ইউজার লগইন

অণুগল্প: পোকা

তার মাথার ভিতর একটা পোকা ঢুকেছে। যেকোনো ভাবে হোক এটা ঢুকেছে। এখন সে পোকাটাকে বের করে মেরে ফেলতে চায়। কিন্তু কেমন করে? সে ভাবে। কোনো কূলকিনারা করতে পারে না। ডাক্তারের কাছে গেলে তাকে পুরো বৃত্তান্ত দিতে হবে। সে তা চায় না। কী হবে এখন? সে ভাবে।

একদিন পুরনো বইয়ের দোকানে গিয়ে তার মাথায় আইডিয়াটা আসে। সে একগাদা ডাক্তারি বই কিনে, ক্ষুর-কাঁচি, ওষুধ এইসব কিনে। অনেকগুলি আয়না কিনে। টানা এগারোদিন পড়াশোনা করে। তারপর সে ঠিক করে পোকাটা সে নিজেই বের করবে। চারপাশ থেকে মাথার চারটা এক্স রে করে। কিন্তু পোকাটা সেখানে দেখা যায় না। তার মনে হয় মেশিনে সমস্যা ছিলো। মাথার তালুর নীচেই পোকাটা আছে সে নিশ্চিত।

একটা দিন ঠিক করে। তেরো তারিখ দুপুরবেলা সে পাড়ার সেলুনে গিয়ে সুন্দর করে মাথাটা কামিয়ে আসে। তারপর বাবু হয়ে বসে আয়না ঘরে। চারপাশে আয়না, মাথার উপরেও আয়না। অনেক প্রতিবিম্ব দেখে মুহূর্তের জন্যে বিভ্রম তৈরি হয় তার মধ্যে। ভাবে এইসব আসলেই বিভ্রম, মনের ভুল। সে রক্তবর্ণ অডিকোলন দিয়ে ক্ষুরটা ধুয়ে নেয় এবং সেটা দিয়ে মাথার উপর আড়াআড়িভাবে একটা টান দেয়।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

ওয়াহিদ সুজন's picture


লেখকের সুবিধা হলো- তিনি জানেন এভাবে পোকা বের করা যায় না।
শুভ কামনা।

ওয়াহিদ সুজন's picture


লেখকের সুবিধা হলো- তিনি জানেন এভাবে পোকা বের করা যায় না।
শুভ কামনা।

প্রিয়'s picture


ভয়ংকর।

মৃন্ময় মিজান's picture


পড়িলাম। ভিন্নধর্মী লেখা।

শওকত মাসুম's picture


হুম

তানবীরা's picture


ভয় লাগলো Puzzled

বিষণ্ণ বাউন্ডুলে's picture


বুঝিনাই, কঠিন লাগছে পড়তে। Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.