ঈদের ছুটি শেষ
ঈদের ছুটি তো শেষ। যে যেখানেই আছেন ভালো আছেন আশা করি।
কার ঈদ কেমন হলো? কে কোথায় ঈদ করলেন?
কি রান্না করলেন? কাকে দাওয়াত দিলেন? নিজে কোথায় কোথায় গেলেন?
চলেন শুরু করি।
আমি ঈদে দই বড়া বানাইছিলাম। জিলাপী বানানোর ও ট্রাই করছিলাম কিন্তু জিলাপী না হয়ে শেষ মেষ কি যে হইসে আল্লাহ জানে। এখন ঐ গুলি বক্স হয়ে কখনো টেবিলে কখনো ফ্রীজে ঘুরতিসে।
আর ও অনেক কিছুই করছি সেগুলো পরে বলতিছি। আগে আপনারটা বলেন। 





ঘুমাইছিলাম মনে হয় দুপুর পর্যন্ত তারপর কি করছি মনে নাই
আমি খাইছি, কিশোর উপন্যাস পড়ছি, ঘুমাইছি, দুই ভাগ্নীর ম্যাজিক দেখে মাথা খারাপ করছি।
আবশেষে তোমাদের ঢাকা শহরে ফিরে আসামাত্রই বুকটা খা খা করে!!!!!!!!
আমার এখন রিক্সায় ঘুরতে ইচ্ছা করতেছে।:((
পাশের বাসায় যে কাজ করতে গেছিলা, সেইটা কইলা না?
তাতাপু, রাগ করছি। আমার সাথে আড্ডা দেন না যে! আমি যে মিস করি সেটাও বুঝেন না। কাউরে ভালোবাসব না ভাবছি।
যাক, শেষ পর্যন্ত একটা অতি মূল্যবান জিনিষ ভাবছেন। এই ভাবনা সারা জীবন মাথায় রাইখেন, দেখবেন শান্তি আর শান্তি
ভালোবাসার একটা ড্রাম আছে, সেইটার তালাটা হারায়া ফেলছি, খুঁইজা পাই না, এইটাই প্রবলেম।
আহারে। আফসুস আফসুস।
ভালবাসা ভালো না
কহে গেল চৌধুরি ছলনা
আমি আবার কার সাথে আড্ডা দিছি?
দেন নাই বইলাই তো বলতিছে। এখন দেন।
কার সাথে দিছেন তা কেমনে বলবো! আমি আমার কথা কইলাম।
আমার সাথেও দেয় না
চৌধুরি ছলনা আপার লগে দেখা করতে চাই। নিদেন পক্ষে ফোনে কথা কৈতে চাই
লুল। আপনের মনে এই ছিলো? ছি ছি ছি।
কেন? চৌধুরী ছলনা আপা কি আপনেই???
নাউজুবিল্লাহ। এই পোলায় কি কয়!
না সে তো ছাতা আপা। ছলনা আপা মনে হয় তানবীরাপুর বোন টোন হবে :প
ছলানা হইলো যে একবার দেখা দিয়াই ফুরুৎ কইরা তালগাছের আগায় গিয়া বইসা রইছে। :প
কেন? চৌধুরী ছলনা আপা কি আপনেই??? হাহাহাহাহাহাহাহা
ছলনা আপা হওয়ার সুযোগ পাইলাম না। আফসুস। এখন তো তিন কাল গিয়া এককালে ঠেকছে। আর কুনু চান্স নাই।
ছলনা আপা হওয়ার সুযোগ পাইলাম না। আফসুস। এখন তো তিন কাল গিয়া এককালে ঠেকছে। আর কুনু চান্স নাই।
আরে পুরান যুগের সিনামার গান মনে নাই?
♫♫♪♪ চুল পাকিলে লোকে হয়না বুড়ো
আসল প্রেমের বয়স এইতো শুরু ♫♫♪♪
ওরে মোর খোদা! এই কয়দিন মাঝে মাঝে বাংলা সিনেমা টুকটাক দেখলাম। শাকিব খান বন্দুক দিয়া গুল্লি কইরা ডাব পাইরা খায়, সামনে এক মটকি নায়িকা আইসা দাঁড়ায়...হেতে কুনদিকে যেনো চাইয়া কয়...সুন্দর, খুব সুন্দর! নায়িকা জিগায় কি সুন্দর? হেতে কয়... না মানে ডাব, ডাবের কথা বললাম।এইটুক দেইখা আমিও মনে মনে কই... হ সুন্দর, খুপ সুন্দর। কি যে সুন্দর কে জানে!
কুক খান কেন? আইসক্রিম খামু।
পামর ডেভু ইসকিরিমের ইমো দেয় নাই
সাকিব খানের ভাত আর নাই। নতুন নায়ক শাহাদাত খান এলো বলে।
আরে জটিল নায়ক। জলিলরে ও ফেল মারাইব।জলিল মিয়ার নয়া সিনামা দেখতে মন্চায়।
হ। লগে হের পেটেন্ট করা সেমাটনেসের মিটার শাহাদাতোমিটার লয়া
নায়ক ফরসা, লম্বা, স্মার্ট, 'ল্যাক্সাস' চালায় - আর কি চাই! আমাদের দেশের শাহরুখ খান!
ল্যাক্সাস বিস্কুট খায় শুনছি, চালায় কেমনে ?
বিস্কুট খান
কমেন্ট অফ দ্য মিলেনিয়াম...
=))
=))

হাসতে হাসতে মইরা যাইয়েন না। সহজ কুশ্চেন করছি। বেটারে জিগান।
এইমাত্র না পেয়ারা খাইলেন!!!
আইসক্রিম আছে ফ্রীজে, আসেন খাই
আইসক্রীম খামু। নিয়া আসো দু্জনে বসে খাই।
তানবীরান্টি আমারে ছলনা আপার ফুন্নং না দিয়া কৈ গেলেন?
( :'(
০৯০৯০০৯২৯২
তানবীরা আপনের আন্টি হইলে তার বোন অর্থাৎ ছলনাও সম্পর্কে আপনের আন্টি হবার কথা। আপা বলতেছেন ক্যান?
বৃত্ত গুলাছে।
ছলনা আপার নাম্বার কয়া এডি কি নাম্বার দিলেন? তাও বুঝতাম নাম্বারটা যদি ফুন্নং হৈতো। এইটা ডেনিশ কোং রেজিঃ নং
তাইলে কি আপ্নেই চৌধুরি ছলনা আপা???
IDEM Trade and Service Limited Liability Company
Company Registration Number: 0909009292
Address: 4030 Debrecen, Silk Street 8 2nd em. 5th
Entry Date: 06/01/2003
Economic status: Limited liability company
সরি সরি ডেনিশ না হাঙ্গেরিয়ান গুলাশ কোম্পানী
আমি মরি দুখে, আর আপনে হাসেন? দিক্কার দিক্কার
তা'প্পু সেইটা পোস্টে দিব।

তোমাকে মেইলটা করার আগে ভাবসিলাম একবারে পোস্ট দেই
জিলাপীর কথা মৌসুম আর ভাস্কর'দারে মনে করায়ে দিয়েন না, পিটান দিবো
কেন জিলাপীর কাহিনী কি?
মৌসুম কৈ গেলেন? জিলাপী কাহিনী কয়া যান

আমার বাসায় অতি উন্নতমানের জিলাপি আছে, স্বয়ং টুটুল ভাইয়ের নিজের হাতে আনা, দাওয়াত রইল তোমার
কারে দিলেন দাওয়াত?? আমাকে
জ্বি, জিলাপির দাওয়াত >)
এইটা কি সেই ইফতারীর জিলাপী নাকি
এতো প্রশ্ন করলে জিলাপি পাইবেন না, অনেক মজার জিলাপি, তাড়াতাড়ি চইলা আসেন, নাইলে শেষ হইয়া যাবে।
আমি কি ভাগলাম নাকি জিলাপীর জন্য আপনার বাসার দিকে দৌড় দিলাম বুঝতিসিনা
হ। ইফতারীর দিন তুমি যাও নাই দেখে টুটুল মৌসুমরে কইছে যতদিন সামিয়ার সাথে দেখা না হবে ততদিন এই জিলাপী রেথে দিতে। কত্ত ভালুবাসা!!!! আহারে!
আহারে
হ, এই জিনিষ যে কত কষ্টে এদ্দিন পর্যন্ত বাঁচাইয়া রাখছি সেইটা এই মাইয়া বুঝতেছেনা, দেখেন অবস্থা!
আমি কালকে জিলাপী বানাইসিলাম কিন্তু সেইগুলা রাবার জাতীয় কিছু একটা হইসে। এখন বাসায় কেউ খাইতিসে না।
কেজি পাচেক হৈলে মৌসুমরে দিয়া আইসেন, নেক্সট রোজা আসা পর্যন্ত আমানত হিসাবে প্রিজার্ভ কৈরা রাখবো। একফোটা চিনির শিরাও এদিক ওদিক হৈবো না

এইটা অবশ্য আমি বলতে চাইসিলাম যে আসার সময় কি নিয়া আসবো নাকি। আবার না মাইর দেয় তাই কই নাই।
না আমি আর এইসব দায়িত্ব নিতে রাজি না, যদ্দুর জানি জিলাপি টুটুল ভাইয়ের প্রিয় খাওন, মায়াবতী তুমি টুটুল ভাইরে দিয়া দিতে পারো।
মৌসুমের বাসায় নিয়ে যা। ওরগুলো খেয়ে তোরগুলো দিয়ে আসবি
ঠিক আছে। মৌসুম আপুর বাসা আমার ইউনিভার্সিটির কাছে। আর এক সপ্তাহ পরে ক্লাস শুরু হবে। তখন নিয়া যাবো।
সাথে আরো কিছু খাওন দাওন নিয়া যাইয়ো, আমরা খাইয়া তুমার প্রশংসা কইরা ব্লগ ভইরা ফেলমু, এনশাল্লাহ।
ইয়ে মানে, আর এক সপ্তাহ পর আমি বাসায় থাকবোনা
কই যাবেন? কবে ফিরবেন? বলেন তাহলে আপ্নে ফিরার পরেই আসবো
জিলাপির দুঃখে বনবাসে যামুগা
তাইলে আর কয়টা দিন ওয়েট করেন। আমার গুলান ও নিয়া যান। ঝামেলা শেষ হয়
বনবাসে জিলাপি দিয়া কি করুম? ফলমূল খাইয়া বেঁচে থাকা শিখতে হবে। জিলাপি টুটুল ভাইরে দিও, তার জিলাপি ব্যাপক পছন্দ। ব্যাপক বললেও কম বলা হয়, পৃথিবীতে এই একটা জিনিষ তিনি আনলিমিটেড খাইতে পারেন। এক বিকালে দুই তিন কেজি তো কোন ব্যাপার-ই না!
কথা সত্য। :ডি
জিলাপী দেকহি চিপায় যাইতেছে? আমজাদ হুসেনরে কেউ খপর দেন সিনামা নামায় দিবো জিলাপী এখন চিপায়
আমজাদ হোসেন না মীর ভাই কয়দিন আগে একটা পোস্টে বলছে সে সিনেমা বানাবে। তারেই দায়িত্বটা দেয়া হোক।
অনেকদিন রায়হান ভাই কুনু সিনেমার পোষ্টার বানায় না। জিলাপী চিপায় সিনেমার পোষ্টার বানাইতে কইয়েন।
হুম। সবাইকে যার যার দায়িত্ব বুঝায়া দেন
মশা আমারে কুলি করে ফেলে দিবে মন হইতাছে। আর থাকতে পারতেছিনা। দুইপাশে ২ টা কয়েল জ্বালাইলাম, মশা কেয়ার করতাছে না।
আমার একটা ইলেক্ট্রিক ব্যাট আছে, ওনার কাজ মশা মারা। নানান রকম স্পার্ক কইরা সে মশাগুলারে কাবাব বানায়, ভয়াবহ কাজকারবার!
এরম আর ২/১ দিন চলতে থাকলে আমার মশারীর ভেতর ঘুমাইতে হইবো। আমার এখানে পুরা এলাকা মশায় ভরে গেছে। ব্যাট কিনে লাভ কি? তাইলে তো আমার ব্যাট নিয়া আমার পুরা এলাকার মশা মাইরা দিতে হইবো। ব্যাপারটা ভেবে দেখেন!
আমিও যাই।

কেউ কিচ্ছু রান্না করেন নাই? খান নাই!!!
খাইছি অনেক কিছু, ইদের দিন যা যা খায় মোটামুটি সবাই। আর রান্না??? করতে চাইছিলাম কিছু একটা, বাট আম্মু দেয় নাই
দাওয়াত খেয়েইতো কুলাতে পারি না আবার রেঁধে খাবো কখন
আচ্ছা দবির ভাইয়ের বিদেশ ভ্রমণ কি শেষ হয় নাই?
@মৌসুম- নীলু হাজরার হত্যা রহস্য পড়া শেষ। এইবার কোন বই দেবেন?
ঐদিনের গুলার মধ্যে থেইকাই নিতে হবে? বাসায় আইসা আগেরটা ফেরত দিয়া নতুন বই নিয়া যাইয়েন।
আরে নাঃ ঐদিনের গুলা থিকা না দিলেও হইবো। পেন্সিল ও সর্বকর্মা আবার পড়ার খায়েশ হইছে...
ঐটা পইরা আছে অন্য এক বাসায়, উদ্ধার হবে এই মাসের মাঝামাঝি, তারপর আমি পড়ুম আবার
এখন কি দুঃখের ইমো সহকারে নাাাাাাাাাাাাাাাাাাাাাা বলে চিক্কুর পারার ইমো দিমু
দিয়াই তো দিলেন মনে হয়
আচ্ছা! মীর নামে একটা সুইট ছেলে আছে এই ব্লগে, ছেলেটা কই? তারে মিস করি। কেউ তারে ডেকে আনেন।
এইবারের ঈদটা খুব মজায় কাটসে। এক্কেবারে ফ্যান্টাস্টিক।

যাক একজনের সাথে মিল পাইলাম।
পোষ্ট দেন প্রিয় (আপনে কি ভাইজান নাকি আফা?)
আফা আম্নের যা মুনে লয় মুই হেয়্যাই।

কি কন আবোল তাবোল!! আন্নে কেডা হেইয়া কইয়া যান।
৪৩ টা মন্তব্যে!!!!!!
গুরুত্বপূর্ন পোষ্ট
খুবি, স্টিকি করার দাবী জানাইলাম।
লবন মরিচ মাখায়া পেয়ারা খাই।আপনেরা চলে আসেন।
অবশ্যই। সবাই এখানে আড্ডা দিয়ে জানান দিক যে ঈদ করে ঠিক মতো যার যার আস্তানায় পৌঁছাইসে। আবুল ভাইয়ের মুখ উজ্জ্বল হবে
আবুল ভাই এর মুখ তো এম্নেই আবুল মাল চাচার মাথার মতো উজ্জ্বল, চকচকে।
জয়িতা'পু কারো মতো বলতে হয় না
আর মাত্র ৯টি মন্তব্য। তার পর ঘুমাইতে যামু

ছলনা আপার ফোন নম্বর না নিয়া চইলা যাবেন?
কি কর্মু? তানবীরান্টি আমারে ছলনা আপার ফুনং না দিয়া যে বেদনা আপার লগে পরিচয় করায়া দিলো তার পরে আর থাকা চলে না

থাক আপ্নে ঘুমাইতে যান। আর কাইন্দেন না
সব্বাই ঘুমাইতে গেসেগা মনে হয়, যাই গিয়া ফার্মভিলে গাছে পানি দেই
আপনার ফার্ম থেইকা কয়টা গাছ মৌসুম আপুরে দিয়া দেন। উনি নাকি বনবাসে যাইতেছে।
আমার ফার্মে তো গাছের কোন অভাব নাই। বরং ইদানিং গাছ বিক্রি শুরু করছি যন্ত্রনায়!
আরে আমার হোম ফার্মে গিয়া দেখি সব গাছভরা ফল, গরু-ছাগল-ভেড়া ভরা ডেইরী আইটেম। আমিতো খুশি হয়া সব বেইচা আসলাম
আমার বান্দরের মুখোশ লাগবে, আমার ওয়ালে যাইয়া একটা পাঠান আমার ফার্মে।
যেওনা সাথীইইইইইই। চলেছ একেলা কুথায়???????????????????????
সারাদিন জায়গা জায়গা আড্ডা দিয়ে রাইত বিরাতে আসে ব্লগে আড্ড দিতে।খুব খারাপ খুব খারাপ।।

আসলাম আড্ডাইতে। পোষ্ট দেন।
আছি বিপদে!!!

আমার কাল থেকে সুখের দিন শেষ ঃ(
আমি রানছি ফ্রেঞ্চ গার্লিক চিকেন।
বাই দ্য ওয়ে মারাত্মক পোস্ট, মডুর কাছে স্টিকি করার দাবী জানাইলুম।
বড় ভাই ঈদের পর প্রথম পোস্ট আসছেন যখন কিছু সালামী দিয়া যান
আড্ডার কমেন্ট পইরা মজা লাগছে অনেক.।.।
ঈদে রান্না করি নাই তেমন কিছু, মানে বাসায় যেমনটা করতাম। কেবল চটপটি বানাছি, আর যেই এক্কখান টক বানাইছি তাতে আমি নিজেই মুগ্ধ মানে বেশির ভাগ আমিই খাইছি আরকি!

ওহ! জিলাপী বানানোর সহজ একটা উপায় দেখলাম,এখনো বানাইনি তবে পারবো হয়তো। এইখানে তো দূরে দূরে গিয়ে কিনতে হয় তাই কদর আছে জিলাপীর!
যে বানাইলো তার উপায়টা বলি, ময়দা দেড়কাপ, বেসন ২ চা চামচ, চিনি ১চা চামচ, অল্প ফুডকালার, তেল ১টেবল চামচ, আর হাল্কা গরম পানিতে ভিজানো ঈষ্ট ১ চা চামচ। এইগুলা কুসুম গরমপানি দিয়ে গুলিয়ে নিয়ে (পানিটা আন্দাজ মতো মানে মিশ্রনটা বেশি ভারি কিবা পাতলাও যেন না হয়। পানি মনে হয় দেড়কাপই দিছিলো) ১ঘন্টার জন্যে ঢেকে রাখতে হবে। পরে সসের প্লাষ্টিকের বোতল্গুলাতে মিশ্রনটা ভরে গরম তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে নিজের মতো। হাল্কা আগুনে ভাজতে হবে খেয়াল করে, বেশি কড়া ভাজা হলে মিষ্টির সিরা ঢুকবে না। আগে থেকে বানানো সিরায় তেল থেকে তুলে গরম গরম জিলাপি কিছুক্ষন ডুবিয়ে রাখলেই জিলাপী বানানি শেষ! সিরা বানানি ব্যাক্তে জানে!
আপনারে

যদিও মনে হয় না আর এই জিনিস ট্রাই করবো।
ঈদে আমার দায়িত্ব খাওয়া, সেইটা করছি।
কর্ছেন !
আমার আর কাম কি
বহুতদিন পর কমেন্টের সেঞ্চুরীওয়ালা পুষ্ট দেখলাম, ভাল্লাগসে .......
ঈদ ভালো গেছে ......পরিমান মত খাইছি সবজায়গায় ....
কমেন্টের সেঞ্চুরীওয়ালা পুস্ট সবসময় ভালু পাই। তবে আজকাল মেয়েরা কথা অনেক কম বলে। তিনজনে মিলে কর্সে মাত্র ১টা সেঞ্চুরী। বড়ই পরিতাপের বিষয়। মেয়েরা প্রচুর কথা বলে- এই সুনাম ধূলিস্মাৎ হলো বলে।
তিনজনে মিলে বলতে কারে কারে বুঝাইলেন??

বৃত্তবন্দী ও তো সেদিন আড্ডায় ছিল
বৃত্ত ভাই'ও ছিলো!! তারপরও পার্লেন্না?
আড্ডা শেষ, কি আর কমু
মন্তব্য করুন