এবারের বইমেলায় কেনা বইয়ের তালিকা
আমার সারাজীবনের বইয়ের সংগ্রহ অবহেলায় নষ্ট হয়ে গেছে। হাতের কাছে প্রিয় বইয়ের অভাব তীব্র হয় খুব। যতদিন ছিলো, ততদিন কষ্ট হয় নাই। মনে হইছিলো হোগ্গা। কিন্তু যেদিন সত্যি সত্যি বুঝলাম এগুলো আর পাওয়া যাবে না, সেদিন পাগল হয়ে গেছিলাম। কিছুদিন খুব খারাপ কাটলো। একথা কাউরে বলতে পারি নাই। বুঝাইতে পারি নাই। তখনই পণ করেছিলাম প্রিয় বইগুলো আবার সংগ্রহ করবো। গত বইমেলা থেকে শুরু করেছি। গত বইমেলাতেও প্রচুর বই কিনেছি। কিন্তু মনমতো হয় নাই। এবার তাই আঁটঘাঁট বেঁধে নেমেছিলাম।
একবছর ধরেই প্রস্তুতি ছিলো যে এবার প্রচুর বই কিনবো এবং পুরো ফেব্রুয়ারি মাসটা বইমেলার পেছনেই ব্যায় করবো। সত্যিই তাই করেছি। গোটা একটা মাস ধরতে গেলে কোনো কাজ করি নাই। বইমেলা নিয়েই ব্যস্ত থেকেছি। আর মনের সাধ মিটিয়ে বই কিনেছি। উল্লেখ্য বইগুলো আমি একা কিনি নাই, আমি আর বউ যৌথ উদ্যোগে কিনেছি।
যদিও মনের সাধ কখনো ফুরায় না। এবারের বইমেলাতে আরো বই কেনার ইচ্ছে ছিলো। কিন্তু হয় নাই। যাহোক, বেশিরভাগটাই কিনে ফেলতে পেরেছি। তাই আফসোস নাই। যেটুকু বাকী আছে, সেগুলো অচিরেই কিনে ফেলবো। এবার তালিকা দেই-
১) রবীন্দ্র রচনাবলী (ঐতিহ্য) ১৮ খণ্ড (সম্পূর্ণ)
২) আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র (মওলা ব্রাদার্স) ৮ খণ্ড (সম্পূর্ণ)
৩) আহমদ ছফা রচনাবলি (খান ব্রাদার্স) ৮ খণ্ড (সম্পূর্ণ)
৪) সৈয়দ মুজতবা আলী রচনাবলী (স্টুডেন্ট ওয়েজ) ৮ খণ্ড (সম্পূর্ণ)
৫) কিশোর গল্প সমগ্র ১- শিবরাম চক্রবর্তী
৬) শ্রেষ্ঠ উপন্যাস- মানিক বন্দোপাধ্যায়
৭) শ্রেষ্ঠ উপন্যাস- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৮) শহীদুল্লা কায়সার উপন্যাস সমগ্র
৯) রুশ উপন্যাস সঞ্চয়ন ১
১০) কায়েস আহমেদ সমগ্র
১১) হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র (দশম খণ্ড) (ব্লগার কনফুসিয়াস উপহার দিলো)
১২) উপন্যাস সমগ্র- অদ্বৈত মল্লবর্মণ
১৩) মোনাজাতউদ্দিন রচনাসমগ্র ১
১৪) আব্দুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা
১৫) কিংবদন্তীসমগ্র- শামসুল ইসলাম
১৬) নির্বাচিত কবিতা- মুহম্মদ নূরুল হুদা
১৭) মওলানা ভাসানীর হক-কথা সমগ্র
১৮) নির্বাচিত গল্প- সুচরিত চৌধুরী
১৯) কাব্যনাট্য সমগ্র- সৈয়দ শামসুল হক
২০) উপন্যাস সমগ্র- জহির রায়হান
২১) গল্প সমগ্র- জহির রায়হান
২২) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র- বেলাল মোহাম্মদ
২৩) মোফাজ্জল হায়দার চৌধুরী রচনাবলী
২৪) খান মোহাম্মদ ফারাবী রচনাসমগ্র
২৫) শিশুর অটিজম- নুশেরা তাজরীন
২৬) ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প- মাহবুব আজাদ
২৭) বেবাট- মাহবুব লীলেন
২৮) কমলকুমার চরিতম্- শোয়াইব জিবরান সম্পাদিত
২৯) জীবনানন্দ ও তাঁর কাল- হরিশংকর জলদাস
৩০) মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা- মুহাম্মদ হাবীবুর রহমান
৩১) ধূলিচিত্রিত দৃশ্যাবলি- পাপড়ি রহমান (এটা আমার বউ গিফট পাইছে ছড়াকার রিটন ভাইয়ের কাছ থেকে)
৩২) হানাবাড়ির রহস্য- শাহরিয়ার কবির
৩৩) সীমান্তে সংঘাত- শাহরিয়ার কবির
৩৪) অপারেশন জ্যাকপট- সেজান মাহমুদ
৩৫) আহমদ শরীফ-এর ডায়েরি, ভাব-বুদ্বুদ
৩৬) বাংলাদেশের গেরিলাযুদ্ধ- আবু সায়ীদ
৩৭) লেয়ার অভ দ্য হোয়াইট ওঅর্ম- ব্রাম স্টোকার
৩৮) মিস্টার মিসন'স উইল- হেনরি রাইডার হ্যাগার্ড
৩৯) সচলায়তন সংকলন তৃতীয় খণ্ড
৪০) কাকমানুষের চকখড়ি- কুলদা রায়
৪১) শ্রেষ্ঠ উপন্যাস- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২ খণ্ড সম্পূর্ণ (এইটাও আমার বই গিফট পাইছে, দিছে আমরা বন্ধুরই একজন, উনার অনুমতি ছাড়া নাম বলাটা ঠিক মনে করতেছি না তাই বললাম না)
৪২) আবুল কালাম শামসুদ্দীন রচনাবলী (২য় খণ্ড)
৪৩) একাত্তরের ঘাতক ও দালালরা- আজাদুর রহমান চন্দন
৪৪) বেকেটের দুটি নাটক
৪৫) বাঙালির ইতিহাস চর্চার ধারা- নূরুল ইসলাম মঞ্জুর
৪৬) বাংলাদেশের উত্তর অঞ্চলের মেয়েলী গীত- মুহম্মদ আব্দুল জলিল
৪৭) হাসান আজিজুল হকের গল্পের সমাজবাস্তবতা- আবু জাফর
৪৮) তাম্রপট্টোলীতে লোকায়ত বাংলা ও অন্যান্য প্রবন্ধ- সাইফুদ্দীন চৌধুরী
৪৯) আব্দুল করিম সাহিত্যবিশারদ রচনাবলী (১ম খণ্ড)
৫০) শান্তি- অ্যারিস্টোফানিস
৫১) সবাই আমার ছেলে- আর্থার মিলার
৫২) নৃ-গোষ্ঠী নাট্য: গারো- লুতফর রহমান
৫৩) বাংলাদেশের পুতুল নাচ- শিহাব শাহরিয়ার
৫৪) সংস্কৃত নাটকের ইতিহাস- দুলাল ভৌমিক
৫৫) মুক্তিযুদ্ধে বাঙালি বৌদ্ধ সম্প্রদায়- প্রণবকুমার বড়ুয়া
৫৬) এলোমেলো- মাশীদ আহমেদ
৫৭) দ্য জুয়েল অভ সেভেন স্টারস- ব্রাম স্টোকার
৫৮) দ্য ম্যান হু লাফ্স, দুর্গেশনন্দিনী ও টেস অভ দ্য ডার্বারভিল
৫৯) সিক্স মিলিয়ন ডলার ম্যান ও স্টার ওয়র্স
৬০) গ্রেট এক্সপেকটেশানস
৬১) ১/১১'র রাতে একুশ নম্বর আঙুল- আরিফ জেবতিক
৬২) বুদ্ধদেরব বসু শ্রেষ্ঠ উপন্যাস
৬৩) যে জীবন ফড়িঙের দোয়েলের- পারভেজ হোসেন
৬৪) কিতাব আল-তাওয়াসিন- মনসুল আল-হাল্লাজ
৬৫) অপলাপ- মাহবুব তালুকদার
৬৬) মালারানী- কৃষণ চন্দর
৬৭) বীরাঙ্গনার প্রেম- বিপ্রদাশ বড়ুয়া
৬৮) আরেকজন আমি- মাহবুব তালুকদার
৬৯) গাদ্দার- কৃষণ চন্দর
৭০) কালো পাখীর হাজার রাত- কৃষণ চন্দর
৭১) মোরাভিয়ার গল্প
৭২) তাকিয়ে দেখি- সিরাজুল ইসলাম চৌধুরী
৭৩) মেঘে ঢাকা তারা- শক্তিপদ রাজগুরু
৭৪) গঙ্গা- সমরেশ বসু
৭৫) গার্লস গার্লস- মারুফ রেহমান
৭৬) আগামী দিনের গল্প- মঈনুল আহসান সাবের
৭৭) একুশের নির্বাচিত প্রবন্ধ (১৯৬৩-১৯৭৬)
৭৮) বিশ্বসেরা ৫০ চলচ্চিত্র- মুম রহমান
৭৯) খবর- এম এস রানা
৮০) জাহাজী যাযাবর- আনিস হক
৮১) শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর একাত্তরের ডায়েরি
৮২) পরাণের গহীন ভিতর- সৈয়দ শামসুল হক
৮৩) ভালোবাসার ছড়াছড়ি- লীনা ফেরদৌস
৮৪) জল রাক্ষস- আবু বকর সিদ্দিক
৮৫) মুখের দিকে দেখি- শহীদুল জহির
৮৬) লালঘর- ইচক দুয়েন্দে
৮৭) লারা- সেলিনা হোসেন
৮৮) ১৯৭১ ঘাতক-দাললদের বক্তৃতা ও বিবৃতি
৮৯) পাপের সন্তান- সত্যেন সেন
৯০) ধুলোর সংসারে এ মাটি- মোহাম্মদ রফিক
৯১) আবুল ফজল ব্যক্তিস্বরূপ ও সাধনা- সম্পাদনায় আবুল হাসনাত
৯২) মতিউর রহমান নিজামী আলবদর থেকে মন্ত্রী- আলী আকবর টাবী
৯৩) মুক্তিযুদ্ধ ও তারপর- গোলাম মুরশিদ
৯৪) মুক্তিযুদ্ধের পূর্বাপর- এ কে খন্দকার, মঈদুল হাসান, এস আর মীর্জা
৯৫) দহনকাল- হরিশংকর জলদাস
৯৬) একাত্তরের গণহত্যা হামুদুর রহমান কমিশনের রিপোর্ট
৯৭) দ্য গুড আর্থ- পার্ল এস বাক
৯৮) ভূতুরে রক্ত- রকিব হাসান
৯৯) ফেস বাই ফেস- মাহবুব মোর্শেদ
১০০) সশস্ত্র বাহিনীতে গণহত্যা- আনোয়ার কবির
১০১) শ্রেষ্ঠ কবিতা- আবু হাসান শাহরিয়ার
১০২) সন্ধ্যার মেঘের রঙ অন্ধকার হলে- পান্থ রহমান রেজা (ব্লগার কনফুসিয়াস উপহার দিলো)
১০৩) বইয়ের জগত্- দ্বিতীয় সংকলন
১০৪) সন্ন্যাসের সহচর- প্রশান্ত মৃধা
১০৫) দ্য পিপল অভ দ্য মিস্ট- হেনরি রাইডার হ্যাগার্ড
১০৬) তেরজন মুক্তিযোদ্ধার ফাসিঁ এবং সশস্ত্রবাহিনীতে মুক্তিযোদ্ধা হত্যা- আনোয়ার কবির
১০৭) কৈবর্তকথা- হরিশংকর জলদাস
১০৮) ত্রিধা- সাইফুল আকবর খান
১০৯) পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু- ওবায়দুল কাদের
১১০) মুক্তিযুদ্ধের ডায়েরি- মো: জয়নাল আবেদীন
১১১) সব পাখি আসে- আবু কায়সার
১১২) জেল হাজতের মানুষ- ফজলুল কাশেম
১১৩) প্রশ্ন নেই উত্তরে পাহাড়- আসাদ চৌধুরী
১১৪) প্রথম জীবনের গল্প- মিখাইল শলোখভ
১১৫) মধুর খোজেঁ- গোলাম মুরশিদ
১১৬) দ্বন্দ্বে ও দ্বৈরথে- বেনজনি খান
১১৭) খেলারাম খেলে যা- সৈয়দ শামসুল হক
১১৮) রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে- আকতার আহমেদ, মৃদুল আহমেদ
১১৯) সভ্যতা, থামাও যাত্রা- শেখ জলিল
১২০) ফার্স্ট সেকেন্ড থার্ড- আহসান হাবীব
১২১) যাহারা বিপদজনক ছাত্র- শামীম সুফী
১২২) টোকন বাহিনী ও মিছিল আঙ্কেলের অভিযান- শামীম সুফী
১২৩) বিপদ সঙ্কেত- রকিব হাসান
১২৪) বাস্কারভিলের হাউন্ড, আঙ্কল টমস কেবিন, কুমেরু রহস্য
১২৫) নিকোলাস নিকলবি, দ্য পার্ল ও দ্য পিকউইক পেপার্স
১২৬) অমল ধবল চাকরি- রাহাত খান
১২৭) দিলুর গল্প- রাহাত খান
১২৮) নদী নির্জন নীল- সুচরিত চৌধুরী
১২৯) আজো কাঁদে ডাহুকী- মনোয়ারা নজমুল
১৩০) অন্ধ করতালি- সানাউল হক খান
১৩১) শাড়ী বাড়ী গাড়ী- আবু রুশদ
১৩২) মাথুরের পরে- বদরুন্নেসা আবদুল্লা
১৩৩) রবীন্দ্র প্রসঙ্গ- আবুল ফজল
১৩৪) দূরের সবুজ বনভূমি- ধ্রুব এষ
১৩৫) আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৩৬) নবান্ন- শামসুদ্দীন আবুল কালাম
১৩৭) অনিশ্চিত রাগিনী- আবু রুশদ
১৩৮) কাকতালীয়- দিলারা হাশেম
১৩৯) শতাব্দীর অন্ধকারে- নীলিমা ইব্রাহিম
১৪০) নিরাশ্রয় গৃহী ও অন্যান্য প্রবন্ধ- সিরাজুল ইসলাম চৌধুরী
১৪১) সমুদ্র যার মা- শরীফ রাজা
১৪২) মজা গাঙের গান- শামসুদ্দীন আবুল কালাম
১৪৩) গ্রহণের দিন- সুব্রত বড়ুয়া
১৪৪) অন্ধরাতের ঘোড়া- আনিস হক
১৪৫) বাংলাদেশের চলচ্চিত্র: আর্থসামাজিক পটভূমি- আহমেদ আমিনুল ইসলাম
১৪৬) ঋত্বিকমঙ্গল- সম্পাদনায় সাজেদুল আউয়াল
১৪৭) বাঙলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান- শাহনাজ পারভিন
১৪৮) চালচিত্র (সপ্তদশ সংখ্যা)
১৪৯) যুদ্ধাপরাধ ও গণহত্যা ১৯৭১- আজাদুর রহমান চন্দন
১৫০) কাঠের সেনাপতি- তারেক নূরুল হাসান
এছাড়াও আরো কয়েকটা বই কিনেছি, কিন্তু সেগুলো এখন হাতের কাছে নেই। কয়েকটা বই লোকজন ধার নিছে, আর বউ দুয়েকটা নিয়ে গেছে বাপের বাড়ি।





দূর এই তালিকাটা আগে দেন নাই কেন ?
আপনারে মাইনাস .................
ক্যান ভাই?
নাহ ,আপনি আসলেই একজন নজরুল ভাই ;)।
ব্যাপার্না ,আজকে আমি ছাত্র বইলা গরীব ,একদিন আমিও ..।
আর বইগুলার রিভিউ টিভিউ দিয়েন পার্লে ।
আমিও গরীব। বই কিইনা ট্যাকা শ্যাষ। ভাত খাউনের পয়সা নাই, তাই এখন শুধু মদ খাই
বই আলোচনা আসবে। অপেক্ষা করেন
লেখেন রিভিউ; দুধের স্বাদ ঘোলে মিটাই;
আমি ভালো রিভিউ লেখিয়ে না। পড়তেই আনন্দ পাই। সেইটা নিয়া লিখতে পারি কম। পড়া চলতেছে ব্যাপক উদ্যমে। দেখি, কিছু বই নিয়ে লেখার ইচ্ছা আছে
হ, এডি পৈড়া শেষ কর্বেন কবে ভাই?? এত বই যদি কেউ আমারে গিফ্ট দিতো, আমি হার্টফেল কৈরা মৈরা যাইতাম, বই আর পড়া হৈতোনা...
জ্যামে আটকায় গেলে বই পড়বো; সময়ের সদ্ব্যাবহার
তাইলে জ্যামবহুল অঞ্চলগুলা দিয়া বেশি ঘুরাঘুরি করতে হৈবো...
এডির সব যে পড়তে হবে তা না। বেশিরভাগই আগে পড়া। তবু অনেক অপড়া বই আছে, সেগুলো পড়ে ফেলবো। ব্লগে সময় কমায়া দিছি, এখন বই পড়ি বেশি
নজরুল ভাই
প্রকাশানীর গুলোর নাম দিলে ভালো হতো...........।
আর আমারে কিছু বই ধার দিয়েন, সুনিশ্চিত আমি পড়ে ফেরৎ দেবো.........
প্রকাশনীর নাম পয়লায় দিতে চাইছিলাম। পরে বাদ্দিছি। কষ্টসাধ্য কাজ
আপনি ঢাকার বাসিন্দা? তাইলে যোগাযোগ কইরেন ami.nazrul@gmail.com ঠিকানায়
আপনি কি মানুষ?
না, আমি নরাধম
আমারে কিছু দেন ভাই .।:(
বানরের গলায় মুক্তার মালা... থুক্কু বই কেম্নে দিবো?
আপনার তালিকটা নিঃসন্দেহে লোভনীয়। আমার সংগ্রহ এই ফেব্রুয়ারীতে আপনার ২০% মতো হবে। না পড়া বইয়ের তালিকা আমার বেশ দীর্ঘ হয়ে গেছে, নইলে বলতাম আসেন আপনার বোঝা হালকা করি, আমারে কিছু দেন, পড়ে পড়ে আপনার ভার কমাই।
তবে এবারের মেলা থেকে যত বই কিনেছি তার মধ্যে বহুবার পঠিত জেরোমের 'ত্রিরত্নের নৌবিহার' বইটাই সেরা। সেবা প্রকাশনীরর পেপারব্যাক এডিশনটা পঁচিশ বছর আগে কিনেছিলাম, তারপর আর পাইনি। এই একটিমাত্র বই বোধহয় বহুবার পড়ার পরও আরো একটা কপি কিনলাম।
চিন্তার তো কিছু দেখতেছি না, আমিই নাহয় আপনার বোঝা কিছুটা লাঘব করি?
পলান সরকার পুরস্কার যোগ্য লোকের হাতেই গেছে। আপনার তালিকায় থাকতে পেরে গর্বিত
আমিও গর্বিত আপনার বইটা রাখতে পেরে
নজরুল ভাই ই-পত্র দিয়েছি.........।
পুরা লিস্টটা মেলার মধ্যে দিলে এনেকে উপকৃত হৈত
আমি আইলসা যে তবু দিছি। দেওয়াই হইতো না। রুবেল শাহর লিস্ট দেখে মনে হইলো আমারও একটা করে ফেলা দরকার
আমিও একবার ভাবছিলাম আমার কেনা ও পাওয়া বইয়ের একটা তালিকা দেবো। ভাগ্যিস দেই নাই। এই লিস্টের পাশে আমারটা কিছুই না।
তবে আমি আপনার বাসা চিনি। এইটাই একমাত্র ভরসার কথা।
আপনের লিস্টও দেন। আর আপনের সিনেমার কালেকশনটা মেরে দিতে হলে কি আপনের বাড়ি চিনতে হবে?
আমার নিজের বইই অনেকগুলা জমছে, পড়ার সময় করতে পারতাছি না, এর মধ্যে একটা তারাশংকরের উপন্যাস সমগ্র উদ্ধার অভিযানেও নামতে হবে, পড়ার আগেই ঐটা মাইরা দিছে
তারাশঙ্কর পড়ে ফেলেন, ওস্তাদ লোক। কবি আর সপ্তপদী আমি কয়েকবার করে পড়ছি। তবু সাধ মেটে না। আবার পড়ার ইচ্ছা আছে। অন্যগুলোও দারুণ
এতো বই মাইনসে কিনে !!!!!!!!!!
আমার সারা জীবনেও এতো বই দেখি নাই।
নিকটস্থ বইয়ের দোকানে যান, এরচেয়ে অনেক বেশি বই দেখবেন। নাই কেনা হলো, দেখতে তো দোষ নাই।
বই কিনে ফালতু কাজে টাকা নষ্ট করার জন্য আপনারে মাইনাচ।
আপনেরে প্লাস
কয়েকটা বই লোকজন ধার নিছে
যাক বই ধার চাইলে পাওয়া যাবে
নজরুল ভাই এর এই লিষ্ট দেখে ব্যাপক হিংসিত হইছি। মুগ্ধ ও হইছি। প্রিয়তে রাখলাম। এটা দেখে কিছু বই কিনব।
ওরে বাবা। আপনে তো ম্যালা বই কিনছেন দেখি।
আচ্ছা, খান মোহাম্মদ ফারাবী রচনা সমগ্রতে দেখেন তো এ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটার কোন অনুবাদ আছে নাকি?
থাকলে ব্লগে ছাড়েন একটু কষ্ট কইরা। ধন্যবাদ ভাইজান।
অভিনন্দন
দেখলাম রাহাত খানের বই কিনছেন। তো তার লেখা একটা বই ছোটবেলায় আমাদের খুব প্রিয় ছিল। হবুরাজার গবু মন্ত্রী। বইটা পেলে দুই কপি কিনবেন। একটা আমার জন্য। এখলাসউদ্দিন সাহেবের সম্পাদনায় একটা বইও ছোটবেলায় আমাদের অনেক আনন্দ দিয়েছে। ছড়ায় ছড়ায় ছন্দ। নতুন একটা এডিশন হয়েছে মনে হয়। দুই কপি কিনলেও ঠকবেন না।
বই কাউরে ধার দিয়েন না। দিলে আগামী মেলাতেও একই লিষ্টের বই কিনতে হবে। ধার দিয়ে ৭০ পার্সেন্ট বই ফেরত পাই নাই।
মন্তব্য করুন