ইউজার লগইন

স্মৃতির ফুলে বৃষ্টি ছুঁলে পরে, আমার ঘরে গন্ধ টলোমলো-৩

একজন মায়াবতীর গল্প...

পৃথিবীতে কারো সময় যখন ফুরিয়ে আসে তখন সে স্মৃতিকে অবলম্বন করে বিদায়ের শঙ্কা কাটানোর চেষ্টা করে । কিন্তু আমি তো এখনো বুড়ো হয়ে যাইনি, এমন কি বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপও হয়ে পড়িনি, তবুও ইদানিং এত নস্টালজিয়ায় ভুগছি ক্যানো? শৈশব কেন্দ্রিক নস্টালজিয়া।
লেভি মেয়েটার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, নিখুঁত চেহারার মায়াবতী একটা মেয়ে ছিল সে। আমি যতক্ষণ স্কুলে থাকতাম ততক্ষন আমার সাথে লেগে থাকতো। সঙ্গী হিসেবে আমি কোনদিনই সুবিধার ছিলাম না। মুখে কুলুপ এটে অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তা করা ছাড়া যে আর বিশেষ কিছু পারে না তার সাথে এতো আন্তরিক ভাবে মিশে মেয়েটা কি পেত কে জানে?
ও যখন বেনী দুলিয়ে কাছে এসে উচ্ছ্বসিত ভাবে আমার হাত ধরে টান দিত তখন আমি ভিষণ জড়সড় হয়ে পড়তাম। আমাকে লজ্জায় লাল বেগুনী হতে দেখে ও মনে হয় খুব মজা পেত।মনে পড়ে একদিন কি মনে করে ওর মুখে কলমের বেরিয়ে যাওয়া কালি মাখিয়ে দিতে গিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে ওর চোখে মুখে অন্যরকম এক উচ্ছ্বাসের ঔজ্জ্বল্য দেখেছিলাম সেদিন । ঐ একবারই আমি ওর সাথে এইরকম খুঁনসুটি করেছিলাম। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভেতরকার দূরত্বটাও বেড়ে গিয়েছিল। আমার সঙ্গী হবার অক্ষমতার ব্যাপারটা বুঝতে মেয়েটা একটু দেরিই করে ফেলেছিল।
যখন ভেতরের অস্বাভাবিকতা একটু একটু করে কেটে যাচ্ছিল, কারো মুখে খেলে যাওয়া অন্যরকম ঔজ্জ্বল্যের মানে একটু একটু করে ধরতে শিখছিলাম তখনই ছেদ পড়ল, আব্বু ট্রান্সফারড হয়ে গেলেন, আমরা চলে আসলাম শার্শা।
সাবরিনা সুলতানা লেভি নামক মায়াবতীটি এখন কোথায় আছে, কেমন আছে জানি না।কামনা করি সে যেন খুব ভাল একটা সঙ্গী পায়, যার হাত ধরে সে চৈত্র মাসের জোস্নায় খুব করে ভিজতে ভিজতে আদুরে গলায় বলতে পারবে-" জোস্না এতো সুন্দর ক্যানো?"

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

সামছা আকিদা জাহান's picture


আহারে, দোয়া করি আপনার সঙ্গীও যেন আপনার মনের মত হয়।

আশরাফুল আলম's picture


সমবেদনা ও শুভকামনার জন্য ধন্যবাদ।

ফিরোজ শাহরিয়ার's picture


ইস, জটিল প্রেম বিলাস!

আশরাফুল আলম's picture


হায়! হায়! প্রেম না তো...

রাসেল আশরাফ's picture


পয়লা তো মনে করেছিলাম আমাদের চাক্কুওয়ালীর গল্প কইতেছেন!!!!! Tongue Tongue

আশরাফুল আলম's picture


WHO IS চাক্কুওয়ালী?

সুমি হোসেন's picture


আমিও ভাবছিলাম "চাক্কুওয়ালীর" না জানি কি রোমহষক কাহিনি শুনতে হইব; আপনার জন্য শুভ কামনা।

আশরাফুল আলম's picture


এই চাক্কুওয়ালীটা কে ভাই? শুভকামনার জন্য ধন্যবাদ।

রশীদা আফরোজ's picture


" জোস্না এতো সুন্দর ক্যানো?"

১০

আশরাফুল আলম's picture


আপনার সঙ্গীটিকে শুধান...

১১

লীনা ফেরদৌস's picture


সাবরিনা সুলতানা লেভি নামক মায়াবতীটি এখন কোথায় আছ, কেমন আছ - পত্র দিও Smile Wink

১২

আশরাফুল আলম's picture


নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম...

১৩

মেসবাহ য়াযাদ's picture


টিসু
সান্তনা

১৪

আশরাফুল আলম's picture


হুমম

১৫

আশরাফুল আলম's picture


হুমম

১৬

একজন মায়াবতী's picture


আহারে
সান্তনা

১৭

আশরাফুল আলম's picture


মায়াবতীর বহুত মায়া গো...

১৮

তানবীরা's picture


বাল্যপ্রেম ভুলেও যায় না ভোলা Big smile

১৯

আশরাফুল আলম's picture


খুবই ঠিক কথা...
কিন্তু আমার এটা কিন্তু ওটা না।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশরাফুল আলম's picture

নিজের সম্পর্কে

জীবনের অংকটা বড় গোলমেলে লাগে,শুধু ভুল করি, কখনো যোগ বিয়োগে, কখনো চিহ্ন পাতাতে।