এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় মুসা ইব্রাহীম, বাংলাদেশের পতাকা

এভারেস্ট বিজয়, এরচেয়ে সুখকর কী হতে পারে আর? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠে দাঁড়ানো বীরদর্পে? মনে হয় না যে সমস্ত পৃথিবীটাই এখন পায়ের তলায়?
মুসার কি এরকম মনে হয়েছিলো?
এভারেস্ট জয় যথেস্টর চেয়েও আস্পর্ধার ব্যাপার। শুধু আস্পর্ধা থাকলেই হয় না সঙ্গে লাগে যোগ্যতা আর জেদ।
এভারেস্ট জয় করে মুসা আজ পা রাখলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। যেখানে তেনজিং হিলারীদের পদচিহ্নের খবর আমরা পাঠ্যবইতে পড়ি। আর যা এতবছর ধরে বাঙালির ধরা ছোঁয়ার বাইরেই ছিলো।
আজ মুসা সেখানে পা রাখলেন। বাংলাদেশের পতাকা তুলে ধরলেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে।
অভিনন্দন মুসা, স্যালুট আপনাকে, শ্রদ্ধা আপনাকে।





ছবি: মুসার ফেসবুক প্রোফাইল থেকে
মুসা, স্যালুট আপনাকে, শ্রদ্ধা আপনাকে।
আমাদের মূসা, মূসা ইব্রাহীম... সাবাস বন্ধু...
অভিনন্দন তোমাকে...
মুসা, স্যালুট আপনাকে, শ্রদ্ধা আপনাকে।
অভিনন্দন । অভিনন্দন জানালেও কম হবে। আমাদের জন্য আসলেই বিরাট ব্যাপার।
বিশাল ঘটনা। গর্ব বোধ করছি।
মুস ভাই, স্যালুট আপনাকে, শ্রদ্ধা আপনাকে ...
ঘটনা সত্যি নাকি? এভারেষ্টের সর্বোচ্চ চুড়ায়??????
দারুন।
মারাত্নক ঘটনা ...... অভিনন্দন মুসা ......
@রুবেল শাহঃ ছবিটা কোথায় পাইলেন ...
ফটোশপে
অরিজিনাল ফটো পাইতে একটু সময় লাগে। এভারেস্টের চূড়ায় ইন্টারনেট কানেকশন নাই
হিমালয়ের উপর পতাকাটা আমিই বসিয়ে দিয়েছি......
জ্বি ঘটনা সত্যি
সকালে ঘুম থেকে উঠে এরকম একটা খবর শুনে মনটা কী পরিমান ভালো হয়ে গেছিলো বলার মতো না।
মুসা যে একদিন এভারেস্টের চূড়ায় উঠবে প্রথম বাঙ্গালি হিসেবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। শুধু অপেক্ষা ছিলো সেইটা কবে হবে।
গত অনেকগুলো বছরে মুসা এই এই কাজে ধরতে গেলে জীবন উৎসর্গ করছে। তার চেষ্টা আর সাধণা ছিলো সর্বোচ্চ।
অথচ এত্ত বড় একটা খবর কেউ জানে না। আমাদের মিডিয়াগুলা ঘাস খায়, টিভি চ্যানেলগুলা রেডিওগুলা এসব খবর রাখে না। আমাদের সরকার এসব খবর রাখে না... কেউ না।
যাহোক, এসব দুঃখ করে এখন আর মন খারাপ করতে চাই না। এখন শুধু অপেক্ষা মুসার সফল প্রত্যাবর্তণের।
সাবাস মুসা... সাবাস...
নজরুল, মিডিয়া জানে না কথাটা ঠিক না। সকাল থেকেই ঘটনা জানা এবং সব ধরণের থবর নেয়া হচ্ছে। আর মুসা ইব্রাহিম প্রথম আলো-ডেইলি স্টারের অত্যন্ত কাছের মানুষ। আমরা নেপালেও কথা বলেছি। বাকিটা কাল সকালে দেখবেন।
মাসুম ভাই, আরে আমি পত্রিকার কথা কই নাই। আজকে ভোরের ঘটনা ছাপতেও তো পত্রিকাগুলোর আগামী সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা জানি।
আর জানি যে এখনো পর্যন্ত মিডিয়া সাপোর্ট মুসা সবচেয়ে বেশি পাইছে প্রথম আলো থেকেই। মুসা নিজেও তো প্রথম আলোতে লেখে।
আর এটাও জানি যে মুসা এই বিজয় নিয়ে প্রতিক্রিয়া কেবল প্রথম আলোতেই লিখবে।
আমি আসলে মিডিয়ার কথা বলতে বুঝাইছি টিভি চ্যানেলগুলারে। যারা সঞ্জীব চৌধুরীকে মৃত্যুর আগেই মেরে ফেলছিলো স্ক্রল নিউজে।
দোয়া করি, চ্যানেলগুলা আজ আর দিক, ওগো আর উসকাইয়েন না। হেরা তিনি বলেন আর উনি বলেনের মধ্যেই থাকুক। এভাবে চ্যানেলগুলা যতদিন চলবে ততদিন প্রিন্ট মিডিয়ার কোনো ভয় নাই
প্রথম আলোর অনলাইনে কিন্তু খবরটা নাই। যতোদিন ধরে দেখতাছি, যেকোনো চাঞ্চল্যকর খবরের হেডিং সাথে সাথে আসে, সাথে দুই লাইনের বর্ণনা হলেও
ভাঙ্গা,
মুসা ইব্রাহীম এখন যোগাযোগের বাইরে। আমি যা লেখছি তা একেবারেই ব্যক্তিগত খবরের ভিত্তিতে। কিন্তু একটা জাতিয় পত্রিকা প্রামাণ্য সোর্স না পাওয়া পর্যন্ত লিখতে পারবে না।
আমার জানামতে প্রথম আলো একেবারে শুরু থেকেই মুসার সঙ্গে সবরকম খোঁজ খবর আর যোগাযোগ রেখে চলছে। চিন্তা নাই। সময় মতোই প্রকাশ পাবে
তা অবশ্য ঠিক! অপেক্ষায় থাকলাম তাইলে
সাবাশ...
বাঘের বাচ্চা
অ ভি ন ন্দ ন মুসা ইব্রাহীম ।
স্যালুট , দেশ-জাতিকে সম্মানীত করবার জন্য ।
আসলেই, বাঘের বাচ্চা!
অভিনন্দন মুসা।
পেপারে বিস্তারিত পড়ার অপেক্ষায় রইলাম।
স্যালুট মুসা.।.।.।


বেশ
প্রথম আলোর খবর
http://www.prothom-alo.com/detail/date/2010-05-23/news/65530
মুসাকে আন্তরিক অভিনন্দন। তবে একটা ভুল তথ্য আছে। এভারেস্ট বিজয়ী সর্বপ্রথম বাঙ্গালী মুসা নয়।
তবে এভারেস্ট বিজয়ী সর্বপ্রথম বাংলাদেশি মূসা ইব্রাহীম। অবশ্য আপনি শেষেরটি বুঝিয়েছেন মনে হয়, তারপরেও কনফিউশন দূর করতে লিখলাম।
মুসা'কে অভিনন্দন। জয়বাংলা।
http://beta.thehindu.com/news/international/article436908.ece
http://ptinews.com/news/665597_Bangladeshi-scribe-conquers-Mt--Everest
http://www.mid-day.com/sports/2010/may/240510-First-Bangladeshi-to-scale-Everest.htm
মুসা ইব্রাহীমকে আন্তরিক অভিনন্দন
মুসা ইব্রাহীমকে আন্তরিক অভিনন্দন
স্যালুট আপনারেও পোস্ট দেওনের নিগা, আর প্রথম থিকা মুসা ইব্রাহীমকে সাপোর্ট করার জন্যে, নানাজনের নানান কথায় অনেকে বিভ্রান্ত হয়েছেন কিন্তু আপনে ছিলেন আপনার সিদ্ধান্তে অটল, তাই আবারো আপনারে স্যালুট
মন্তব্য করুন