ইউজার লগইন

হিস্ট্রি বিহাইন্ড দ্যা সিক্সটিন ডেইজ এ্যাকটিভিজম

প্যাট্রিয়া মিরাবাল, মিনার্ভা মিরাবাল এবং মারিয়া তেরেসা মিরাবাল নামের তিনবোনের জন্ম ডোমিনিকান প্রজাতন্ত্রের সিবাও অঞ্চলে। ত্রুজিল্লোর একনায়কতান্ত্রিকতার বিপক্ষে শক্ত অবস্থান এবং নারীর অধিকার আদায় বিষয়ক বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য এই তিন বোনকে স্প্যানিশ ভাষায় ডাকা হতো "লাস মারিপোসাস" (প্রজাপতি) নামে। রাফায়েল লিওনিদাস ত্রুজিল্লো ছিলেন তৎকালীন সময়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের একজন সামরিক শাসক যিনি সম্পূর্ন অগনতান্ত্রিকভাবে নিজেকে রাস্ট্রপতি ঘোষনা করেছিলেন। তার শাসনামলকে ২০ শতকের সবচেয়ে রক্তক্ষয়ী শাসনামল হিসেবে বিবেচনা করা হয়। গনতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং নারীর প্রতি শোষনরোধে বিভিন্ন বৈপ্লবিক কর্মকান্ড পরিচালনা করার জন্য স্বামীসহ মিরাবাল ত্রয়ীকে বহুবার কারাবরন করতে হয়েছিল। ১৯৬০ সালের ২৫ শে নভেম্বর কারারুদ্ধ স্বামীদের সাথে দেখা করার জন্য রুফিনো থেকে পুয়ের্তোপ্লাতায় যাওয়ার পথে ত্রুজিল্লোর গোপন পুলিশ বাহিনী কর্তৃক এই ত্রয়ী গুপ্তহত্যার শিকার হয়। পরে খাড়া এক পাহাড়ের পাদদেশে তিন বোনের লাশ খুঁজে পাওয়া যায় শ্বাসরোধ করা এবং ছিন্নভিন্ন অবস্থায়। হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে দেশের মানুষ হতবিহ্বল হয়ে পড়ে এবং তারা প্রকাশ্যে ত্রুজিল্লো পতন আন্দোলন শুরু করে। মিরাবাল বোন ত্রয়ীর এই নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে জাতিসংঘ ১৯৯৯ সালে ২৫ শে নভেম্বেরকে "আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস" (International Day for the Elimination of Violence Against Women) হিসেবে ঘোষনা করে।

গত এগারো বছর ধরে বিশ্বব্যাপী "সিক্সটিন ডেইজ এ্যাকটিভিজম" বা "১৬ দিনের কর্মসূচী" নামে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। মূলত সচেতনতা বৃ্দ্ধি, আইন প্রনয়ন এবং তা প্রয়োগ, অত্যাচারিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীর সাথে সঙ্ঘটিত যে কোন ধরনের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে বছরে একবার ২৫ শে নভেম্বের "আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস" থেকে ১০ ডিসেম্বের "আন্তর্জাতিক মানবাধিকার দিবস" পর্যন্ত এই ১৬ দিনের কর্মসূচী পালিত হয়। দক্ষিন আফ্রিকাতে বহুদিন থেকেই নারী ও শিশুর সাথে সঙ্ঘটিত বিভিন্ন সহিংস ঘটনা রোধ এবং নারী নির্যাতনের প্রতি নেতিবাচক মনোভাব তৈরীর উদ্দেশ্যে প্রচারনা চালানোর জন্য এই কর্মসূচী পালিত হয়ে আসছে। বাংলাদেশও সম্প্রতি "সিক্সটিন ডেইজ এ্যাকটিভিজম" পালন করা শুরু করেছে। নভেম্বর ২৯, আন্তর্জাতিক নারী মানবাধিকার দিবস (International Women Human Rights Defenders Day); ডিসেম্বের ১, বিশ্ব এইডস দিবস; ডিসেম্বের ৩, আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী দিবস (International day for disabled persons); ডিসেম্বের ৬, মন্ট্রিল হত্যাযজ্ঞ দিবস; ইত্যাদিসহ আরো বেশ কিছু দিবস এই ১৬ দিনের কর্মসূচীর মধ্যবর্তী সময়ে অন্তর্ভুক্ত রয়েছে।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


ভালো লাগলো প্রিয়। এর পরেরগুলোও ধারাবাহিকভাবে দিতে থাকো। আমি প্রিয়তে রাখবো, দরকার হলেই এখান থেকে রেফারেন্স ইউজ করবো Laughing out loud

প্রিয়'s picture


ধন্যবাদ আপু Smile । আমি লেখা দিয়ে ভয়ে থাকি মনে হয় আমার কিছুই হইতেসেনা Puzzled

সামছা আকিদা জাহান's picture


ধন্যবাদ প্রিয়। প্রচলিত নয় এমন ইতিহাস ও তার কর্যক্রম ব্লগে আসা উচিত।

প্রিয়'s picture


ধন্যবাদ আপু Smile । আপনি ভাল আছেন?

রায়েহাত শুভ's picture


অজানা একটা বিষয় জানলাম। আরেকটু এলাবোরেট করলে আরও ভালো লাগতো...

প্রিয়'s picture


লিখতে আলসেমি লাগে Tongue Wink

রায়েহাত শুভ's picture


আইলসামী বড়ৈ খ্রাপ জিনিস Wink

প্রিয়'s picture


জানিতো। তবু যে লাগে Big smile । কি আর ক্রা Wink ?

টুটুল's picture


চমৎকার...
বৃত্তর সাথে একমত... আরেকটু বাড়লে কি ক্ষতি হয়?Wink

১০

প্রিয়'s picture


ধন্যবাদ টুটুল ভাই Smile Laughing out loud Big smile

১১

ফিরোজ শাহরিয়ার's picture


অনেক তথ্যবহুল একটি পোস্ট চমত্‍কার করে লিখেছেন।

১২

প্রিয়'s picture


ধন্যবাদ পড়ার জন্য Smile

১৩

মেসবাহ য়াযাদ's picture


একটু অন্যরকম আর তথ্যবহুল পোস্ট।
.... আরেকটু বেশি হলে ক্ষতি কী ??
থ্যাংকু Big smile

১৪

প্রিয়'s picture


ওয়েলক্যু ওয়েলক্যু Big smile Big smile

১৫

জুলিয়ান সিদ্দিকী's picture


আপনি এই ধরনের লেখায় জোর দেওয়া উচিত।

১৬

প্রিয়'s picture


সত্য ???????? Day Dreaming Day Dreaming

১৭

ভাস্কর's picture


প্রয়োজনীয় তথ্য...

১৮

প্রিয়'s picture


ধন্যবাদ Smile Smile

১৯

সুহান রিজওয়ান's picture


এই প্রসঙ্গে একটা চমৎকার পোস্ট রয়েছে এইখানে..
http://www.sachalayatan.com/shashtha_pandava/28580

২০

শামান সাত্ত্বিক's picture


জেনে ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রিয়।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

প্রিয়'s picture

নিজের সম্পর্কে

নিজে লিখার চেয়ে অন্য সবার লিখা পড়তেই বেশী ভাল লাগে।