথবা ভবনে ফাটলের।

ঢাকার কায়েতটুলিতে আগুন! [আপডেট ২]

ঢাকার আগামসি লেনের কায়েতটুলিতে আগুন লেগেছে। জানা গেছে, বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরনে এই অগ্নিকান্ডের সূত্রপাত। সেখানে অবস্থিত বেশ কটি প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আজকে [৩ জুন, ২০১০] রাত ৯টায় আগুন লাগে, ইতোমধ্যে তা ছড়িয়ে পড়েছে প্লাস্টিক কারখানার আশেপাশের ভবনেও। ইতোমধ্যেই ২০টি লাশ পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। প্রতিমুহূর্তেই এই সংখ্যা বাড়ছে। মৃতের সং