স্মৃতির বালিহাঁস
অন্ধ আগন্তুক হে, তুমি কি নি:সঙ্গ, কোন এক বাদামী খরগোশ
কিংবা একাকী বনবিড়ালের মত? নিমগ্ন সন্ধ্যালোকের
নৈ:শব্দের শেরপা কী তুমি? কান পেতে শোন কী কখনো
বিদীর্ণ হৃদয়ের কান্না? আনকোরা দু:খের নিষিদ্ধ সংলাপ?
- বিদীর্ণ হৃদয়! হাহ । যা কিছু ছেড়া, যা কিছু পোড়া, চাপ
চাপ ক্ষত নিয়ে যে ঘোরে, যে আমাদের ঘোরায় নিয়ত, তাদের
কেউ কি দেখা দেয় অবিনাশী কান্না ধারায়?
কান্না, দু:খ-সে তো ভ্রান্তিবিলাসী আমারই আরেকটা অংশ
সুখপাখি। তোমাদের হাওয়াবাড়ির খোজে নিয়ত ছোটে
আমার বালুচরি বেদনা। রোজ সকালে সোনালি রৌদ্রের
তেজ যে চিলের পাখনায় দেয় কাব্যময় প্রেরণা, সন্ধ্যায়
সেই ডানা ভেঙে কুলায় ফেরে একরাশ ক্লান্তিতে।
অস্তমিত সূর্য তার ডানা থেকে কেড়ে নেয় উড়বার নিগূঢ় প্রেরণা।
ওধারে অনন্ত অন্ধকারে কাঁদে বালিহাঁস, ছাইরঙা বালিহাঁস।
কান্নায় তার কালিগঙ্গার ধারা!
সুখপবনে একে একে ভেসে যায় জ্যোৎস্নার রঙ, ধুলো
ধোয়া মেঘ, বহতা বাতাসের ঝাঁক। কাকের কর্কশ
চিৎকার থেমে যায়, ঢেকে যায় পাতার করুণ মর্মর,
অদ্ভুত বিষাদের ঝি ঝি ধ্বনিতে।
আমাদের কারোই মনে পড়ে না এখন আর,
এইটুকু সময় আগে
চাঁদ ছিল,
চাঁদোয়া ছিল,
আমাদের তরুণ সুখ ছিল
গান ছিল কাঁচপোকার সবুজ কণ্ঠে,
ছিল পেঁচার নরোম বুকে বেঁচে থাকার নীলাভ আশা।
স্মৃতির শালবনে আজ সবার সমাধি, অবশেষ প্রগাঢ় বেদনা।
সবাই ভুলে যায়, সেদিন সাথে ছিল সকলের অপাপবিদ্ধ জ্যোৎস্না বিলাসের অদ্ভুত সুখের স্মৃতি।
বিশেষ দ্রষ্টব্য : এই ব্লগে আমার প্রথম পোস্ট। সবার মতামত কামনা করছি





চাঁদ ছিল,
চাঁদোয়া ছিল,
আমাদের তরুণ সুখ ছিল
গান ছিল কাঁচপোকার সবুজ কণ্ঠে,
ছিল পেঁচার নরোম বুকে বেঁচে থাকার নীলাভ আশা।
#সুন্দর লিখেছেন তানিম ভাই, ভাল থাকুন সবসময়।
কবির ভাই আই সাসপেক্ট।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য
ভাল লেগেছে আপনার কবিতা! একটু কঠিন(আমার জন্য) যার কারনে কয়েকবার পড়লাম
এবিতে নিয়মিত লিখবেন আশা করছি!
ওহ হ্যা, আপনাকে স্বাগতম
অসংখ্য ধন্যবাদ রন কমেন্টের জন্যে
কবিতাটা মূলত কথোপকথন ভিত্তিক। কথোপকথনটা সম্ভবত নিজের সাথে নিজের বিবেকের।
ভাল লাগল শুনে যে কয়েকবার পড়েছেন।
ভাল থাকুন
এবি তে
অনেক ধন্যবাদ মায়াবতী
ভাল থাকা হোক প্রতিটি দিন
শুভ কামনা জানবেন প্রিয়।
আপনার নিকটা ইন্টারেস্টিং
ভাল থাকা হোক
দারুণ লাগলো কবিতাটা...
ভাল লাগল জেনে সুখি হলাম
একটু কঠিন তবুও বেশ ভাল্লাগছে।
এবি তে সুস্বাগত।
পড়তে থাকুন, লিখতে থাকুন।
ভাল থাকুন।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই
ভাল থাকা হোক প্রতিটি দিন
আমি চোখ মেললেই কালো হয়ে যায় আকাশের মুখ
আমার দৃষ্টিতে বোধহয় আছে অদ্ভুত ঈর্ষার কালি
তাই চার রঙা আকাশ আমায় অপার্থিব সুন্দর ওই
মেঘচুল ছড়ানো রূপ দেখতে দেয় না, গুটিয়ে নেয়
---------------------- নিরাপত্তার বেষ্টনীতে, যায় দৃষ্টিসীমার আড়ালে
ভালো লাগলো তানিম। তবে জীবনানন্দ প্রভাবটা কাটানো উচিত। পেঁচা, বালিহাঁস, কাঁচপোকা, ঝি ঝি, চিল... এসবের বদলে আনকোরা উপমা আসুক আরো।
জীবনানন্দ বহুল ব্যবহার করে গিয়েছেন বলে অন্যরা ব্যবহার করতে পারবে না কেন বা, এই উপমা ব্যবহার করলেই জীবনানন্দের প্রভাব বলে বিবেচিত কেন হবে?
আমি তো কোন নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলি নাই। আমার পাঠ আকাংখার কথা জানাইসি। কবিতাটিতে জীবনান্দের বহুল ব্যবহৃত শব্দের প্রাধান্য রয়েছে বলেই প্রভাবিত মনে হল।
কমেন্টের জন্য ধন্যবাদ হাসান ভাই
আমার মনে হয় আপনি প্রভাব বলতে শব্দগত দিকটাকে বুঝাতে চাইছেন। এইখানে আমি আসলে বনের পরিবেশটা মিন করতে চেয়েছি তাই এই সব শব্দগুলো এসেছে
আপনাকেও ধন্যবাদ শুভ ভাই
হামা, আমি আসলে আপ্নারে কইনাই নিষেধাজ্ঞার ব্যাপারে। এইটা আসলে আপ্নারে দিয়া অন্যদের বুঝাইতে চাইছি। কজ অনেকেই বলেন জীবনানন্দ তার কবিতায় এসব এলিমেন্ট ব্যবহার কইরা ক্লিশে কইরা ফেলছেন, আমাদের উচিত এই প্রভাব থিকা বেরইয়া আসা।
আমার প্রশ্ন হইতেছে, আমি যদি খানিকটা ইনোভেটিভ ইউজ করতে পারি এই এলিমেন্টগুলোরে তাইলে কেন ইউজ করুম না?
হয়তো বুঝাইতে পারিনাই কি বলতে চাইতেছি
ধন্যবাদ আপনাকে
পড়লাম।
ধন্যবাদ অনিম
ভাল থাকা হোক
ভালো লাগলো

শুভ কামনা জানবেন
পতিতার চেয়েও ঢের অসভ্য পেট!
নিতেই জানে শুধু
দিতে নয়
মন্তব্য করুন