কুফা কাল ও সুপারী নেওয়া বিষয়ক ঘোষনা
"একটি বিশেষ ঘোষনা!!"
"আমার বর্তমানের কুফা কালের যথাযোগ্য ব্যবহারের উদ্দেশ্যে আপনার অপছন্দীয় পাত্র/পাত্রীকে যে কোন প্রতিযোগীতায় হারানোর সুপারী নেয়া হচ্ছে। ১০০% নিশ্চয়তাসহ। বিফলতা সেলিব্রেট করা হবে।"
আসলেও গত কয়েক সপ্তাহ ধরে কুফা কাল যাচ্ছে। যাই সমর্থন করি তাতেই পরাজিত হচ্ছি। প্রথমে ব্রাজিল গেলো হেলু'র কাছে। জার্মানী-আর্জেন্টিনা খেলায় সুশীল অবস্থানে ছিলাম, কিন্তু জার্মানীর যে রুপ দেখলাম আর্জেন্টিনার সাথে তাতে স্পেনের সাথে জার্মানীর খেলায় জার্মানিরে সাপোর্ট দিলাম। মাগার জার্মানী হারলো।
আসলো ফাইন্যাল। সমর্থন দিলাম হেলু বা হল্যান্ডরে। হেলুরা আগেও দুইবার ফাইন্যাল এ গেছে, দান দান তিন দান, এইবার কাপটা তাদের ডিউ। কিন্তু লাভৈলোনা। শেষে আইসা খাইলো ধরা। কুফা কাল চলছেই....
এইটা মাইনা নিয়া অন্যান্য টিভি প্রোগ্রামে মনোযোগ দিলাম। চ্যানেল টেন এর সন্ধ্যাকালীন একটা প্রোগ্রাম হয়, "মাস্টারশেফ অষ্ট্রেলিয়া"। রান্না-বান্নায় উস্তাদ লোক খুইজা বের করার প্রোগ্রাম। নিত্য-নতুন রেসিপি আর এক্সাইটিং নানারকম প্রেসার টেষ্ট। প্রতি সপ্তাহে শনিবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায় প্রোগ্রামটা দেখতাম। এইটা দেখে আমার আর বউয়ের মধ্যে মধ্যেও রান্না-বান্নায় নানা রেসিপি ট্রাই করার পোকা ডুকছে। যে কয়টা রান্না পারি তার উপর নানা পরীক্ষা-নিরীক্ষা চালাই, যেমনঃ আমি খিচুরীর উপর। এ প্রোগ্রামে আমার কয়েকজন ফেভারিট প্রতিযোগী ছিলো। বউয়েরও ছিলো। বউয়ের ফেভারিট প্রতিযোগীর নাম ছিলো ম্যারিয়ন। থাই মা আর অসি বাবার মেয়ে, মা থাই শেফ, রান্নায় তাই বেসিকটা অনেক শক্ত। আসলেও ভালো একজন শেফ। ইনোভেটিভ। মেয়েটা বাদ গেলো গত সপ্তাহে। খুব বড় সড় শক এটা। কারন সে চ্যাম্পিয়ান হবার মত প্রতোযোগী, এবং বাকীদের তুলনায় প্রতিভায়-সক্ষমতায় এগিয়ে ছিলো। সে বাদ যাওয়ায় আমার বউ এর মত আরও অনেকেই খাপ্পা, নেটে এই ডিসিশনের বিরুদ্ধে কথা হচ্ছে। যদিও আমি কষ্ট পাইনি। কারন আমার প্রতিযোগী জোনাথন। হেভি এক ভদ্রলোক, অমায়িক হাসির লোক। বাপ মরোক্কান, মা ফ্রেন্চ, আর সে নিজে এখন অসি। প্রায় সব ধরনের রেসিপিতেই ভালো সে। ম্যারিয়ন চলে যাওয়ার পর সেই ফেভারিট। কিন্তু গতকালের পর্বে সেও বাদ গেলো। আর বাদ গেলো তার চেয়ে সক্ষমতায় অনেক পিছিয়ে থাকা ইন্ডিয়ান বংশোদ্ভুদ জিমির কাছে। এই জিমি লোকটা বিরক্তিকর। পারে শুধু কারী (curry) রানতে, সৃষ্টিশীলতা প্রায় নেই বললেই চলে।। আমারও মনটা খারাপ। কুফাকাল কাটছেই না....।
সো আপনার যদি কাউরে হারাইতে মন চায়, কোন প্রতিযোগীতা থেকে আউট করতে খায়েশ হয় তাইলে তার বৃত্তান্ত আমার কাছে পাঠায়া দেন। কুফা কালের বদৌলতে মানুষরে হারানোর সুপারী নিতেছি এখন... সিরিয়াস.... ব্যর্থ হৈলেও আমার ক্ষতি নাই, বরং কুফা কাল কাটার জন্য খুশিই হমু....





নামটা বদলাইয়া কুফি রাখেন দেখবেন কুফা কাইটা যাবো????

পরামর্শটা জীবন থেইকা নেওয়া নাকি রাসেল?
টেকনিকটা শিখায়া দেন তো। যার উপর রাগ লাগবো তারে এক্কেরে মাইনাস কইরা দিমু।
এই ক্ষমতা আমার উপরেও অবতীর্ণ হইছে। বিশ্বকাপের শুরু হইতে যারেই সাপোর্ট দেই সেই হারে।
আমি ইস্পেনরে সপোর্ট করছিলাম।
প্রো টপিক:
লাইফটা শ্যাষ পর্যন্ত কষ্টেরই.........
শতভাগ একমত।
আপ্নারেই আমার দরকার ।
মেগা কুফাকাল চলতেসে। আমার কুফাকালের পক্ষে অবস্থান নেন। দেহি তাতেও কুফা কাটে কি না
আমার জামাইরে দেখতাম খুব মন দিয়া মাস্টারশেফ না কি জানি একটা দেখতো। সাপোর্ট দিতো টার্কিশ পুলা- গ্রিক মাইয়ার কাপলটারে। দু্ইএকদিন দেইখা মর্তবা বুঝলাম। হেরা পার্টিসিপেট করার দিন কু্ইন্সল্যান্ড না তাসমানিয়ার মেয়ে প্রতিযোগী দু্ইটা পার্টিড্রেস পইরা খাইতে আসতো, অনেক গরম পড়ছিলো তখন..
বাস্তবের কুফা কাহাকে বলে তার কিছু্ই দেখেন নাই মনে হয়। আমার তো লাস্ট ৫ বছর ধ্ইরা কুফা চলে। হঠাৎ কুফা কাইটা গেলে বড় মিস করুম
আগুন মন্তব্য!!!!
কি কমু, বুঝতাছি না।
কুফা তো আরব দেশের একটা শহরের নাম।
ইশশিরে আগে কইবেন না!!
বাংলাদেশ-ইংল্যান্ড খেলায় ইংল্যান্ডরে হারানোর সুপারিটা আপনারেই দিতাম!!
@জয়িতা বোনডি, কোন টেকনিক নাই, উল্টা এই কুফাকাল কাটানোর টেকনিক খুজতেছি।
@ মানুষ, আহেন, গলাগলি কইরা কান্দি.....
@হাসান ভাই, হ! দিন দিন তাই টের পাইতেছি।
@ সাঈদ ভাই, কাউরে ফালাইতে হৈবো নাকি কন... এক্কেরে গ্যারান্টিড....
@ মীর, দোয়া করি যেন আপনার কুফা কাল পপকর্নের মত ফুইলা ফাইপা বড় হ্য়।
@ নুশেরাপু, হেহে, এইবারও একটা শীতকালে গরমের ওয়াজ মানা লেবানিজ মাইয়া ছিলো, সে বাদ যাওয়ায় সবাই হাফ ছাইড়া বাচ্চে। আপনার কুফাকালের বর্ননা দেন, তাইলে তুলনা কৈরা যদি মনটা হাল্কা হয় একটু।
@ উদরাজী ভাই, সেই শহরের প্রেতাত্মা আমার উপর ভর করছে। ঐখানে তো এখন বোমাবাজি-গোলাগুলি হয়....।
বাস্তবের কুফা কাহাকে বলে তার কিছু্ই দেখেন নাই মনে হয়। আমার তো লাস্ট ৫ বছর ধ্ইরা কুফা চলে। হঠাৎ কুফা কাইটা গেলে বড় মিস করুম
রাফি ভাই গেলেন কই? খোঁজ-খবর পাই না কেনু
মন্তব্য করুন